ঢাকা ০৪:৫৭ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
হোমোকাইরাল রসায়নের রহস্য ভেদে নোবেল পেলেন দুই বিজ্ঞানী অপরিকল্পিত নগরায়ন ঠেকাতে শক্তিশালী হচ্ছে বিল্ডিং রেগুলেটরি অথরিটি কালিয়াকৈরে ধর্ষণের পর অতিরিক্ত রক্তক্ষরণ, প্রেমিকার মৃত্যু, গ্রেপ্তার প্রেমিক সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে বিক্ষোভ, রাহুল-প্রিয়াঙ্কাসহ আটক ২৬০ আকিজ গ্রুপে অফিসার নিয়োগ, সঙ্গে প্রভিডেন্ট ফান্ড-গ্র্যাচুইটিসহ নানা সুবিধা দুদকে ৩ উপপরিচালকসহ ১২ কর্মকর্তার পদে রদবদল গোল ও জোড়া অ্যাসিস্টে রাঙানো বিদায়, শেষ হলো আর্জেন্টিনায় মেসি অধ্যায় তিন বছরেও গাজায় শান্তি অধরা, মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়েছে সংঘাত শিক্ষক সংকট নিরসনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক পুলে আবেদনের সময় বাড়ল স্রোতে ফেরি বন্ধ, বারবার ভোগান্তিতে নাজিরগঞ্জ-ধাওয়াপাড়া নৌরুটের যাত্রীরা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

বাঁশির সুরে স্কুল শুরু, দেশসেরা প্রধান শিক্ষক বিলকিসের অনন্য নেতৃত্ব

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:৫১:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • ২৩ সময় দেখুন

প্রতিদিন সকাল ৯টা বাজতেই বিদ্যালয়ের প্রধান ফটকে দেখা যায় এক ব্যতিক্রমী দৃশ্য। হাতে বাঁশি নিয়ে দাঁড়িয়ে থাকেন প্রধান শিক্ষক বি আর বিলকিস। তার বাঁশির সুরে সারিবদ্ধ হয়ে বিদ্যালয়ে প্রবেশ করে শিক্ষার্থীরা। এরপর জাতীয় সংগীত, শারীরিক কসরত এবং নিয়মিত পাঠদানের মধ্য দিয়ে শুরু হয় দিনের কার্যক্রম।

এই শৃঙ্খলা ও শিক্ষাবান্ধব পরিবেশের নেতৃত্ব দিচ্ছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি আর বিলকিস। জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬-এ তিনি দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন।

একাধিকবার উপজেলা, জেলা ও বিভাগসেরা

শিক্ষাক্ষেত্রে অবদান, বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন এবং দক্ষ প্রশাসনিক নেতৃত্বের স্বীকৃতি হিসেবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের চূড়ান্ত মূল্যায়নে তাকে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ নির্বাচিত করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে তিনি এই পুরস্কার গ্রহণ করেন।

এর আগে ১২ বার সোনারগাঁ উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক এবং আটবার নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন বিলকিস। ঢাকা বিভাগেও দুইবার শ্রেষ্ঠ প্রধান শিক্ষকের স্বীকৃতি পেয়েছেন তিনি।

ঝরে পড়া কমানো থেকে প্রযুক্তিনির্ভর শিক্ষা

ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত করতে দীর্ঘদিন ধরে কাজ করছেন বিলকিস। তার নেতৃত্বে বিদ্যালয়ে ঝরে পড়ার হার কমানো, মানসম্মত প্রাথমিক শিক্ষা, মাল্টিমিডিয়া ক্লাসরুমের ব্যবহার এবং সহশিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  রংপুরে ডেঙ্গু পরিস্থিতির অবনতি, একদিনে আক্রান্ত ৭৫ ও মৃত্যু ১

