ঢাকা ০৫:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বন্ড সুবিধার ১৩.৩৫ লাখ কেজি কাঁচামাল উধাও, ৯ কোটি টাকার রাজস্ব ঝুঁকি ৩১ অক্টোবর বায়তুল মোকাররম থেকে কুষ্টিয়া যাবে ১১ দলের লংমার্চ নাসীরুদ্দীনের ওপর হামলার প্রতিবাদে কুষ্টিয়ায় এনসিপির মিছিলে পুলিশের বাধা সৌদিতে হুতিদের হামলায় প্রাণ গেল কুমিল্লার বাংলাদেশি সজিবের ঝিনাইদহে বিভাগীয় পদোন্নতি পরীক্ষার্থীদের ক্যাম্প প্রশিক্ষণ অনুষ্ঠিত বিশ্ব শিক্ষক দিবসে ১০২ গুণী শিক্ষককে সম্মাননা, প্রত্যেকে পেলেন ২ লাখ টাকা তিন কমিটি বাতিল ও চুক্তি বাস্তবায়নসহ পাহাড়ের সমস্যা সমাধানে ৮ দাবি আর্থিক শৃঙ্খলা ও বিনিয়োগকারীর আস্থা ধরে রাখতে সিএদের ভূমিকা গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি সিস্টেম মাইগ্রেশনে ৬ দিন বন্ধ ১৯ ব্যাংকের কার্ড, এটিএম ও অনলাইন লেনদেন কাজী জাফর উল্ল্যাহ ও পরিবারের ১৭১ ব্যাংক হিসাবে ১৫৫ কোটি টাকা ফ্রিজ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

নাসীরুদ্দীনের ওপর হামলার প্রতিবাদে কুষ্টিয়ায় এনসিপির মিছিলে পুলিশের বাধা

কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় লালন সাঁইয়ের মাজার প্রাঙ্গণে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে বাধা দিয়েছে পুলিশ। এ ঘটনায় কর্মসূচি পণ্ড হয়ে যায়।

সোমবার (৫ অক্টোবর) বিকেল ৫টার দিকে কুষ্টিয়া পাবলিক লাইব্রেরি মাঠ থেকে মিছিল বের করার প্রস্তুতি নিলে পুলিশ সেখানে বাধা দেয়। এ সময় এনসিপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের কথা-কাটাকাটি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, নিরাপত্তাজনিত কারণে এনসিপিকে বিক্ষোভ মিছিল ও সমাবেশের অনুমতি দেওয়া হয়নি। তবে মাঠের ভেতরে সমাবেশ করার জন্য তাদের বলা হয়েছিল।

আরও পড়ুনঃ  নৌকাবাইচ দেখতে ব্রহ্মপুত্রের দুই পাড়ে মানুষের ঢল

এনসিপির কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক জান্নাতুল ফেরদৌস টনি অভিযোগ করেন, রোববার লালন সাঁইয়ের আখড়াবাড়িতে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুরের পর তারা কুমারখালী থানায় মামলা করতে গেলেও পুলিশের সহযোগিতা পাননি। হামলার প্রতিবাদ ও মামলা না নেওয়ার অভিযোগে সোমবার বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। কিন্তু কোনো কারণ না জানিয়ে পুলিশ তাদের মিছিলে বাধা দিয়েছে বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, নিরাপত্তার কথা বলে তাদের মাঠের ভেতরে আটকে রাখা হচ্ছে। এভাবে কীভাবে নিরাপত্তা নিশ্চিত করা হবে—এমন প্রশ্ন তুলে পুলিশের আচরণের প্রতিবাদ জানান তিনি।

এনসিপির জেলা শাখার সদস্যসচিব সুলতান মারুফ তালহা বলেন, শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ ব্যারিকেড দিয়ে নেতাকর্মীদের আটকে রেখেছে। বাইরে বের হতে না দিয়ে তাদের বিক্ষোভ করার অধিকারও সীমিত করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। বিষয়টি কেন্দ্রীয় নেতাদের জানানো হয়েছে এবং কেন্দ্র থেকে যে সিদ্ধান্ত আসবে, সে অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।

আরও পড়ুনঃ  মা ইলিশ ধরলে ছয় মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড

প্রায় দেড় ঘণ্টা মাঠে অবস্থানের পর এনসিপির নেতাকর্মীরা শেষ পর্যন্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশ স্থগিত করেন। পরে প্রশাসনের পক্ষ থেকে একসঙ্গে সবাইকে না বের করে একজন-দুজন করে পাবলিক লাইব্রেরি মাঠ থেকে বের হওয়ার অনুমতি দেওয়া হয়।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, নিরাপত্তাজনিত কারণে তাদের রাস্তায় বের হতে দেওয়া হয়নি। তবে মাঠের ভেতরে সমাবেশ করার কথা বলা হয়েছিল। নিরাপত্তার স্বার্থে কোনোভাবেই তাদের সড়কে মিছিল করতে দেওয়া সম্ভব নয় বলে জানান তিনি।

