ঢাকা ০২:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেলেন ৬ হাজার মানুষ অষ্টমবার বর্ষসেরা হয়ে ইতিহাস গড়ল বিটিএস, মামা অ্যাওয়ার্ডসে ৮০তম গ্র্যান্ড প্রাইজ মিরপুর থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেপ্তার, বিশৃঙ্খলায় মদদ দেওয়ার অভিযোগ আয়কর রিটার্ন দাখিলে কোন হিসাবের জন্য লাগবে যেসব নথি নামের কারণে দলে জায়গা হয়নি সিরাজের, অভিযোগ কংগ্রেস এমপির ‘বেনাপোল দিয়ে টুস করে ঢুকে যাওয়ার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে’: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৮ কোটি ২১ লাখ টাকা, ছাড়াল আগের সব রেকর্ড ভুল করে সীমান্ত পেরোনোর পর বাংলাদেশি শ্রমিককে ধরে নিয়ে গেল বিএসএফ বক্স অফিস সাফল্যের মধ্যেই ‘রামায়ণ’ নিষিদ্ধের দাবি পাকিস্তানে দারিদ্র্য কমানোর দুই দশকের সাফল্য কেন ভেঙে পড়ল
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করা হবে কি না, আইনি প্রক্রিয়ায় বিবেচনাধীন: আইনমন্ত্রী

কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করা হবে কি না, তা আইনি প্রক্রিয়ায় বিবেচনাধীন বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাতীয় জাদুঘরে ঢাকাস্থ চুয়াডাঙ্গার শিক্ষার্থীদের মিলনমেলা ও শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আইন অনুযায়ী পরিস্থিতি মোকাবিলা করা হবে জানিয়ে আইনমন্ত্রী বলেন, আওয়ামী লীগ গোপালগঞ্জে তাণ্ডব চালিয়ে ভেবেছিল বর্তমান সরকারও তাদের মতোই গুলি চালাবে। কিন্তু সরকার তাদের পথ অনুসরণ করবে না। বরং গোপালগঞ্জে আওয়ামী লীগের তাণ্ডবের বিচার ট্রাইব্যুনালে হবে কি না, সেটিও খতিয়ে দেখছে সরকার।

গণহত্যা চালিয়ে আওয়ামী লীগ ইতিহাসে কলঙ্কজনক অধ্যায় রচনা করেছে উল্লেখ করে তিনি বলেন, অথচ এ নিয়ে তাদের মধ্যে কোনো অনুশোচনা নেই।

আরও পড়ুনঃ  আওয়ামী লীগ পুরোপুরি সন্ত্রাসী দলে পরিণত হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

এদিকে একই দিন দুপুরে রংপুরে এক অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করার বিষয়ে কথা বলেন। রংপুর বিভাগীয় স্টেডিয়াম ও ইনডোর স্টেডিয়ামের নাম পরিবর্তন করে ‘শহীদ আবু সাঈদ স্টেডিয়াম’ নামকরণ ও উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, প্রয়োজনে সংবিধান সংশোধন করে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে। সরকার ও বিরোধী দল ঐকমত্যের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেবে।

মীর শাহে আলম বলেন, “নতুন করে ভাবার সময় এসেছে। যে সংবিধান সংশোধন হচ্ছে, সেখানে নতুন করে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করতে প্রয়োজনে সংবিধান সংশোধন করার প্রয়োজন হলে বর্তমান সরকার এবং বিরোধী দল ঐকমত্যের মাধ্যমে সেটা করবে, ইনশাআল্লাহ।”

আরও পড়ুনঃ  ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে রাজধানীতে ২৯৫৪ মামলা

সাবেক ক্ষমতাসীন দলটির সাম্প্রতিক কর্মকাণ্ডের সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, জাতীয় সংসদের শেষ অধিবেশনের শেষ দিনে পতিত ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনটি দু-এক জায়গায় পেট্রলবোমা মেরে ও থানা পুড়িয়ে অরাজকতা তৈরির চেষ্টা করেছে। তারা ভেবেছে, শহীদ আবু সাঈদসহ অন্য শহীদদের আত্মত্যাগকে বিসর্জন দিয়ে আবার নতুন করে কিছু করবে। তাদের উদ্দেশে তিনি বলেন, এসব করে কোনো লাভ হবে না।

