ঢাকা ০৬:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বন্ড সুবিধার ১৩.৩৫ লাখ কেজি কাঁচামাল উধাও, ৯ কোটি টাকার রাজস্ব ঝুঁকি ৩১ অক্টোবর বায়তুল মোকাররম থেকে কুষ্টিয়া যাবে ১১ দলের লংমার্চ নাসীরুদ্দীনের ওপর হামলার প্রতিবাদে কুষ্টিয়ায় এনসিপির মিছিলে পুলিশের বাধা সৌদিতে হুতিদের হামলায় প্রাণ গেল কুমিল্লার বাংলাদেশি সজিবের ঝিনাইদহে বিভাগীয় পদোন্নতি পরীক্ষার্থীদের ক্যাম্প প্রশিক্ষণ অনুষ্ঠিত বিশ্ব শিক্ষক দিবসে ১০২ গুণী শিক্ষককে সম্মাননা, প্রত্যেকে পেলেন ২ লাখ টাকা তিন কমিটি বাতিল ও চুক্তি বাস্তবায়নসহ পাহাড়ের সমস্যা সমাধানে ৮ দাবি আর্থিক শৃঙ্খলা ও বিনিয়োগকারীর আস্থা ধরে রাখতে সিএদের ভূমিকা গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি সিস্টেম মাইগ্রেশনে ৬ দিন বন্ধ ১৯ ব্যাংকের কার্ড, এটিএম ও অনলাইন লেনদেন কাজী জাফর উল্ল্যাহ ও পরিবারের ১৭১ ব্যাংক হিসাবে ১৫৫ কোটি টাকা ফ্রিজ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ঝিনাইদহে বিভাগীয় পদোন্নতি পরীক্ষার্থীদের ক্যাম্প প্রশিক্ষণ অনুষ্ঠিত

ঝিনাইদহ জেলা পুলিশের অধস্তন কর্মকর্তা ও কর্মচারীদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ উপলক্ষে ক্যাম্প প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টায় ঝিনাইদহ জেলা পুলিশ লাইন্স মাঠে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

বাংলাদেশ পুলিশের চলমান বহুমাত্রিক কার্যক্রমের অংশ হিসেবে পুলিশিং সেবাকে আরও দক্ষ, পেশাদার, আধুনিক ও জনবান্ধব করার লক্ষ্যেই এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। পদোন্নতির লক্ষ্যে কনস্টেবল থেকে নায়েক, কনস্টেবল থেকে এটিএসআই, নায়েক থেকে এএসআই (সশস্ত্র) এবং এটিএসআই থেকে টিএসআই পদপ্রত্যাশী পুলিশ সদস্যরা এতে অংশ নেন।

আরও পড়ুনঃ  ভোলায় তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজারের বেশি মানুষ

বিভাগীয় পদোন্নতি পরীক্ষা গ্রহণ কমিটির সভাপতি ও ঝিনাইদহ জেলার পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন্ হাছান, পিপিএম-সেবা প্রশিক্ষণে উপস্থিত ছিলেন। কমিটির সদস্য হিসেবে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ বিল্লাল হোসেন এবং কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফয়সাল মাহমুদ।

প্রশিক্ষণে অংশ নেওয়া পুলিশ সদস্যদের উদ্দেশে পুলিশ সুপার জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো চ্যালেঞ্জ পেশাদারিত্ব ও দক্ষতার সঙ্গে মোকাবিলার বিষয়ে দিকনির্দেশনা দেন।

আরও পড়ুনঃ  রংপুরের পূজামণ্ডপে সিসিটিভির পাশাপাশি নাইট ভিশন ও রিচার্জেবল ক্যামেরা

তিনি বলেন, দায়িত্ব পালনের সময় প্রতিটি পুলিশ সদস্যকে সততা, নিষ্ঠা, শৃঙ্খলা, দক্ষতা ও পেশাদারিত্বের সর্বোচ্চ মান বজায় রাখতে হবে। কোনো অপশক্তি যাতে জনশৃঙ্খলা, শান্তি ও সম্প্রীতি নষ্ট করতে না পারে, সে বিষয়ে সবসময় সতর্ক থাকতে হবে। পাশাপাশি আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে জনগণের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পুলিশের প্রতি মানুষের আস্থাও ধরে রাখতে হবে।

পুলিশ সুপার আরও বলেন, বিভাগীয় পদোন্নতি পরীক্ষার মাধ্যমে যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল পুলিশ সদস্যদের নেতৃত্বের পরবর্তী ধাপে উন্নীত করার সুযোগ তৈরি হয়। একই সঙ্গে এ ধরনের প্রশিক্ষণ ও মূল্যায়ন পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা ও দায়িত্ববোধ আরও বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর মাধ্যমে পুলিশের সক্ষমতা বৃদ্ধি পেয়ে জনসেবার মান আরও উন্নত হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

আরও পড়ুনঃ  ডেঙ্গুতে একদিনে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি আরও ১ হাজার ৯০২

ক্যাম্প প্রশিক্ষণে শিক্ষানবীশ সহকারী পুলিশ সুপার মো. ফাহিম ফায়সাল, আরআই, পুলিশ লাইন্স ঝিনাইদহ, আরও-১, রিজার্ভ অফিস ঝিনাইদহসহ বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় অংশ নেওয়া পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

বন্ড সুবিধার ১৩.৩৫ লাখ কেজি কাঁচামাল উধাও, ৯ কোটি টাকার রাজস্ব ঝুঁকি

ঝিনাইদহে বিভাগীয় পদোন্নতি পরীক্ষার্থীদের ক্যাম্প প্রশিক্ষণ অনুষ্ঠিত

আপডেটের সময়: ০৭:৩১:২৫ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬

ঝিনাইদহ জেলা পুলিশের অধস্তন কর্মকর্তা ও কর্মচারীদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ উপলক্ষে ক্যাম্প প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টায় ঝিনাইদহ জেলা পুলিশ লাইন্স মাঠে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

বাংলাদেশ পুলিশের চলমান বহুমাত্রিক কার্যক্রমের অংশ হিসেবে পুলিশিং সেবাকে আরও দক্ষ, পেশাদার, আধুনিক ও জনবান্ধব করার লক্ষ্যেই এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। পদোন্নতির লক্ষ্যে কনস্টেবল থেকে নায়েক, কনস্টেবল থেকে এটিএসআই, নায়েক থেকে এএসআই (সশস্ত্র) এবং এটিএসআই থেকে টিএসআই পদপ্রত্যাশী পুলিশ সদস্যরা এতে অংশ নেন।

আরও পড়ুনঃ  বাঁশির সুরে স্কুল শুরু, দেশসেরা প্রধান শিক্ষক বিলকিসের অনন্য নেতৃত্ব