ঢাকা ১১:৪১ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নতুন বইয়ের সঙ্গে জানুয়ারিতেই ইউনিফর্ম-শিক্ষা উপকরণ পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা গাজীপুরে পোশাক কারখানার আগুন ৪ ঘণ্টায় নিয়ন্ত্রণে বিচারপতিদের সম্পদের হিসাব প্রকাশে এখনো নেই বাধ্যতামূলক আইন ট্রাম্পের নৈশভোজে তারেক-জুবাইদা, প্রকাশ হলো ছবি দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ ছুটি, কোথাও টানা ১৬ দিন ঢাকার সাব-রেজিস্ট্রারদের পোস্টিংয়ে আসছে লটারি ব্যবস্থা ‘অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে কথা বলায় বাবাকে হেনস্তা করা হচ্ছে’ আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও মুক্তির দাবি গোলাম পরওয়ারের গেইলের ১৭৫ পেরিয়ে ইতিহাস প্রিটোরিয়াসের, ২০ বছরেই টি-টোয়েন্টির নতুন রেকর্ড আখতারুজ্জামান জামায়াতের ‘আওয়ামী লীগবিষয়ক সম্পাদক’: আবু হানিফ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ব্রোঞ্জও জিততে পারেনি বাংলাদেশ, জাতির কাছে ক্ষমা চাইলেন সালাহউদ্দীন

সোনা জয়ের লক্ষ্য নিয়ে এশিয়ান গেমসে গেলেও শেষ পর্যন্ত কোনো পদক ছাড়াই দেশে ফিরতে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলকে। শ্রীলঙ্কার কাছে ব্রোঞ্জ পদকের ম্যাচে ৬৩ রানের বড় ব্যবধানে হেরে হতাশায় টুর্নামেন্ট শেষ করেছে লিটন দাসের দল।

এমন ব্যর্থতার পর জাতির কাছে ক্ষমা চেয়েছেন বাংলাদেশ দলের কোচ মোহাম্মদ সালাহউদ্দীন। ম্যাচ শেষে জাপানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় নিজেদের পারফরম্যান্স নিয়ে হতাশা প্রকাশ করেন তিনি।

সালাহউদ্দীন বলেন, “আমরা আসলে খুবই লজ্জিত। কোচ হিসেবে মনে করি, আমরা ব্যর্থ হয়েছি। জাতির কাছে যে প্রত্যাশার কথা জানিয়েছিলাম, আমরা সেটার কিছুই করতে পারিনি। এটা খুবই হতাশাজনক। আমরা লজ্জিত এবং পুরো জাতির কাছে ক্ষমাপ্রার্থী।”

বোলিংয়ে ব্যর্থতাকেই বড় কারণ দেখছেন কোচ

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে শুরুতে নিয়ন্ত্রণে থাকলেও শেষ দিকে বোলিংয়ে ছন্দ হারায় বাংলাদেশ। ১০ ওভার শেষে ৪ উইকেটে শ্রীলঙ্কার সংগ্রহ ছিল মাত্র ৫১ রান। এরপর শেষ ১০ ওভারে বাংলাদেশের বোলারদের ওপর চড়াও হন শ্রীলঙ্কার ব্যাটাররা।

আরও পড়ুনঃ  মিরপুরে উচ্ছেদ অভিযান নিয়ে বিস্মিত জামায়াত আমির, চাইলেন সমন্বিত উদ্যোগ

ম্যাচে মোস্তাফিজুর রহমান এক ওভারেই ২৫ রান দেন। শেষদিকে রিশাদ হোসেনও ছিলেন বেশ খরুচে। বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও ব্যর্থতার কথা তুলে ধরেন সালাহউদ্দীন।

তিনি বলেন, “আজকের উইকেটে বোলাররা কয়েকটি ওভার খুবই খারাপ বল করেছে। বিশেষ করে আমাদের মূল বোলার, যারা টি-টোয়েন্টির বিশেষজ্ঞ, তারাই হয়তো বেশি রান দিয়ে দিয়েছে। আর ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে বেশি উইকেট পড়ে যাওয়ায় সেখান থেকে ম্যাচটা জেতা সম্ভব ছিল না।”