মীর শাহে আলম আরও বলেন, সারা দেশের জনগণের কাছে প্রমাণিত হয়েছে যে আওয়ামী লীগ একটি সন্ত্রাসী রাজনৈতিক দল। অগ্নিসংযোগ, বোমাবাজি, হত্যা ও গুমের মাধ্যমে তারা ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। একটি নির্দিষ্ট জেলায় আবারও একই ধরনের ঘটনা ঘটিয়ে তারা আন্তর্জাতিকভাবে সন্ত্রাসী দল হিসেবে প্রমাণিত হয়েছে। বিগত অন্তর্বর্তী সরকার তাদের নিষিদ্ধ করার যে সিদ্ধান্ত নিয়েছিল, তা যে সঠিক ও যৌক্তিক ছিল, আজ জাতির সামনে তা আবারও প্রমাণিত হলো।

আরও পড়ুনঃ  অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে ঢাকা ছাড়লেন জামায়াত আমির শফিকুর রহমান

স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের তৃণমূলের নেতারা অংশ নিতে পারবেন কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় সরকার নির্বাচন আইন এরইমধ্যে সংশোধন করা হয়েছে। এখন থেকে স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয়ভাবে হবে। এখানে ‘ধানের শীষ’ বা এ ধরনের কোনো জাতীয় প্রতীক থাকবে না এবং দলীয়ভাবে সরাসরি মনোনয়ন দেওয়ারও কোনো সুযোগ নেই। ব্যানার বা পোস্টারে কেউ কোনো দলের প্রার্থী হিসেবে পরিচয় দিতে পারবেন না; সবাইকে ব্যক্তি হিসেবে নির্বাচন করতে হবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেলেন ৬ হাজার মানুষ

আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করা হবে কি না, আইনি প্রক্রিয়ায় বিবেচনাধীন: আইনমন্ত্রী

আপডেটের সময়: ০৯:২৫:৫০ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬

কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করা হবে কি না, তা আইনি প্রক্রিয়ায় বিবেচনাধীন বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাতীয় জাদুঘরে ঢাকাস্থ চুয়াডাঙ্গার শিক্ষার্থীদের মিলনমেলা ও শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আইন অনুযায়ী পরিস্থিতি মোকাবিলা করা হবে জানিয়ে আইনমন্ত্রী বলেন, আওয়ামী লীগ গোপালগঞ্জে তাণ্ডব চালিয়ে ভেবেছিল বর্তমান সরকারও তাদের মতোই গুলি চালাবে। কিন্তু সরকার তাদের পথ অনুসরণ করবে না। বরং গোপালগঞ্জে আওয়ামী লীগের তাণ্ডবের বিচার ট্রাইব্যুনালে হবে কি না, সেটিও খতিয়ে দেখছে সরকার।

গণহত্যা চালিয়ে আওয়ামী লীগ ইতিহাসে কলঙ্কজনক অধ্যায় রচনা করেছে উল্লেখ করে তিনি বলেন, অথচ এ নিয়ে তাদের মধ্যে কোনো অনুশোচনা নেই।

আরও পড়ুনঃ  আওয়ামী লীগ পুরোপুরি সন্ত্রাসী দলে পরিণত হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

এদিকে একই দিন দুপুরে রংপুরে এক অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করার বিষয়ে কথা বলেন। রংপুর বিভাগীয় স্টেডিয়াম ও ইনডোর স্টেডিয়ামের নাম পরিবর্তন করে ‘শহীদ আবু সাঈদ স্টেডিয়াম’ নামকরণ ও উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, প্রয়োজনে সংবিধান সংশোধন করে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে। সরকার ও বিরোধী দল ঐকমত্যের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেবে।

মীর শাহে আলম বলেন, “নতুন করে ভাবার সময় এসেছে। যে সংবিধান সংশোধন হচ্ছে, সেখানে নতুন করে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করতে প্রয়োজনে সংবিধান সংশোধন করার প্রয়োজন হলে বর্তমান সরকার এবং বিরোধী দল ঐকমত্যের মাধ্যমে সেটা করবে, ইনশাআল্লাহ।”

আরও পড়ুনঃ  মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র: প্রধানমন্ত্রী