ঢাকা ১০:২৯ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গোপালগঞ্জে দুই ব্যাটালিয়ন বিজিবি মোতায়েন মতবিরোধ মিটলে আবারও ঘনিষ্ঠ মিত্র হতে পারে পাকিস্তান ও তালেবান ২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‍্যাংক, ওয়ান পেনশন’ চালু হবে: প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধ ও গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনী জনগণের পক্ষে ভূমিকা রেখেছে: প্রধানমন্ত্রী ফটিকছড়িতে ছাত্রদল-যুবদলের মিছিলে হামলার অভিযোগ, মোটরসাইকেলে আগুন জীবনযাত্রার ব্যয় ও বৈষম্যের প্রতিবাদে ফ্রান্সজুড়ে টানা ষষ্ঠ সপ্তাহের বিক্ষোভ মিরসরাইয়ে বাসে পুলিশের তল্লাশি, বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২ শ্রমিক দলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা, নেতৃত্বে আমান উল্লাহ আমান পুলিশে নতুন ১৪ হাজার পদ সৃজনের অনুমোদন, নিয়োগ হবে কনস্টেবল ও এসআই
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

‘বিএনপি ক্ষমতায় এসেছে বলেই উপাচার্য হয়েছি’: জবি ভিসি

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:০৯:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • ১৫ সময় দেখুন

‘আমাদেরও মাঝেমধ্যে ট্যাগ শুনতে হয়, বিএনপির ভাইস চ্যান্সেলর। আরে বাবা, এখানে ট্যাগ দেওয়ার কী আছে? বিএনপি ক্ষমতায় এসেছে বলেই তো আজ ভাইস চ্যান্সেলর হয়েছি। এখানে লুকানোর কী আছে?’—জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীনের এমন বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে ভিডিওটি ছড়িয়ে পড়ে। এর আগে একই দিন বাদ জুমা ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে কেন্দ্রীয় জামে মসজিদে আয়োজিত দোয়া মাহফিলে বক্তব্য দেন তিনি।

আরও পড়ুনঃ  দক্ষ জনশক্তি তৈরি ও মানবপাচার রোধে কাজ করছে সরকার: শামা ওবায়েদ

ভিডিওতে গত ১৫-১৬ বছরের শাসনামলের প্রসঙ্গ তুলে জবি উপাচার্যকে আরও বলতে শোনা যায়, ‘বহু সুশীল লোকজন তো ছিল। ৫ আগস্টের পর তাদের আসল পরিচয় ও কাজ আমরা দেখেছি। মানুষের আত্মপরিচয় লুকানোর কিছু নেই।’

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া চেয়ে অধ্যাপক রইছ উদ্‌দীন বলেন, ‘আপনি যদি এ দেশকে সত্যিকার অর্থে ভালোবাসেন ও অন্তরে ধারণ করেন, তবে বর্তমান প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে দোয়া করতে হবে। বিগত ১৫-১৬ বছর আমরা দেশের কোন শ্রেণির নাগরিক ছিলাম, তা নিজেরাই বুঝতাম না। আমাদের বাকস্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার ছিল না। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার প্রতিরোধের মাধ্যমে আল্লাহ আমাদের সেই জালিমদের হাত থেকে মুক্তি দিয়েছেন।’

আরও পড়ুনঃ  কপ-৩১ সম্মেলনে নীরব ভারত, পর্দার আড়ালে চলছে কূটনৈতিক তৎপরতা

দেশের চলমান পরিস্থিতি ও নাগরিকদের দায়িত্ব প্রসঙ্গে তিনি বলেন, ‘আপনি যদি বাংলাদেশের সুনাগরিক হয়ে থাকেন এবং দেশের সুখ-সমৃদ্ধি ও উন্নতি চান, তবে আমাদের নিজেদের স্বার্থেই প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করতে হবে।’

আরও পড়ুনঃ  পরীক্ষামূলক উৎপাদনের প্রস্তুতি সম্পন্ন, আজই গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ

তিনি আরও বলেন, গত দুই বছর অনেকেই দেশে নির্বিঘ্নে বসবাস করলেও সম্প্রতি নানা ধরনের নৈরাজ্য দেখা যাচ্ছে। নড়াইলে স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে পিটিয়ে হত্যা, সংসদ সদস্যের বাড়ি ও হাসপাতালে অগ্নিসংযোগ এবং কারাগারে হামলার চেষ্টার ঘটনাও উল্লেখ করেন তিনি।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

‘বিএনপি ক্ষমতায় এসেছে বলেই উপাচার্য হয়েছি’: জবি ভিসি

আপডেটের সময়: ০৭:০৯:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

‘আমাদেরও মাঝেমধ্যে ট্যাগ শুনতে হয়, বিএনপির ভাইস চ্যান্সেলর। আরে বাবা, এখানে ট্যাগ দেওয়ার কী আছে? বিএনপি ক্ষমতায় এসেছে বলেই তো আজ ভাইস চ্যান্সেলর হয়েছি। এখানে লুকানোর কী আছে?’—জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীনের এমন বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে ভিডিওটি ছড়িয়ে পড়ে। এর আগে একই দিন বাদ জুমা ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে কেন্দ্রীয় জামে মসজিদে আয়োজিত দোয়া মাহফিলে বক্তব্য দেন তিনি।

আরও পড়ুনঃ  দক্ষ জনশক্তি তৈরি ও মানবপাচার রোধে কাজ করছে সরকার: শামা ওবায়েদ

ভিডিওতে গত ১৫-১৬ বছরের শাসনামলের প্রসঙ্গ তুলে জবি উপাচার্যকে আরও বলতে শোনা যায়, ‘বহু সুশীল লোকজন তো ছিল। ৫ আগস্টের পর তাদের আসল পরিচয় ও কাজ আমরা দেখেছি। মানুষের আত্মপরিচয় লুকানোর কিছু নেই।’

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া চেয়ে অধ্যাপক রইছ উদ্‌দীন বলেন, ‘আপনি যদি এ দেশকে সত্যিকার অর্থে ভালোবাসেন ও অন্তরে ধারণ করেন, তবে বর্তমান প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে দোয়া করতে হবে। বিগত ১৫-১৬ বছর আমরা দেশের কোন শ্রেণির নাগরিক ছিলাম, তা নিজেরাই বুঝতাম না। আমাদের বাকস্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার ছিল না। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার প্রতিরোধের মাধ্যমে আল্লাহ আমাদের সেই জালিমদের হাত থেকে মুক্তি দিয়েছেন।’

আরও পড়ুনঃ  দেশে গৃহযুদ্ধ শুরুর ষড়যন্ত্র চলছে, ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান স্পিকারের

দেশের চলমান পরিস্থিতি ও নাগরিকদের দায়িত্ব প্রসঙ্গে তিনি বলেন, ‘আপনি যদি বাংলাদেশের সুনাগরিক হয়ে থাকেন এবং দেশের সুখ-সমৃদ্ধি ও উন্নতি চান, তবে আমাদের নিজেদের স্বার্থেই প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করতে হবে।’

আরও পড়ুনঃ  ঢাকার যানজট কমাতে মনোরেল চালুর পরিকল্পনা সরকারের