ক্রিকেটারদের পাশে লিটন

ব্যর্থতার পরও দলের ক্রিকেটারদের পাশে দাঁড়িয়েছেন অধিনায়ক লিটন দাস। তিনি মনে করেন, খেলোয়াড়রা দেশের হয়ে লড়াই করেছেন এবং এখন এই ব্যর্থতা থেকে বেরিয়ে আসার পথ খুঁজতে হবে।

আরও পড়ুনঃ  হুথিদের বিরুদ্ধে বড় অভিযানের প্রস্তুতি সৌদির, অংশ নিতে পারে এক লাখের বেশি ইয়েমেনি সেনা

লিটন বলেন, “আমি সব সময় বলব, তারা দেশের জন্য লড়াই করে। তারা ব্যর্থ হয়েছে, সেটা নিয়ে আমরা অবশ্যই লজ্জিত। এখন আমরা কীভাবে এই পরিস্থিতি পার করা যায়, সেই চেষ্টা করব। সত্যি বলতে, পুরো দল হিসেবে আমরা ভালো পারফর্ম করতে পারিনি।”

শুরুতেই ধাক্কা, শেষ পর্যন্ত খালি হাতে বাংলাদেশ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে সোনা জয়ের প্রত্যাশা নিয়ে যাত্রা শুরু করেছিল বাংলাদেশের পুরুষ ক্রিকেট দল। এর আগে এ আসরে তিনবার অংশ নিয়ে প্রতিবারই পদক জিতেছিল বাংলাদেশ। ২০১০ সালে প্রথমবার অংশ নিয়েই সোনা জয়ের সাফল্য পেয়েছিল দলটি।

তবে এবার সেমিফাইনালে পাকিস্তানের কাছে হেরে সোনার দৌড় থেকে ছিটকে যায় বাংলাদেশ। এরপর ব্রোঞ্জের ম্যাচে শ্রীলঙ্কার দ্বিতীয় সারির দলের বিপক্ষেও জয় তুলে নিতে পারেনি তারা।

আরও পড়ুনঃ  এক মাসে ৬.৬ শতাংশ কমল স্বর্ণের দাম, চাপের নেপথ্যে জ্বালানি ও সুদের হার

৬৩ রানে হেরে শেষ বাংলাদেশের অভিযান

ব্রোঞ্জের ম্যাচে টস হেরে প্রথমে ফিল্ডিং করে বাংলাদেশ। শুরুতে শ্রীলঙ্কার ব্যাটিং নিয়ন্ত্রণে থাকলেও শেষ দিকে ম্যাচের চিত্র বদলে যায়। নির্ধারিত ২০ ওভারে ১৬৫ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা।

জবাবে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। তানজিদ হাসান, সাইফ হাসান ও অধিনায়ক লিটন দাস—তিনজনই ফেরেন শূন্য রানে।

পরবর্তীতে কয়েকজন ব্যাটার প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও বড় লক্ষ্য তাড়া করার মতো জুটি গড়ে ওঠেনি। ৯ নম্বরে ব্যাট করতে নামা নাসুম আহমেদ দলের হয়ে সর্বোচ্চ ২৬ রান করেন। শেষ পর্যন্ত ১০২ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ।

ফলে ৬৩ রানের হার নিয়ে এশিয়ান গেমসের এবারের আসর শেষ করতে হয়েছে বাংলাদেশকে—যেখানে আগের তিন আসরে পদক জয়ের ধারাবাহিকতা ছিল দলের।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

নতুন বইয়ের সঙ্গে জানুয়ারিতেই ইউনিফর্ম-শিক্ষা উপকরণ পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা

ব্রোঞ্জও জিততে পারেনি বাংলাদেশ, জাতির কাছে ক্ষমা চাইলেন সালাহউদ্দীন

আপডেটের সময়: ০৩:১৪:৩৮ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬

সোনা জয়ের লক্ষ্য নিয়ে এশিয়ান গেমসে গেলেও শেষ পর্যন্ত কোনো পদক ছাড়াই দেশে ফিরতে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলকে। শ্রীলঙ্কার কাছে ব্রোঞ্জ পদকের ম্যাচে ৬৩ রানের বড় ব্যবধানে হেরে হতাশায় টুর্নামেন্ট শেষ করেছে লিটন দাসের দল।