বর্তমানে বিদ্যালয়টিতে শিক্ষার্থীর সংখ্যা ১ হাজার ২০ জন এবং শিক্ষক রয়েছেন ১৩ জন। শিক্ষার্থীদের উপস্থিতির হার ৯৮ থেকে ৯৯ শতাংশ। বছরের শুরুতে শিক্ষার্থীদের তিনটি স্তরে—উত্তম, মধ্যম ও পিছিয়ে পড়া—ভাগ করে প্রয়োজন অনুযায়ী বিশেষ ক্লাসের ব্যবস্থা করা হয়। বিদ্যালয়ের দাবি অনুযায়ী, প্রায় ৯৭ শতাংশ শিক্ষার্থী পড়তে ও লিখতে সক্ষম।

স্কুলের পরও শিক্ষার্থীদের খোঁজ

প্রতিদিন শ্রেণিকক্ষ পর্যবেক্ষণ করা হয়। পিছিয়ে পড়া শিক্ষার্থীদের শিক্ষকসংখ্যা অনুযায়ী ভাগ করে দেওয়া হয়েছে। প্রয়োজন হলে শিক্ষকেরা রাতে শিক্ষার্থীদের বাড়িতে গিয়ে পড়াশোনার খোঁজ নেন।

বিদ্যালয়ে সততা স্টোর ও পরামর্শ বক্স রয়েছে। প্রতিটি শ্রেণিকক্ষ পরিচ্ছন্ন ও সাজানো-গোছানো। শিক্ষার্থীদের জন্য বাংলা, গণিত ও ইংরেজি ক্লাব রয়েছে। এসব ক্লাবের মাধ্যমে অলিম্পিয়াড আয়োজনের পাশাপাশি বিজ্ঞান মেলারও আয়োজন করা হয়।

২০২৫ সালে বিদ্যালয়টির ৩৪ শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে ৩০ জন বৃত্তি অর্জন করেছে।

পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও নৈতিক শিক্ষা

বিলকিসের উদ্যোগে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, গান, ব্যায়াম ও গল্প বলার চর্চাও করানো হয়। প্রতি রোববার বিদ্যালয়ে ‘হ্যাপি সানডে’ পালন করা হয়। শনিবার শিক্ষক ও অভিভাবকদের অংশগ্রহণে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

শিক্ষার্থীদের বাড়ির কাজের তথ্য অভিভাবকদের কাছে পৌঁছে দিতে শ্রেণিভিত্তিক মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপ গ্রুপও ব্যবহার করা হয়। ফলে শিক্ষার্থীরা স্কুলে কাজ লিখে না নিলেও অভিভাবকেরা তা জানতে পারেন।

আরও পড়ুনঃ  স্থায়ী ঠিকানা না থাকায় আটকে ছিল চাকরি, অবশেষে নিয়োগ পাচ্ছেন মিশন আচার্য

প্রধান শিক্ষক নিজেও নিয়মিত সকাল সাড়ে ৮টার মধ্যে বিদ্যালয়ে উপস্থিত হন এবং বিকেল সাড়ে ৪টায় বাড়ি ফেরেন। দরিদ্র শিক্ষার্থীদের প্রয়োজনীয় শিক্ষা উপকরণ দিয়ে সহযোগিতা করেন তিনি।

সহকর্মীদের চোখে শৃঙ্খলাপরায়ণ ও উদ্ভাবনী

বিদ্যালয়ের শিক্ষকেরা বলছেন, বিলকিসের নেতৃত্বের অন্যতম বৈশিষ্ট্য হলো শৃঙ্খলা ও সময়ানুবর্তিতা। তিনি শিক্ষাবান্ধব এবং বিদ্যালয়ের সময়ের বাইরেও শিক্ষার্থীদের জন্য সময় দেন।

শিক্ষিকা শামীমা আক্তারের মতে, তার নেতৃত্বে শিক্ষকরা সময়মতো দায়িত্ব পালনে আরও সচেতন হয়েছেন। আরেক শিক্ষিকা মাহামুদা আক্তার বলেন, বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানোন্নয়নে বিলকিস নিয়মিত নতুন নতুন পরিকল্পনা করেন এবং শিক্ষকদের নিয়ে সাপ্তাহিক ও পাক্ষিক সভা করেন।

