ঢাকা ০১:০৯ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

মিরসরাইয়ে ফার্নেসের গলিত লোহায় দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের একটি ইস্পাত কারখানায় ফার্নেসের গলিত লোহা ছিটকে দগ্ধ হয়ে এক চীনা প্রকৌশলীসহ তিনজনের মৃত্যু হয়েছে। গত ২৮ সেপ্টেম্বরের দুর্ঘটনায় গুরুতর দগ্ধ চারজনের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় একে একে তিনজন মারা যান। আহত অপর শ্রমিক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

নিহতরা হলেন চীনা প্রকৌশলী জেংলিং হং (৫৩), কারখানার শ্রমিক শরিফুল ইসলাম (২৭) ও মনির হোসেন (২৭)।

চিকিৎসকদের বরাতে জানা গেছে, ২ অক্টোবর দুপুরে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান জেংলিং হং। এর আগে ১ অক্টোবর সকালে একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান খাগড়াছড়ির মাটিরাঙ্গার বাসিন্দা শরিফুল ইসলাম। একই দিন রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান ভোলার চরফ্যাশনের হাজারীগঞ্জ গ্রামের মনির হোসেন।

আরও পড়ুনঃ  চেকপোস্টে দায়িত্ব পালনের সময় ট্রাকের ধাক্কায় এসআরবি কর্মকর্তা নিহত

দুর্ঘটনায় আহত জুয়েল (৩৬) বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। চিকিৎসকেরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কামুক্ত।

কারখানা সূত্রে জানা যায়, ২৮ সেপ্টেম্বর দুপুরে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের ফার্মিক স্টিল লিমিটেড কারখানায় ফার্নেসে কারিগরি ত্রুটি দেখা দেয়। একপর্যায়ে ফার্নেস থেকে চারদিকে উত্তপ্ত গলিত লোহা ছিটকে পড়লে চীনা প্রকৌশলীসহ চারজন দগ্ধ হন।

আরও পড়ুনঃ  পুঠিয়ায় বিদ্যালয়ে তালা, মাঠে কলাগাছ: জমিদাতার দাবি পুত্রবধূকে চাকরি না দেওয়ার অভিযোগ

দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে প্রকৌশলী জেংলিং হং ও শ্রমিক শরিফুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।

এদিকে নিহত শ্রমিক শরিফুল ইসলামের পরিবারকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। শনিবার সন্ধ্যায় জোরারগঞ্জ থানায় কারখানার চীনা ও বাংলাদেশি কর্মকর্তাদের সঙ্গে নিহতের স্বজনদের বৈঠক হলেও ক্ষতিপূরণের বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি।

আরও পড়ুনঃ  বিপজ্জনক রাসায়নিক বহনকারী কাভার্ড ভ্যানে আগুন, বড় দুর্ঘটনা এড়ানো গেল

শরিফুলের বাবা মো. সেলিম ও চাচা মনির হোসেন বলেন, একটি বিদেশি প্রতিষ্ঠানের বিরুদ্ধে দীর্ঘ আইনি লড়াই চালানোর সামর্থ্য তাদের নেই। দুই শিশুর ভবিষ্যতের কথা বিবেচনায় নিয়ে তারা মামলার চেয়ে আর্থিক ক্ষতিপূরণ পাওয়াকে বেশি গুরুত্ব দিচ্ছেন।

তবে পরিবার মামলা না করলেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানিয়েছে পুলিশ। জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম বলেন, ক্ষতিপূরণের বিষয়টি কোম্পানি ও ভুক্তভোগী পরিবারের মধ্যকার বিষয়। পরিবার মামলা না করলেও পুলিশ আইনগত পদক্ষেপ নিতে পারে। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা চলছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

জাহিদ হাসানকে ‘বাবা’ ডেকে জন্মদিনের শুভেচ্ছা সুনেরাহর

মিরসরাইয়ে ফার্নেসের গলিত লোহায় দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু

আপডেটের সময়: ০৫:৪০:৪১ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের একটি ইস্পাত কারখানায় ফার্নেসের গলিত লোহা ছিটকে দগ্ধ হয়ে এক চীনা প্রকৌশলীসহ তিনজনের মৃত্যু হয়েছে। গত ২৮ সেপ্টেম্বরের দুর্ঘটনায় গুরুতর দগ্ধ চারজনের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় একে একে তিনজন মারা যান। আহত অপর শ্রমিক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

নিহতরা হলেন চীনা প্রকৌশলী জেংলিং হং (৫৩), কারখানার শ্রমিক শরিফুল ইসলাম (২৭) ও মনির হোসেন (২৭)।

চিকিৎসকদের বরাতে জানা গেছে, ২ অক্টোবর দুপুরে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান জেংলিং হং। এর আগে ১ অক্টোবর সকালে একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান খাগড়াছড়ির মাটিরাঙ্গার বাসিন্দা শরিফুল ইসলাম। একই দিন রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান ভোলার চরফ্যাশনের হাজারীগঞ্জ গ্রামের মনির হোসেন।

আরও পড়ুনঃ  চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে আহত ৩ রোগী

দুর্ঘটনায় আহত জুয়েল (৩৬) বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। চিকিৎসকেরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কামুক্ত।

কারখানা সূত্রে জানা যায়, ২৮ সেপ্টেম্বর দুপুরে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের ফার্মিক স্টিল লিমিটেড কারখানায় ফার্নেসে কারিগরি ত্রুটি দেখা দেয়। একপর্যায়ে ফার্নেস থেকে চারদিকে উত্তপ্ত গলিত লোহা ছিটকে পড়লে চীনা প্রকৌশলীসহ চারজন দগ্ধ হন।

আরও পড়ুনঃ  নৌকাবাইচ দেখতে ব্রহ্মপুত্রের দুই পাড়ে মানুষের ঢল