এমন ব্যর্থতার পর জাতির কাছে ক্ষমা চেয়েছেন বাংলাদেশ দলের কোচ মোহাম্মদ সালাহউদ্দীন। ম্যাচ শেষে জাপানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় নিজেদের পারফরম্যান্স নিয়ে হতাশা প্রকাশ করেন তিনি।

সালাহউদ্দীন বলেন, “আমরা আসলে খুবই লজ্জিত। কোচ হিসেবে মনে করি, আমরা ব্যর্থ হয়েছি। জাতির কাছে যে প্রত্যাশার কথা জানিয়েছিলাম, আমরা সেটার কিছুই করতে পারিনি। এটা খুবই হতাশাজনক। আমরা লজ্জিত এবং পুরো জাতির কাছে ক্ষমাপ্রার্থী।”

বোলিংয়ে ব্যর্থতাকেই বড় কারণ দেখছেন কোচ

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে শুরুতে নিয়ন্ত্রণে থাকলেও শেষ দিকে বোলিংয়ে ছন্দ হারায় বাংলাদেশ। ১০ ওভার শেষে ৪ উইকেটে শ্রীলঙ্কার সংগ্রহ ছিল মাত্র ৫১ রান। এরপর শেষ ১০ ওভারে বাংলাদেশের বোলারদের ওপর চড়াও হন শ্রীলঙ্কার ব্যাটাররা।

আরও পড়ুনঃ  পাসপোর্টে বাবার পরিচয় বদলে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা, বিমানবন্দরে আটক ৪

ম্যাচে মোস্তাফিজুর রহমান এক ওভারেই ২৫ রান দেন। শেষদিকে রিশাদ হোসেনও ছিলেন বেশ খরুচে। বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও ব্যর্থতার কথা তুলে ধরেন সালাহউদ্দীন।

তিনি বলেন, “আজকের উইকেটে বোলাররা কয়েকটি ওভার খুবই খারাপ বল করেছে। বিশেষ করে আমাদের মূল বোলার, যারা টি-টোয়েন্টির বিশেষজ্ঞ, তারাই হয়তো বেশি রান দিয়ে দিয়েছে। আর ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে বেশি উইকেট পড়ে যাওয়ায় সেখান থেকে ম্যাচটা জেতা সম্ভব ছিল না।”

ক্রিকেটারদের পাশে লিটন

ব্যর্থতার পরও দলের ক্রিকেটারদের পাশে দাঁড়িয়েছেন অধিনায়ক লিটন দাস। তিনি মনে করেন, খেলোয়াড়রা দেশের হয়ে লড়াই করেছেন এবং এখন এই ব্যর্থতা থেকে বেরিয়ে আসার পথ খুঁজতে হবে।

আরও পড়ুনঃ  হুথিদের বিরুদ্ধে বড় অভিযানের প্রস্তুতি সৌদির, অংশ নিতে পারে এক লাখের বেশি ইয়েমেনি সেনা

লিটন বলেন, “আমি সব সময় বলব, তারা দেশের জন্য লড়াই করে। তারা ব্যর্থ হয়েছে, সেটা নিয়ে আমরা অবশ্যই লজ্জিত। এখন আমরা কীভাবে এই পরিস্থিতি পার করা যায়, সেই চেষ্টা করব। সত্যি বলতে, পুরো দল হিসেবে আমরা ভালো পারফর্ম করতে পারিনি।”

শুরুতেই ধাক্কা, শেষ পর্যন্ত খালি হাতে বাংলাদেশ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে সোনা জয়ের প্রত্যাশা নিয়ে যাত্রা শুরু করেছিল বাংলাদেশের পুরুষ ক্রিকেট দল। এর আগে এ আসরে তিনবার অংশ নিয়ে প্রতিবারই পদক জিতেছিল বাংলাদেশ। ২০১০ সালে প্রথমবার অংশ নিয়েই সোনা জয়ের সাফল্য পেয়েছিল দলটি।

তবে এবার সেমিফাইনালে পাকিস্তানের কাছে হেরে সোনার দৌড় থেকে ছিটকে যায় বাংলাদেশ। এরপর ব্রোঞ্জের ম্যাচে শ্রীলঙ্কার দ্বিতীয় সারির দলের বিপক্ষেও জয় তুলে নিতে পারেনি তারা।

আরও পড়ুনঃ  বহিষ্কারেই কি গাজী নজরুলের এমপি পদ শূন্য হবে, প্রশ্নে ভিন্নমত