শিক্ষক কবির হোসেনের ভাষ্য, পাঠদান ও বিদ্যালয় পরিচালনায় বিলকিস অত্যন্ত আন্তরিক। নতুন প্রযুক্তি ব্যবহার করেও তিনি শিক্ষার্থীদের দক্ষতা বাড়ানোর চেষ্টা করেন।

অভিভাবক-শিক্ষার্থীদের আস্থার জায়গা

অভিভাবক কেয়া মৌল্লিক মৌমিতা জানান, প্রতিদিন শিক্ষার্থীদের বিদ্যালয়ে প্রবেশের সময় প্রধান শিক্ষক নিজে ফটকে উপস্থিত থাকেন। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, গান, ব্যায়াম ও নৈতিক শিক্ষার প্রতিও তিনি গুরুত্ব দেন। তার নেতৃত্বে বিদ্যালয়ের পরিবেশ আরও সুন্দর হয়েছে।

শিক্ষার্থী ফারাজ ইবনে বশির জানায়, প্রধান শিক্ষক নিয়মিত সারিবদ্ধভাবে শিক্ষার্থীদের বিদ্যালয়ে প্রবেশ করান। ভাষা, বাংলা, গণিত ও ইংরেজি ক্লাবের পাশাপাশি বিদ্যালয়ে ছাদবাগানও রয়েছে। পরিচ্ছন্নতা ও ছাদবাগানের কাজে শিক্ষার্থীরাও অংশ নেয়।

আরও পড়ুনঃ  চেকপোস্টে দায়িত্ব পালনের সময় ট্রাকের ধাক্কায় এসআরবি কর্মকর্তা নিহত

দীর্ঘ শিক্ষকতা জীবনের স্বীকৃতি

১৯৯৩ সালে প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন বি আর বিলকিস। পরে পরীক্ষার মাধ্যমে ২০০৩ সালে প্রধান শিক্ষক পদে নিয়োগ পান তিনি। সোনারগাঁয়ের সাদিপুর ইউনিয়নের কোনাবাড়ি গ্রামে জন্ম নেওয়া বিলকিস পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, লালমাটিয়া কলেজ থেকে উচ্চমাধ্যমিক এবং জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

১৯৯৩ থেকে ২০২৬—দীর্ঘ ৩৩ বছরের শিক্ষকতা জীবনে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে একাধিকবার শ্রেষ্ঠত্ব অর্জনের পর এবার জাতীয় পর্যায়ের সেরার স্বীকৃতি পেলেন তিনি।

নিজের এই অর্জনকে শুধু ব্যক্তিগত সাফল্য হিসেবে দেখছেন না বিলকিস। তার ভাষায়, এ সম্মান বিদ্যালয়ের সব শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং সোনারগাঁ উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের সম্মিলিত প্রচেষ্টার ফল। এই স্বীকৃতি তাকে ভবিষ্যতে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন এবং শিশুদের মেধা বিকাশে আরও নিষ্ঠার সঙ্গে কাজ করতে অনুপ্রাণিত করবে।

প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, মাঠপর্যায়ের কার্যক্রমে গতিশীলতা এবং শিক্ষকদের কাজের প্রতি উৎসাহ বাড়াতে প্রতি বছর বিভিন্ন ক্যাটাগরিতে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক দেওয়া হয়। উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ের বাছাই শেষে চূড়ান্ত যাচাই-বাছাইয়ের মাধ্যমে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব নির্ধারণ করা হয়।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

