ঢাকা ০৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
যুদ্ধবিরতিতে ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কমানোর শর্ত যুক্তরাষ্ট্রের গ্লিওব্লাস্টোমার চিকিৎসায় ভিটামিন বি৩ নিয়ে আশাব্যঞ্জক প্রাথমিক ফল ১৭ অক্টোবর সরকারি অফিস খোলা, দুর্গাপূজায় ছুটি ২০ থেকে ২২ অক্টোবর বাড়ল জেট ফুয়েলের দাম, অভ্যন্তরীণ ফ্লাইটে লিটার ১৮২ টাকা ৭১ পয়সা আপসনামায় জামিন দিলে ন্যায়বিচার নিয়ে বিরূপ ধারণা হবে: আদালত আবরার হত্যার জাগরণেই চব্বিশের গণঅভ্যুত্থান: রিজভী দেনমোহর পরিশোধে গড়িমসি করলে ক্ষতিপূরণের নির্দেশ দিতে পারবে পারিবারিক আদালত মধ্যরাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা, বন্ধ ইলিশ ধরা ও বিক্রি ঝিনাইদহে ফেয়ারডিল ও উইনকেরেক্সসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মোদি-ত্রিবেদীর আকস্মিক বৈঠক, আলোচনায় তারেকের ভারত সফর ও ঢাকা-দিল্লি সম্পর্ক
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

নাটকের পরিচিত জুটি এবার সিনেমার পর্দায়, আসছে ‘পুলসিরাত’

টেলিভিশন নাটকের জনপ্রিয় জুটি আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী এবার প্রথমবারের মতো একসঙ্গে বড়পর্দায় হাজির হতে যাচ্ছেন। তাদের নিয়ে নির্মিত হচ্ছে সিনেমা ‘পুলসিরাত’।

সিনেমাটি নির্মাণ করবেন নাটক ও ওয়েব কনটেন্টের আলোচিত নির্মাতা ভিকি জাহেদ। এর মাধ্যমে বড়পর্দায় অভিষেক হতে যাচ্ছে তারও। সিনেমাটির নাম চলতি বছরের জানুয়ারিতে নিবন্ধন করা হয়েছিল। তখন থেকেই ‘পুলসিরাত’ নিয়ে আলোচনা থাকলেও নিশো-মেহজাবীনের অভিনয়ের বিষয়টি আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে আসেনি।

আরও পড়ুনঃ  পথশিশুদের ঘরে ফেরাতে ব্যবস্থা নেওয়া হবে: ডেপুটি স্পিকার

সোমবার (৫ অক্টোবর) রাতে প্রযোজক শাহরিয়ার শাকিলের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ছবিকে কেন্দ্র করে সিনেমাটিতে নিশো ও মেহজাবীনের যুক্ত হওয়ার বিষয়টি নতুন করে আলোচনায় আসে। ছবিতে শাহরিয়ার শাকিলের সঙ্গে দেখা যায় এই দুই অভিনয়শিল্পীকে।

প্রযোজনা সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, সিনেমাটির প্রি-প্রডাকশনের কাজ প্রায় শেষ পর্যায়ে। সব প্রস্তুতি শেষ করে আগামী জানুয়ারির শুরুতে শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে। প্রায় এক মাসের মধ্যে দৃশ্যধারণ শেষ করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

আরও পড়ুনঃ  রাজধানীর চারপাশে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ

শুটিং শেষে ফেব্রুয়ারিতে পোস্ট-প্রোডাকশনের কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী রোজার ঈদে সিনেমাটি মুক্তি পেতে পারে। সে হিসেবে মার্চে প্রথমবারের মতো বড়পর্দায় জুটি হিসেবে দেখা যেতে পারে নিশো-মেহজাবীনকে।

‘পুলসিরাত’ ভিকি জাহেদের ক্যারিয়ারেও নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে। নাটক ও ওয়েব কনটেন্টে নিজস্ব নির্মাণশৈলীর জন্য পরিচিত এই নির্মাতার প্রথম সিনেমা হতে যাচ্ছে এটি।

আরও পড়ুনঃ  ‘আমি সমাজ বদলাতে আসিনি, মানুষকে আনন্দ দিতে এসেছি’: জেমস

সিনেমাটি প্রযোজনা করছে এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। এর আগে ভিকি জাহেদের নির্মাণে ‘পুনর্জন্ম’, ‘চিরকাল আজ’ ও ‘রেডরাম’র মতো নাটক ও ওয়েব কনটেন্টে একসঙ্গে কাজ করেছেন নিশো ও মেহজাবীন। এবার সেই পরিচিত জুটিকে প্রথমবারের মতো দেখা যাবে সিনেমার পর্দায়।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

যুদ্ধবিরতিতে ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কমানোর শর্ত যুক্তরাষ্ট্রের

নাটকের পরিচিত জুটি এবার সিনেমার পর্দায়, আসছে ‘পুলসিরাত’

আপডেটের সময়: ০৫:০২:৪৩ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬

টেলিভিশন নাটকের জনপ্রিয় জুটি আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী এবার প্রথমবারের মতো একসঙ্গে বড়পর্দায় হাজির হতে যাচ্ছেন। তাদের নিয়ে নির্মিত হচ্ছে সিনেমা ‘পুলসিরাত’।

সিনেমাটি নির্মাণ করবেন নাটক ও ওয়েব কনটেন্টের আলোচিত নির্মাতা ভিকি জাহেদ। এর মাধ্যমে বড়পর্দায় অভিষেক হতে যাচ্ছে তারও। সিনেমাটির নাম চলতি বছরের জানুয়ারিতে নিবন্ধন করা হয়েছিল। তখন থেকেই ‘পুলসিরাত’ নিয়ে আলোচনা থাকলেও নিশো-মেহজাবীনের অভিনয়ের বিষয়টি আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে আসেনি।

আরও পড়ুনঃ  রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে একসঙ্গে ১,৩২১ মেগাওয়াট উৎপাদনের রেকর্ড

সোমবার (৫ অক্টোবর) রাতে প্রযোজক শাহরিয়ার শাকিলের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ছবিকে কেন্দ্র করে সিনেমাটিতে নিশো ও মেহজাবীনের যুক্ত হওয়ার বিষয়টি নতুন করে আলোচনায় আসে। ছবিতে শাহরিয়ার শাকিলের সঙ্গে দেখা যায় এই দুই অভিনয়শিল্পীকে।

প্রযোজনা সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, সিনেমাটির প্রি-প্রডাকশনের কাজ প্রায় শেষ পর্যায়ে। সব প্রস্তুতি শেষ করে আগামী জানুয়ারির শুরুতে শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে। প্রায় এক মাসের মধ্যে দৃশ্যধারণ শেষ করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

আরও পড়ুনঃ  অনিয়ম ঠেকাতে ঢাকায় লটারিতে ১৮ সাবরেজিস্ট্রার বদলি

শুটিং শেষে ফেব্রুয়ারিতে পোস্ট-প্রোডাকশনের কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী রোজার ঈদে সিনেমাটি মুক্তি পেতে পারে। সে হিসেবে মার্চে প্রথমবারের মতো বড়পর্দায় জুটি হিসেবে দেখা যেতে পারে নিশো-মেহজাবীনকে।

‘পুলসিরাত’ ভিকি জাহেদের ক্যারিয়ারেও নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে। নাটক ও ওয়েব কনটেন্টে নিজস্ব নির্মাণশৈলীর জন্য পরিচিত এই নির্মাতার প্রথম সিনেমা হতে যাচ্ছে এটি।

আরও পড়ুনঃ  আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ, আদালতকক্ষে হট্টগোল