ঢাকা ০১:০৯ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

চেকপোস্টে দায়িত্ব পালনের সময় ট্রাকের ধাক্কায় এসআরবি কর্মকর্তা নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশে তল্লাশিচৌকিতে দায়িত্ব পালনের সময় দ্রুতগতির একটি ট্রাকের ধাক্কায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) উপসহকারী পরিচালক মো. আলমগীর হোসেন (৫৫) নিহত হয়েছেন।

রোববার (৪ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার ফতেহপুর স্টার লাইন ফিলিং স্টেশনের কাছে বিকন মডেল কলেজ সড়কের মুখে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে। আহত চালক এসআরবির হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন।

এসআরবি ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, মধ্যরাতে মহিপাল স্টার লাইন ফিলিং স্টেশন এলাকায় মহাসড়কে ১৫-১৬ সদস্যের একটি দল নিয়মিত তল্লাশিচৌকি পরিচালনা করছিল। এ সময় আলমগীর হোসেন সড়কের পাশে দাঁড়িয়ে কার্যক্রম তদারকি করছিলেন।

আরও পড়ুনঃ  কুমিল্লায় গ্রেপ্তার ২৭ কিশোরের ঠাঁই গাজীপুর শিশু উন্নয়ন কেন্দ্রে

অভিযানের মধ্যে ঢাকা থেকে চট্টগ্রামমুখী একটি দ্রুতগতির মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। পরে ট্রাকটি সড়কের এক পাশে গিয়ে উল্টে পড়ে। এতে আলমগীর হোসেনের শরীরের নিম্নাংশ গুরুতরভাবে থেঁতলে যায়।

সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান। জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাইফুর রহমান জানান, রাত আনুমানিক ১টার দিকে হাসপাতালে নেওয়ার পর পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়। তার আগেই মৃত্যু হয়েছিল বলে জানান চিকিৎসক। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আরও পড়ুনঃ  চলন্ত বাসে সন্তান প্রসব, পরিবহনের নামে শিশুর নাম; আজীবন ফ্রি ভ্রমণের ঘোষণা

নিহত আলমগীর হোসেন নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মনাকিয়া গ্রামের মৃত নূর উদ্দিন আহমেদের ছেলে। তিনি পাঁচ সন্তানের জনক ছিলেন। সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার পদমর্যাদার এই কর্মকর্তা ২০২৫ সালের ৩০ এপ্রিল প্রেষণে তৎকালীন র‍্যাবে যোগ দেন। পরে বাহিনীর সাংগঠনিক রূপান্তরের পর চলতি বছরের ১৭ মে এসআরবি-৭ ফেনী ক্যাম্পে উপসহকারী পরিচালক হিসেবে দায়িত্ব নেন।

সহকর্মীরা জানান, আলমগীর হোসেন ছিলেন সজ্জন ও ধর্মপ্রাণ মানুষ। তার পাঁচ সন্তানই বিভিন্ন মাদরাসায় অধ্যয়নরত। কর্তব্যরত অবস্থায় তার মৃত্যুতে ক্যাম্পে শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনাস্থলে থাকা এসআরবি-৭ ফেনী ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মিজানুর রহমান বলেন, চেকপোস্টে দায়িত্ব পালনের সময় তার কাছেই দাঁড়িয়ে ছিলেন আলমগীর হোসেন। হঠাৎ ট্রাকটি এসে তাকে চাপা দেয়। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

আরও পড়ুনঃ  দুই ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ স্বাভাবিক, তদন্ত কমিটি গঠন

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, দুর্ঘটনায় ট্রাকচালক সজীব (৩০) নিজেও আহত হয়েছেন। তিনি বর্তমানে এসআরবির হেফাজতে চিকিৎসাধীন। মহাসড়কে দুর্ঘটনা হওয়ায় হাইওয়ে পুলিশ মামলা দায়েরসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিচ্ছে।

ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে এসআরবি কর্মকর্তার মরদেহ পূর্ণ সামরিক মর্যাদায় পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

জাহিদ হাসানকে ‘বাবা’ ডেকে জন্মদিনের শুভেচ্ছা সুনেরাহর

চেকপোস্টে দায়িত্ব পালনের সময় ট্রাকের ধাক্কায় এসআরবি কর্মকর্তা নিহত

আপডেটের সময়: ০৫:৩৮:০০ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশে তল্লাশিচৌকিতে দায়িত্ব পালনের সময় দ্রুতগতির একটি ট্রাকের ধাক্কায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) উপসহকারী পরিচালক মো. আলমগীর হোসেন (৫৫) নিহত হয়েছেন।

রোববার (৪ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার ফতেহপুর স্টার লাইন ফিলিং স্টেশনের কাছে বিকন মডেল কলেজ সড়কের মুখে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে। আহত চালক এসআরবির হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন।

এসআরবি ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, মধ্যরাতে মহিপাল স্টার লাইন ফিলিং স্টেশন এলাকায় মহাসড়কে ১৫-১৬ সদস্যের একটি দল নিয়মিত তল্লাশিচৌকি পরিচালনা করছিল। এ সময় আলমগীর হোসেন সড়কের পাশে দাঁড়িয়ে কার্যক্রম তদারকি করছিলেন।

আরও পড়ুনঃ  কুমিল্লায় গ্রেপ্তার ২৭ কিশোরের ঠাঁই গাজীপুর শিশু উন্নয়ন কেন্দ্রে

অভিযানের মধ্যে ঢাকা থেকে চট্টগ্রামমুখী একটি দ্রুতগতির মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। পরে ট্রাকটি সড়কের এক পাশে গিয়ে উল্টে পড়ে। এতে আলমগীর হোসেনের শরীরের নিম্নাংশ গুরুতরভাবে থেঁতলে যায়।

সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান। জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাইফুর রহমান জানান, রাত আনুমানিক ১টার দিকে হাসপাতালে নেওয়ার পর পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়। তার আগেই মৃত্যু হয়েছিল বলে জানান চিকিৎসক। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আরও পড়ুনঃ  বাগেরহাট কারাগারে খাবার আটকে হাজতির মৃত্যু

নিহত আলমগীর হোসেন নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মনাকিয়া গ্রামের মৃত নূর উদ্দিন আহমেদের ছেলে। তিনি পাঁচ সন্তানের জনক ছিলেন। সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার পদমর্যাদার এই কর্মকর্তা ২০২৫ সালের ৩০ এপ্রিল প্রেষণে তৎকালীন র‍্যাবে যোগ দেন। পরে বাহিনীর সাংগঠনিক রূপান্তরের পর চলতি বছরের ১৭ মে এসআরবি-৭ ফেনী ক্যাম্পে উপসহকারী পরিচালক হিসেবে দায়িত্ব নেন।

সহকর্মীরা জানান, আলমগীর হোসেন ছিলেন সজ্জন ও ধর্মপ্রাণ মানুষ। তার পাঁচ সন্তানই বিভিন্ন মাদরাসায় অধ্যয়নরত। কর্তব্যরত অবস্থায় তার মৃত্যুতে ক্যাম্পে শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনাস্থলে থাকা এসআরবি-৭ ফেনী ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মিজানুর রহমান বলেন, চেকপোস্টে দায়িত্ব পালনের সময় তার কাছেই দাঁড়িয়ে ছিলেন আলমগীর হোসেন। হঠাৎ ট্রাকটি এসে তাকে চাপা দেয়। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

আরও পড়ুনঃ  বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যানের পর কলেজছাত্রী অপহরণের অভিযোগ, ছাত্রদল নেতা বহিষ্কার