হোমোকাইরাল রসায়নের রহস্য ভেদে নোবেল পেলেন দুই বিজ্ঞানী

বাঁশির সুরে স্কুল শুরু, দেশসেরা প্রধান শিক্ষক বিলকিসের অনন্য নেতৃত্ব

আপডেটের সময়: ১০:৫১:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬

প্রতিদিন সকাল ৯টা বাজতেই বিদ্যালয়ের প্রধান ফটকে দেখা যায় এক ব্যতিক্রমী দৃশ্য। হাতে বাঁশি নিয়ে দাঁড়িয়ে থাকেন প্রধান শিক্ষক বি আর বিলকিস। তার বাঁশির সুরে সারিবদ্ধ হয়ে বিদ্যালয়ে প্রবেশ করে শিক্ষার্থীরা। এরপর জাতীয় সংগীত, শারীরিক কসরত এবং নিয়মিত পাঠদানের মধ্য দিয়ে শুরু হয় দিনের কার্যক্রম।

এই শৃঙ্খলা ও শিক্ষাবান্ধব পরিবেশের নেতৃত্ব দিচ্ছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি আর বিলকিস। জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬-এ তিনি দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন।

একাধিকবার উপজেলা, জেলা ও বিভাগসেরা

শিক্ষাক্ষেত্রে অবদান, বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন এবং দক্ষ প্রশাসনিক নেতৃত্বের স্বীকৃতি হিসেবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের চূড়ান্ত মূল্যায়নে তাকে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ নির্বাচিত করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে তিনি এই পুরস্কার গ্রহণ করেন।

এর আগে ১২ বার সোনারগাঁ উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক এবং আটবার নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন বিলকিস। ঢাকা বিভাগেও দুইবার শ্রেষ্ঠ প্রধান শিক্ষকের স্বীকৃতি পেয়েছেন তিনি।

ঝরে পড়া কমানো থেকে প্রযুক্তিনির্ভর শিক্ষা

ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত করতে দীর্ঘদিন ধরে কাজ করছেন বিলকিস। তার নেতৃত্বে বিদ্যালয়ে ঝরে পড়ার হার কমানো, মানসম্মত প্রাথমিক শিক্ষা, মাল্টিমিডিয়া ক্লাসরুমের ব্যবহার এবং সহশিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  ডেঙ্গুতে একদিনে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি আরও ১ হাজার ৯০২

বর্তমানে বিদ্যালয়টিতে শিক্ষার্থীর সংখ্যা ১ হাজার ২০ জন এবং শিক্ষক রয়েছেন ১৩ জন। শিক্ষার্থীদের উপস্থিতির হার ৯৮ থেকে ৯৯ শতাংশ। বছরের শুরুতে শিক্ষার্থীদের তিনটি স্তরে—উত্তম, মধ্যম ও পিছিয়ে পড়া—ভাগ করে প্রয়োজন অনুযায়ী বিশেষ ক্লাসের ব্যবস্থা করা হয়। বিদ্যালয়ের দাবি অনুযায়ী, প্রায় ৯৭ শতাংশ শিক্ষার্থী পড়তে ও লিখতে সক্ষম।

স্কুলের পরও শিক্ষার্থীদের খোঁজ

প্রতিদিন শ্রেণিকক্ষ পর্যবেক্ষণ করা হয়। পিছিয়ে পড়া শিক্ষার্থীদের শিক্ষকসংখ্যা অনুযায়ী ভাগ করে দেওয়া হয়েছে। প্রয়োজন হলে শিক্ষকেরা রাতে শিক্ষার্থীদের বাড়িতে গিয়ে পড়াশোনার খোঁজ নেন।

বিদ্যালয়ে সততা স্টোর ও পরামর্শ বক্স রয়েছে। প্রতিটি শ্রেণিকক্ষ পরিচ্ছন্ন ও সাজানো-গোছানো। শিক্ষার্থীদের জন্য বাংলা, গণিত ও ইংরেজি ক্লাব রয়েছে। এসব ক্লাবের মাধ্যমে অলিম্পিয়াড আয়োজনের পাশাপাশি বিজ্ঞান মেলারও আয়োজন করা হয়।

২০২৫ সালে বিদ্যালয়টির ৩৪ শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে ৩০ জন বৃত্তি অর্জন করেছে।

পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও নৈতিক শিক্ষা

বিলকিসের উদ্যোগে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, গান, ব্যায়াম ও গল্প বলার চর্চাও করানো হয়। প্রতি রোববার বিদ্যালয়ে ‘হ্যাপি সানডে’ পালন করা হয়। শনিবার শিক্ষক ও অভিভাবকদের অংশগ্রহণে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

শিক্ষার্থীদের বাড়ির কাজের তথ্য অভিভাবকদের কাছে পৌঁছে দিতে শ্রেণিভিত্তিক মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপ গ্রুপও ব্যবহার করা হয়। ফলে শিক্ষার্থীরা স্কুলে কাজ লিখে না নিলেও অভিভাবকেরা তা জানতে পারেন।

আরও পড়ুনঃ  ৩৮ বছরেই ১৫৬ অসহায় মেয়ের ‘বাবা’ সিরাজগঞ্জের মামুন

প্রধান শিক্ষক নিজেও নিয়মিত সকাল সাড়ে ৮টার মধ্যে বিদ্যালয়ে উপস্থিত হন এবং বিকেল সাড়ে ৪টায় বাড়ি ফেরেন। দরিদ্র শিক্ষার্থীদের প্রয়োজনীয় শিক্ষা উপকরণ দিয়ে সহযোগিতা করেন তিনি।

সহকর্মীদের চোখে শৃঙ্খলাপরায়ণ ও উদ্ভাবনী

বিদ্যালয়ের শিক্ষকেরা বলছেন, বিলকিসের নেতৃত্বের অন্যতম বৈশিষ্ট্য হলো শৃঙ্খলা ও সময়ানুবর্তিতা। তিনি শিক্ষাবান্ধব এবং বিদ্যালয়ের সময়ের বাইরেও শিক্ষার্থীদের জন্য সময় দেন।

শিক্ষিকা শামীমা আক্তারের মতে, তার নেতৃত্বে শিক্ষকরা সময়মতো দায়িত্ব পালনে আরও সচেতন হয়েছেন। আরেক শিক্ষিকা মাহামুদা আক্তার বলেন, বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানোন্নয়নে বিলকিস নিয়মিত নতুন নতুন পরিকল্পনা করেন এবং শিক্ষকদের নিয়ে সাপ্তাহিক ও পাক্ষিক সভা করেন।

শিক্ষক কবির হোসেনের ভাষ্য, পাঠদান ও বিদ্যালয় পরিচালনায় বিলকিস অত্যন্ত আন্তরিক। নতুন প্রযুক্তি ব্যবহার করেও তিনি শিক্ষার্থীদের দক্ষতা বাড়ানোর চেষ্টা করেন।

অভিভাবক-শিক্ষার্থীদের আস্থার জায়গা

অভিভাবক কেয়া মৌল্লিক মৌমিতা জানান, প্রতিদিন শিক্ষার্থীদের বিদ্যালয়ে প্রবেশের সময় প্রধান শিক্ষক নিজে ফটকে উপস্থিত থাকেন। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, গান, ব্যায়াম ও নৈতিক শিক্ষার প্রতিও তিনি গুরুত্ব দেন। তার নেতৃত্বে বিদ্যালয়ের পরিবেশ আরও সুন্দর হয়েছে।

শিক্ষার্থী ফারাজ ইবনে বশির জানায়, প্রধান শিক্ষক নিয়মিত সারিবদ্ধভাবে শিক্ষার্থীদের বিদ্যালয়ে প্রবেশ করান। ভাষা, বাংলা, গণিত ও ইংরেজি ক্লাবের পাশাপাশি বিদ্যালয়ে ছাদবাগানও রয়েছে। পরিচ্ছন্নতা ও ছাদবাগানের কাজে শিক্ষার্থীরাও অংশ নেয়।

আরও পড়ুনঃ  প্রায় আট মাস পর গ্যাস-সংকট কাটিয়ে পুরোদমে উৎপাদনে যমুনা সার কারখানা