ঢাকা ১০:০৫ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’, ফেসবুক পোস্টে চিকিৎসক ভারতের সঙ্গে গঙ্গার পানি চুক্তি পুনর্গঠনের দাবি নাহিদ ইসলামের টাঙ্গাইলের মধুপুরে স্বামীকে বেঁধে রেখে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে দুইজনকে যাবজ্জীবন মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনের গ্রাউন্ড ফ্লোরে বসানো ভাসমান দোকানপাট উচ্ছেদ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড চার-পাঁচ ঘণ্টার পথেই পাকা পেঁপে, নান্দাইলে কৃত্রিমভাবে পাকানোর অভিযোগ স্বামীর বাধা পেরিয়ে ইংরেজি শেখালেন যশোদা, প্রশংসায় প্রিয়াঙ্কা চোপড়া প্রবাসীদের ভোটে বাংলাদেশের পোস্টাল মডেল অনুসরণ করতে চায় নেপাল সৌদির দুই বিমানবন্দর ও চার সামরিক স্থাপনায় হামলার দাবি হুথিদের দিল্লিতে পাঁচতলা ভবন ধস, ধ্বংসস্তূপে আটকা বহু মানুষ যুদ্ধবিরতিতে ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কমানোর শর্ত যুক্তরাষ্ট্রের
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

বাড়ির সামনে থেকে তুলে নিয়ে যুবকের চোখ নষ্ট করার অভিযোগ, গ্রেপ্তার ১

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:৩৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • ১৮ সময় দেখুন

ভোলার বোরহানউদ্দিনে বাড়ির সামনে থেকে এক যুবককে জোর করে তুলে নিয়ে শারীরিক নির্যাতনের পর তার দুই চোখ নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ইমাম হোসেন নামে এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নির্যাতনের শিকার যুবকের নাম মো. রাজিব (২৮)। তিনি সাচড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মৃত ফারুক খানের ছেলে। গুরুতর আহত অবস্থায় বর্তমানে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

রাজিবের ভাই মো. রিয়াজের ভাষ্য, সোমবার (৫ অক্টোবর) রাত ১১টার দিকে বাড়ির সামনে একটি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বসে মোবাইল ফোন ব্যবহার করছিলেন রাজিব। এ সময় একটি মাইক্রোবাস এসে সেখানে থামে। কিছু বুঝে ওঠার আগেই দুই ব্যক্তি তার মুখ চেপে ধরে জোর করে গাড়িতে তুলে নিয়ে যায়।

আরও পড়ুনঃ  অস্ত্র হাতে ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার শিবলু, বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলারও আসামি

রিয়াজের অভিযোগ, পরে বদরপুর ও লালমোহন হয়ে বিভিন্ন জায়গায় নিয়ে রাজিবের ওপর অমানবিক নির্যাতন চালানো হয়। একপর্যায়ে তার দুই চোখ নষ্ট করে ভোলা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের কাছে একটি ডোবার পাশে হাত-পা বাঁধা অবস্থায় ফেলে যায় দুর্বৃত্তরা।

আরও পড়ুনঃ  ড্রিল মেশিন দিয়ে নারী হত্যায় আসামির যাবজ্জীবন, ৫ লাখ টাকা জরিমানা

পরে রাজিবের চিৎকার শুনে আশপাশের ছাত্রাবাসের কয়েকজন শিক্ষার্থী এগিয়ে আসেন। তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে গভীর রাতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। প্রথমে বোরহানউদ্দিন হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাকে ভোলা সদর হাসপাতালে পাঠানো হলে অবস্থার অবনতি হওয়ায় মঙ্গলবার সকালে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়।

রিয়াজ আরও জানান, রাজিবের শরীর ও মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। হামলাকারীদের কয়েকজন তাদের এলাকার বলে দাবি করেন তিনি। রাজিব কয়েকজনকে চিনতে পেরেছেন এবং তাদের নামও জানিয়েছেন বলে জানান রিয়াজ। পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটতে পারে বলেও অভিযোগ করেন তিনি।

আরও পড়ুনঃ  রিকশাচালক আল আমিন হত্যা মামলায় সাবেক এমপি নাঈমুজ্জামান গ্রেফতার

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাব আলী জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মধ্যরাতে পুলিশ ঘটনাস্থল থেকে আহত যুবককে উদ্ধার করে। এ ঘটনায় মঙ্গলবার দুপুরে রাজিবের স্ত্রী বাদী হয়ে মামলা করেছেন।

ওসি জানান, মামলায় এজাহারভুক্ত আসামি ইমাম হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’, ফেসবুক পোস্টে চিকিৎসক

বাড়ির সামনে থেকে তুলে নিয়ে যুবকের চোখ নষ্ট করার অভিযোগ, গ্রেপ্তার ১

আপডেটের সময়: ০৬:৩৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬

ভোলার বোরহানউদ্দিনে বাড়ির সামনে থেকে এক যুবককে জোর করে তুলে নিয়ে শারীরিক নির্যাতনের পর তার দুই চোখ নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ইমাম হোসেন নামে এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নির্যাতনের শিকার যুবকের নাম মো. রাজিব (২৮)। তিনি সাচড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মৃত ফারুক খানের ছেলে। গুরুতর আহত অবস্থায় বর্তমানে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

রাজিবের ভাই মো. রিয়াজের ভাষ্য, সোমবার (৫ অক্টোবর) রাত ১১টার দিকে বাড়ির সামনে একটি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বসে মোবাইল ফোন ব্যবহার করছিলেন রাজিব। এ সময় একটি মাইক্রোবাস এসে সেখানে থামে। কিছু বুঝে ওঠার আগেই দুই ব্যক্তি তার মুখ চেপে ধরে জোর করে গাড়িতে তুলে নিয়ে যায়।

আরও পড়ুনঃ  হাকিমপুরে পাওনা টাকা চাইতে গিয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

রিয়াজের অভিযোগ, পরে বদরপুর ও লালমোহন হয়ে বিভিন্ন জায়গায় নিয়ে রাজিবের ওপর অমানবিক নির্যাতন চালানো হয়। একপর্যায়ে তার দুই চোখ নষ্ট করে ভোলা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের কাছে একটি ডোবার পাশে হাত-পা বাঁধা অবস্থায় ফেলে যায় দুর্বৃত্তরা।

আরও পড়ুনঃ  ড্রিল মেশিন দিয়ে নারী হত্যায় আসামির যাবজ্জীবন, ৫ লাখ টাকা জরিমানা

পরে রাজিবের চিৎকার শুনে আশপাশের ছাত্রাবাসের কয়েকজন শিক্ষার্থী এগিয়ে আসেন। তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে গভীর রাতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। প্রথমে বোরহানউদ্দিন হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাকে ভোলা সদর হাসপাতালে পাঠানো হলে অবস্থার অবনতি হওয়ায় মঙ্গলবার সকালে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়।

রিয়াজ আরও জানান, রাজিবের শরীর ও মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। হামলাকারীদের কয়েকজন তাদের এলাকার বলে দাবি করেন তিনি। রাজিব কয়েকজনকে চিনতে পেরেছেন এবং তাদের নামও জানিয়েছেন বলে জানান রিয়াজ। পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটতে পারে বলেও অভিযোগ করেন তিনি।

আরও পড়ুনঃ  চার বছরের অভিযানে জব্দ ৩ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি