ঢাকা ০৬:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মিঠামইনে আগুনে পুড়ল বসতঘর ও সারের গুদাম, ক্ষতি ১ কোটি ২০ লাখ টাকা  মিয়ানমারে পাচারের পথে ৪০ হাজার কেজি সিমেন্ট জব্দ ঘুষের ভিডিও ভাইরাল, চুনারুঘাটের এএসআই অতনু ক্লোজড ভোটের দিন গ্রেপ্তার বাবরি মসজিদ প্রকল্পের উদ্যোক্তা হুমায়ুন কবির জয়পুরহাট সীমান্তে তিন যুবককে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ প্রায় আট মাস পর গ্যাস-সংকট কাটিয়ে পুরোদমে উৎপাদনে যমুনা সার কারখানা তদবির ঠেকাতে লটারিতে ঢাকার ৭ ভূমি অফিসে বদলি ফ্যামিলি কার্ডের সমন্বয়ে ২৮ লাখ ৫০ হাজার মানুষ দারিদ্র্যমুক্ত হতে পারে: বিশ্বব্যাংক প্রথমবার আইপিএলে প্রধান কোচ সৌরভ, দিল্লিকে শিরোপা জেতানোর চ্যালেঞ্জ ব্রাহ্মণবাড়িয়ায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৪২ কিশোর আটক, মুচলেকায় মুক্ত
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

অস্ত্র হাতে ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার শিবলু, বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলারও আসামি

চট্টগ্রামের আনোয়ারায় অস্ত্র হাতে মহড়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর আলোচনায় আসা মো. শিবলুকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে উপজেলার হাইলধর ইউনিয়নের হেটিখাইন গ্রামের পূর্বপাড়া এলাকায় শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শিবলু হাইলধর ইউনিয়নের হেটিখাইন গ্রামের নাছির মেম্বারের বাড়ির আবুল হাসেমের ছেলে।

পুলিশ জানায়, গত বছরের ২৮ ফেব্রুয়ারি অস্ত্র হাতে শিবলুর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর কিছুদিন আত্মগোপনে ছিলেন তিনি। তার বিরুদ্ধে হামলা ও মারামারিসহ একাধিক মামলা রয়েছে। ২০২৪ সালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিবর্ষণের ঘটনায় করা একটি মামলাতেও তিনি আসামি।

আরও পড়ুনঃ  বাংলামোটরে চাঁদাবাজির মামলায় বহিষ্কৃত যুবদল নেতাসহ ৪ জন রিমান্ডে

পুলিশের তথ্য অনুযায়ী, শিবলু সরাসরি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না। তবে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে তার যোগাযোগ ছিল বলে জানা গেছে। এলাকায় রাজনৈতিক নেতাদের ছত্রচ্ছায়ায় তিনি কিশোর গ্যাং গড়ে তুলেছিলেন বলেও পুলিশের ভাষ্য।

আরও পড়ুনঃ  পদ্মায় বাল্কহেডে ৩০৫ বোতল ভারতীয় মদ, আটক ২

২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে চট্টগ্রামের ষোলশহর এলাকায় শিক্ষার্থীদের সমাবেশে হামলা ও গুলিবর্ষণের অভিযোগে ওই বছরের ৫ সেপ্টেম্বর পাঁচলাইশ মডেল থানায় হত্যাচেষ্টার মামলা করা হয়। ছাত্রদল নেতা জিয়াউল হক জোনাইদ বাদী হয়ে করা মামলায় চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনিকে প্রধান আসামি করা হয়। মামলায় ৯৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। শিবলু ওই মামলার ৬৯ নম্বর এজাহারনামীয় আসামি।

আরও পড়ুনঃ  ঘুষের ভিডিও ভাইরাল, চুনারুঘাটের এএসআই অতনু ক্লোজড

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, মঙ্গলবার ভোরে শিবলুকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যাচেষ্টাসহ একাধিক নিয়মিত মামলা রয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মিঠামইনে আগুনে পুড়ল বসতঘর ও সারের গুদাম, ক্ষতি ১ কোটি ২০ লাখ টাকা

অস্ত্র হাতে ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার শিবলু, বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলারও আসামি

আপডেটের সময়: ০৪:৪৬:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬

চট্টগ্রামের আনোয়ারায় অস্ত্র হাতে মহড়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর আলোচনায় আসা মো. শিবলুকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে উপজেলার হাইলধর ইউনিয়নের হেটিখাইন গ্রামের পূর্বপাড়া এলাকায় শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শিবলু হাইলধর ইউনিয়নের হেটিখাইন গ্রামের নাছির মেম্বারের বাড়ির আবুল হাসেমের ছেলে।

পুলিশ জানায়, গত বছরের ২৮ ফেব্রুয়ারি অস্ত্র হাতে শিবলুর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর কিছুদিন আত্মগোপনে ছিলেন তিনি। তার বিরুদ্ধে হামলা ও মারামারিসহ একাধিক মামলা রয়েছে। ২০২৪ সালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিবর্ষণের ঘটনায় করা একটি মামলাতেও তিনি আসামি।

আরও পড়ুনঃ  শাহজালালে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৮০ স্বর্ণের বার