ঢাকা ০৭:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ওমান উপকূলে ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা, আহত ১১ ভারতীয় নাবিক চীন-ভারত-দক্ষিণ কোরিয়ায় বাড়ল বাংলাদেশের রপ্তানি শিবপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সভা, বাড়ির আঙিনা পরিষ্কার রাখার আহ্বান দুই পা অচল, তবু দড়ির ভরসায় ৪০ ফুট গাছে ওঠেন কামাল ঢাকাসহ বড় শহরগুলোর ভূমিকম্প প্রস্তুতি দ্রুত যাচাইয়ের নির্দেশ অর্থনীতি ঘুরে দাঁড়াতে ব্যাংকিং, জ্বালানি ও রাজস্বে দ্রুত সংস্কারের তাগিদ বিশ্বব্যাংকের বাড়ির সামনে থেকে তুলে নিয়ে যুবকের চোখ নষ্ট করার অভিযোগ, গ্রেপ্তার ১ কক্সবাজারে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল নারী পর্যটকের ৩৮ বছরেই ১৫৬ অসহায় মেয়ের ‘বাবা’ সিরাজগঞ্জের মামুন প্রতিটি শৈশব হোক নিরাপদ, ভবিষ্যৎ হোক সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

প্রায় আট মাস পর গ্যাস-সংকট কাটিয়ে পুরোদমে উৎপাদনে যমুনা সার কারখানা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৫:৩৬:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • ১০ সময় দেখুন

গ্যাস-সংকটের কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত যমুনা সার কারখানায় (জেএফসিএল) আবারও পুরোদমে ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে। প্রায় আট মাস বন্ধ থাকার পর সোমবার (৫ অক্টোবর) দিবাগত রাত ৩টা থেকে কারখানাটিতে উৎপাদন কার্যক্রম চালু হয়।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন জেএফসিএলের মহাব্যবস্থাপক (অপারেশন) মো. ফজলুল হক।

কারখানা সূত্রে জানা যায়, গ্যাস-সংকটের কারণে চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি থেকে জেএফসিএলের উৎপাদন বন্ধ ছিল। এর আগে ২০২৪ সালের ১৫ জানুয়ারিও একই কারণে কারখানাটিতে উৎপাদন বন্ধ হয়ে যায়।

আরও পড়ুনঃ  অধ্যক্ষ নিয়োগের টানাপোড়েনের মধ্যে কলেজে পেট্রল ঢেলে আগুন

পরে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি ২০২৫ সালের ১৩ ফেব্রুয়ারি গ্যাস সরবরাহ শুরু করলে কারখানার ত্রুটি মেরামতের পর ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় ফের উৎপাদন চালু হয়। কিন্তু মাত্র কয়েকদিন পর ২৬ ফেব্রুয়ারি রাতে অ্যামোনিয়া প্ল্যান্টে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে আবারও উৎপাদন বন্ধ হয়ে যায়।

মেরামত শেষে ৯ মার্চ সকালে উৎপাদন পুনরায় শুরু হলেও গ্যাসের চাপ প্রয়োজনের তুলনায় কম থাকায় কারখানাটি আবার বন্ধ হয়ে যায়। পরে দীর্ঘ বিরতির পর ২০২৫ সালের ২৪ ডিসেম্বর উৎপাদন ফের চালু হয়েছিল। এরপর চলতি বছরের ফেব্রুয়ারিতে আবারও গ্যাস-সংকটে উৎপাদন বন্ধ হয়ে যায়।

আরও পড়ুনঃ  দুই পা অচল, তবু দড়ির ভরসায় ৪০ ফুট গাছে ওঠেন কামাল

ফজলুল হক বলেন, গ্যাস-সংকটের কারণে প্রায় আট মাস জেএফসিএলের উৎপাদন বন্ধ ছিল। সোমবার গভীর রাত থেকে কারখানাটিতে পুরোপুরি উৎপাদন শুরু হয়েছে।

তিনি জানান, বর্তমানে যে পরিমাণ গ্যাসের চাপ পাওয়া যাচ্ছে, তাতে প্রতিদিন প্রায় ১ হাজার ৩০০ মেট্রিক টন ইউরিয়া উৎপাদন করা সম্ভব হবে। গ্যাসের চাপ আরও বাড়ানো গেলে দৈনিক উৎপাদন ১ হাজার ৩৫০ থেকে ১ হাজার ৪০০ মেট্রিক টন পর্যন্ত পৌঁছাতে পারে।

