
তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের পর যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। অক্টোবর মাসের জন্য অটোগ্যাসের দাম লিটারপ্রতি ১০ টাকা ৯১ পয়সা বাড়িয়ে ৮৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
রোববার (৪ অক্টোবর) নতুন এ দাম ঘোষণা করে বিইআরসি। একই দিন সন্ধ্যা ৬টা থেকে নতুন দাম কার্যকর হবে। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এ দাম বহাল থাকবে বলে জানিয়েছে কমিশন।
এর আগে অটোগ্যাসের দাম ছিল লিটারপ্রতি ৭৩ টাকা ৯ পয়সা। ফলে নতুন দাম কার্যকর হওয়ায় প্রতি লিটারে ভোক্তাকে ১০ টাকা ৯১ পয়সা বেশি গুনতে হবে।
এদিকে একই দিনে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দামও ২৫২ টাকা বাড়ানো হয়েছে। এতে ১২ কেজির সিলিন্ডারের নতুন দাম দাঁড়িয়েছে ১ হাজার ৮৩৭ টাকা।
অটোগ্যাস ও এলপিজির দাম একসঙ্গে বাড়ায় যানবাহন ও রান্নার গ্যাসের ব্যয় বাড়তে পারে। এতে ব্যক্তিগত যানবাহনের পাশাপাশি গণপরিবহনের পরিচালন ব্যয়ও বাড়ার আশঙ্কা রয়েছে।
প্রতিবেদকের নাম 





















