ঢাকা ০৮:২০ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সক্ষমতা থাকলেও জ্বালানি সংকটে কম বিদ্যুৎ উৎপাদন লালমনিরহাটে সকালে হাঁটতে গিয়ে ট্রাকচাপায় প্রাণ গেল দুই নারীর ব্যাংক খাত পুনরুদ্ধারে বছরে ৬০ হাজার কোটি টাকা লাগবে: গভর্নর কুমিল্লায় তাজমিন হত্যা: আদালতে দায় স্বীকার অটোরিকশাচালক সুমনের নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিয়ে রাশেদ খাঁনের আপত্তিকর মন্তব্য, ওসমান হাদীকে ঘিরে রাজনৈতিক বিতর্ক প্রশ্নফাঁসের ঘটনায় ক্রীড়া প্রতিমন্ত্রীর অপসারণসহ ডাকসু ভিপির চার দাবি নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি টাকা পাঠানোর সুবিধা লিডসের বিপক্ষে পিছিয়ে পড়েও আর্সেনালের জয় ডেঙ্গুতে মৃত্যু ২৯৯, এক দিনে হাসপাতালে ভর্তি ১,৬৩১ জন ২০৩০ সালের মধ্যে ২৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

হোটেল নুরজাহান থেকে ধানখেত, তাজমীনের মৃত্যুর আগে সিসিটিভি ফুটেজ ঘিরে রহস্য

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৫:০৫:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
  • ১৫ সময় দেখুন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুত তাজমীনের মরদেহ উদ্ধারের ঘটনায় রহস্য ঘনীভূত হয়েছে। মৃত্যুর আগে কক্সবাজার থেকে আসা একটি বাস থেকে নেমে পদুয়ার বাজার বিশ্বরোডের হোটেল নুরজাহানে প্রবেশ এবং পরে সেখান থেকে বেরিয়ে যাওয়ার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে। ফুটেজটি ঘিরে তাজমীনের শেষ গতিবিধি ও মৃত্যুর কারণ নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

বুধবার (৭ অক্টোবর) রাত পৌনে ১২টার দিকে কক্সবাজার থেকে আসা ‘আইকনিক এক্সপ্রেস’ বাস থেকে নেমে তাজমীন হোটেল নুরজাহানে প্রবেশ করে বলে জানা গেছে। পরে রাত সোয়া ১২টার দিকে তাকে হোটেল থেকে বেরিয়ে পশ্চিম দিকের সিএনজিচালিত অটোরিকশার স্ট্যান্ডের দিকে যেতে দেখা যায় সিসিটিভি ফুটেজে।

আরও পড়ুনঃ  ডিসেম্বর ঘিরে অপতৎপরতা ঠেকাতে সতর্ক ডিবি

হোটেল থেকে বের হওয়ার পর তাজমীন কোথায় গিয়েছিল, কারও সঙ্গে দেখা করেছিল কি না, কোনো ছিনতাইকারী চক্রের কবলে পড়েছিল কি না এবং কীভাবে লালমাইয়ের জগতপুর এলাকায় পৌঁছেছিল—এসব বিষয় এখন তদন্তের আওতায় রয়েছে।

এর আগে বৃহস্পতিবার (৮ অক্টোবর) লালমাই থানার জগতপুর গ্রামের একটি ধানখেতের পাশ থেকে তাজমীনের মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থলের কাছ থেকে একটি সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করা হয়। অটোরিকশাটির সঙ্গে এই ঘটনার কোনো যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিরা।

আরও পড়ুনঃ  ডলারের দর বাড়ায় আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমেছে

সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসার পর ঘটনাটি নিয়ে কুমিল্লাজুড়ে আলোচনা তৈরি হয়েছে। তাজমীনের শেষ যাত্রাপথ, হোটেল থেকে বের হওয়ার পর তার গতিবিধি এবং ঘটনাস্থলের আশপাশের পরিস্থিতি খতিয়ে দেখছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও পুলিশের একাধিক দল।

পদুয়ার বাজার বিশ্বরোড এলাকার বাসিন্দা আব্দুল কাইয়ুম ওই এলাকায় রাতের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁর অভিযোগ, কিছু সিএনজিচালিত অটোরিকশাচালক ও ছিনতাইকারী চক্রের যোগসাজশে সেখানে ছিনতাইয়ের ঘটনা ঘটছে। যাত্রীবেশে থাকা অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং সড়কের ওপর অনিয়ম করে দাঁড়িয়ে থাকা অটোরিকশার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

আরও পড়ুনঃ  তুরস্কের পার্লামেন্টের স্পিকারের সঙ্গে শফিকুর রহমানের বৈঠক

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (সদর দক্ষিণ সার্কেল) মোস্তাইন বিল্লাহ ফেরদৌস জানান, তাজমীন হত্যার সঙ্গে জড়িত থাকার সন্দেহে শুক্রবার সুমন নামে এক সিএনজিচালিত অটোরিকশাচালককে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

তবে তাজমীনের মৃত্যুর প্রকৃত কারণ এবং ঘটনার সঙ্গে কারা জড়িত, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

সক্ষমতা থাকলেও জ্বালানি সংকটে কম বিদ্যুৎ উৎপাদন

হোটেল নুরজাহান থেকে ধানখেত, তাজমীনের মৃত্যুর আগে সিসিটিভি ফুটেজ ঘিরে রহস্য

আপডেটের সময়: ০৫:০৫:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুত তাজমীনের মরদেহ উদ্ধারের ঘটনায় রহস্য ঘনীভূত হয়েছে। মৃত্যুর আগে কক্সবাজার থেকে আসা একটি বাস থেকে নেমে পদুয়ার বাজার বিশ্বরোডের হোটেল নুরজাহানে প্রবেশ এবং পরে সেখান থেকে বেরিয়ে যাওয়ার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে। ফুটেজটি ঘিরে তাজমীনের শেষ গতিবিধি ও মৃত্যুর কারণ নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

বুধবার (৭ অক্টোবর) রাত পৌনে ১২টার দিকে কক্সবাজার থেকে আসা ‘আইকনিক এক্সপ্রেস’ বাস থেকে নেমে তাজমীন হোটেল নুরজাহানে প্রবেশ করে বলে জানা গেছে। পরে রাত সোয়া ১২টার দিকে তাকে হোটেল থেকে বেরিয়ে পশ্চিম দিকের সিএনজিচালিত অটোরিকশার স্ট্যান্ডের দিকে যেতে দেখা যায় সিসিটিভি ফুটেজে।

আরও পড়ুনঃ  প্রায় আট মাস পর গ্যাস-সংকট কাটিয়ে পুরোদমে উৎপাদনে যমুনা সার কারখানা

হোটেল থেকে বের হওয়ার পর তাজমীন কোথায় গিয়েছিল, কারও সঙ্গে দেখা করেছিল কি না, কোনো ছিনতাইকারী চক্রের কবলে পড়েছিল কি না এবং কীভাবে লালমাইয়ের জগতপুর এলাকায় পৌঁছেছিল—এসব বিষয় এখন তদন্তের আওতায় রয়েছে।

এর আগে বৃহস্পতিবার (৮ অক্টোবর) লালমাই থানার জগতপুর গ্রামের একটি ধানখেতের পাশ থেকে তাজমীনের মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থলের কাছ থেকে একটি সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করা হয়। অটোরিকশাটির সঙ্গে এই ঘটনার কোনো যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিরা।

আরও পড়ুনঃ  ছয় কোটি ২০ লাখ বাংলাদেশি দারিদ্র্যের ঝুঁকিতে, বাড়ছে ছয় অর্থনৈতিক চাপ