আরও পড়ুনঃ  মা ইলিশ ধরলে ছয় মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড

সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দিতে অবস্থিত যমুনা সার কারখানাটি দেশের বৃহত্তম দানাদার ইউরিয়া উৎপাদনকারী প্রতিষ্ঠান। প্রতিদিন ১ হাজার ৭০০ টন উৎপাদনক্ষমতা নিয়ে ১৯৯১ সালে কারখানাটিতে সার উৎপাদন শুরু হয়।

কারখানাটি থেকে উত্তরবঙ্গের ১৬ জেলাসহ দেশের মোট ১৯টি জেলায় ইউরিয়া সার সরবরাহ করা হয়ে থাকে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ওমান উপকূলে ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা, আহত ১১ ভারতীয় নাবিক

প্রায় আট মাস পর গ্যাস-সংকট কাটিয়ে পুরোদমে উৎপাদনে যমুনা সার কারখানা

আপডেটের সময়: ০৫:৩৬:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬

গ্যাস-সংকটের কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত যমুনা সার কারখানায় (জেএফসিএল) আবারও পুরোদমে ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে। প্রায় আট মাস বন্ধ থাকার পর সোমবার (৫ অক্টোবর) দিবাগত রাত ৩টা থেকে কারখানাটিতে উৎপাদন কার্যক্রম চালু হয়।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন জেএফসিএলের মহাব্যবস্থাপক (অপারেশন) মো. ফজলুল হক।

কারখানা সূত্রে জানা যায়, গ্যাস-সংকটের কারণে চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি থেকে জেএফসিএলের উৎপাদন বন্ধ ছিল। এর আগে ২০২৪ সালের ১৫ জানুয়ারিও একই কারণে কারখানাটিতে উৎপাদন বন্ধ হয়ে যায়।

আরও পড়ুনঃ  চেকপোস্টে দায়িত্ব পালনের সময় ট্রাকের ধাক্কায় এসআরবি কর্মকর্তা নিহত

পরে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি ২০২৫ সালের ১৩ ফেব্রুয়ারি গ্যাস সরবরাহ শুরু করলে কারখানার ত্রুটি মেরামতের পর ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় ফের উৎপাদন চালু হয়। কিন্তু মাত্র কয়েকদিন পর ২৬ ফেব্রুয়ারি রাতে অ্যামোনিয়া প্ল্যান্টে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে আবারও উৎপাদন বন্ধ হয়ে যায়।

মেরামত শেষে ৯ মার্চ সকালে উৎপাদন পুনরায় শুরু হলেও গ্যাসের চাপ প্রয়োজনের তুলনায় কম থাকায় কারখানাটি আবার বন্ধ হয়ে যায়। পরে দীর্ঘ বিরতির পর ২০২৫ সালের ২৪ ডিসেম্বর উৎপাদন ফের চালু হয়েছিল। এরপর চলতি বছরের ফেব্রুয়ারিতে আবারও গ্যাস-সংকটে উৎপাদন বন্ধ হয়ে যায়।

আরও পড়ুনঃ  নাসীরুদ্দীনের ওপর হামলার প্রতিবাদে কুষ্টিয়ায় এনসিপির মিছিলে পুলিশের বাধা

ফজলুল হক বলেন, গ্যাস-সংকটের কারণে প্রায় আট মাস জেএফসিএলের উৎপাদন বন্ধ ছিল। সোমবার গভীর রাত থেকে কারখানাটিতে পুরোপুরি উৎপাদন শুরু হয়েছে।

তিনি জানান, বর্তমানে যে পরিমাণ গ্যাসের চাপ পাওয়া যাচ্ছে, তাতে প্রতিদিন প্রায় ১ হাজার ৩০০ মেট্রিক টন ইউরিয়া উৎপাদন করা সম্ভব হবে। গ্যাসের চাপ আরও বাড়ানো গেলে দৈনিক উৎপাদন ১ হাজার ৩৫০ থেকে ১ হাজার ৪০০ মেট্রিক টন পর্যন্ত পৌঁছাতে পারে।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রী তারেক রহমানের বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি,শিশু অধিকার দিবসের উদ্বোধনী অনুষ্ঠান সুনামগঞ্জে শিশু কিশোররা উপভোগ করেন