আরও পড়ুনঃ  দুই ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ স্বাভাবিক, তদন্ত কমিটি গঠন

এর আগে রোববার (৪ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ায় লালন সাঁইয়ের মাজার প্রাঙ্গণে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে। এ ঘটনাকে কেন্দ্র করে মাজার এলাকায় কিছু সময় উত্তেজনা সৃষ্টি হয়। পরে খবর পেয়ে কুমারখালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

ওই ঘটনার প্রতিবাদেই সোমবার কুষ্টিয়ায় বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেছিল এনসিপি।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

বন্ড সুবিধার ১৩.৩৫ লাখ কেজি কাঁচামাল উধাও, ৯ কোটি টাকার রাজস্ব ঝুঁকি

নাসীরুদ্দীনের ওপর হামলার প্রতিবাদে কুষ্টিয়ায় এনসিপির মিছিলে পুলিশের বাধা

আপডেটের সময়: ০৭:৩৭:০৩ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬

কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় লালন সাঁইয়ের মাজার প্রাঙ্গণে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে বাধা দিয়েছে পুলিশ। এ ঘটনায় কর্মসূচি পণ্ড হয়ে যায়।

সোমবার (৫ অক্টোবর) বিকেল ৫টার দিকে কুষ্টিয়া পাবলিক লাইব্রেরি মাঠ থেকে মিছিল বের করার প্রস্তুতি নিলে পুলিশ সেখানে বাধা দেয়। এ সময় এনসিপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের কথা-কাটাকাটি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, নিরাপত্তাজনিত কারণে এনসিপিকে বিক্ষোভ মিছিল ও সমাবেশের অনুমতি দেওয়া হয়নি। তবে মাঠের ভেতরে সমাবেশ করার জন্য তাদের বলা হয়েছিল।

আরও পড়ুনঃ  রংপুরে ডেঙ্গু পরিস্থিতির অবনতি, একদিনে আক্রান্ত ৭৫ ও মৃত্যু ১

এনসিপির কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক জান্নাতুল ফেরদৌস টনি অভিযোগ করেন, রোববার লালন সাঁইয়ের আখড়াবাড়িতে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুরের পর তারা কুমারখালী থানায় মামলা করতে গেলেও পুলিশের সহযোগিতা পাননি। হামলার প্রতিবাদ ও মামলা না নেওয়ার অভিযোগে সোমবার বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। কিন্তু কোনো কারণ না জানিয়ে পুলিশ তাদের মিছিলে বাধা দিয়েছে বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, নিরাপত্তার কথা বলে তাদের মাঠের ভেতরে আটকে রাখা হচ্ছে। এভাবে কীভাবে নিরাপত্তা নিশ্চিত করা হবে—এমন প্রশ্ন তুলে পুলিশের আচরণের প্রতিবাদ জানান তিনি।

এনসিপির জেলা শাখার সদস্যসচিব সুলতান মারুফ তালহা বলেন, শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ ব্যারিকেড দিয়ে নেতাকর্মীদের আটকে রেখেছে। বাইরে বের হতে না দিয়ে তাদের বিক্ষোভ করার অধিকারও সীমিত করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। বিষয়টি কেন্দ্রীয় নেতাদের জানানো হয়েছে এবং কেন্দ্র থেকে যে সিদ্ধান্ত আসবে, সে অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।

আরও পড়ুনঃ  মা ইলিশ ধরলে ছয় মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড

প্রায় দেড় ঘণ্টা মাঠে অবস্থানের পর এনসিপির নেতাকর্মীরা শেষ পর্যন্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশ স্থগিত করেন। পরে প্রশাসনের পক্ষ থেকে একসঙ্গে সবাইকে না বের করে একজন-দুজন করে পাবলিক লাইব্রেরি মাঠ থেকে বের হওয়ার অনুমতি দেওয়া হয়।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, নিরাপত্তাজনিত কারণে তাদের রাস্তায় বের হতে দেওয়া হয়নি। তবে মাঠের ভেতরে সমাবেশ করার কথা বলা হয়েছিল। নিরাপত্তার স্বার্থে কোনোভাবেই তাদের সড়কে মিছিল করতে দেওয়া সম্ভব নয় বলে জানান তিনি।

আরও পড়ুনঃ  বাগেরহাট কারাগারে খাবার আটকে হাজতির মৃত্যু