ঢাকা ০৭:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
চীন-ভারত-দক্ষিণ কোরিয়ায় বাড়ল বাংলাদেশের রপ্তানি শিবপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সভা, বাড়ির আঙিনা পরিষ্কার রাখার আহ্বান দুই পা অচল, তবু দড়ির ভরসায় ৪০ ফুট গাছে ওঠেন কামাল ঢাকাসহ বড় শহরগুলোর ভূমিকম্প প্রস্তুতি দ্রুত যাচাইয়ের নির্দেশ অর্থনীতি ঘুরে দাঁড়াতে ব্যাংকিং, জ্বালানি ও রাজস্বে দ্রুত সংস্কারের তাগিদ বিশ্বব্যাংকের বাড়ির সামনে থেকে তুলে নিয়ে যুবকের চোখ নষ্ট করার অভিযোগ, গ্রেপ্তার ১ কক্সবাজারে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল নারী পর্যটকের ৩৮ বছরেই ১৫৬ অসহায় মেয়ের ‘বাবা’ সিরাজগঞ্জের মামুন প্রতিটি শৈশব হোক নিরাপদ, ভবিষ্যৎ হোক সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান ‘সরলতাতেই থাকি, বাস্তবতাকেই ধারণ করি’, মহব্বতের আগে শাকিবের বার্তা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ব্রাহ্মণবাড়িয়ায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৪২ কিশোর আটক, মুচলেকায় মুক্ত

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৫:১৯:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • ১১ সময় দেখুন

ব্রাহ্মণবাড়িয়া শহরের বিভিন্ন এলাকায় কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৪২ কিশোরকে আটক করেছে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার কোনো তথ্য বা অভিযোগ না পাওয়ায় এবং তারা অপ্রাপ্তবয়স্ক হওয়ায় অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত শহরের পুনিয়াউট, দাতিয়ারা, রেলস্টেশন, অবকাশ পার্ক, কান্দিপাড়া, টেংকের পাড় ও মেড্ডাসহ বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে সদর থানা পুলিশ।

আরও পড়ুনঃ  থানায় গ্রেপ্তার ৮ জনের সঙ্গে দেখা করতে এসে আরও ২ জন গ্রেপ্তার

পুলিশ জানায়, অভিযানের সময় বিভিন্ন স্থানে উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা ও আড্ডা দেওয়া কিশোরদের আটক করা হয়। তবে যাচাই-বাছাই করে তাদের কারও বিরুদ্ধে কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়নি। অপ্রাপ্তবয়স্ক হওয়ায় অভিভাবকদের অনুরোধে মুচলেকা নিয়ে তাদের পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  চাঁপাইনবাবগঞ্জে সৎ ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম বলেন, কিশোর গ্যাংয়ের সদস্যরা অপরাধে জড়াতে পারে—এমন এলাকাগুলোতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। এ ধরনের অভিযান প্রতিদিনই চলবে।

তিনি বলেন, পড়াশোনা বা প্রয়োজনীয় কাজ ছাড়া অকারণে বাইরে আড্ডা দেওয়া এবং অপরাধপ্রবণ এলাকায় অবস্থান করার কারণে গতকাল সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ৪২ কিশোরকে আটক করা হয়। উদ্দেশ্যহীনভাবে এভাবে ঘোরাফেরা করলে ভবিষ্যতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এ কারণে তাদের অভিভাবকদের সতর্ক করা হয়েছে।

আরও পড়ুনঃ  হাকিমপুরে পাওনা টাকা চাইতে গিয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

পুলিশের পক্ষ থেকে অভিভাবকদের জানানো হয়েছে, ভবিষ্যতে এসব কিশোর কোনো অপরাধে জড়িত হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ওসি খাইরুল আলম আরও বলেন, সারা দেশের মতো ব্রাহ্মণবাড়িয়া শহরেও কিশোর গ্যাংয়ের অপতৎপরতা ও অপরাধপ্রবণতা ঠেকাতে অভিযান অব্যাহত থাকবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

চীন-ভারত-দক্ষিণ কোরিয়ায় বাড়ল বাংলাদেশের রপ্তানি

ব্রাহ্মণবাড়িয়ায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৪২ কিশোর আটক, মুচলেকায় মুক্ত

আপডেটের সময়: ০৫:১৯:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া শহরের বিভিন্ন এলাকায় কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৪২ কিশোরকে আটক করেছে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার কোনো তথ্য বা অভিযোগ না পাওয়ায় এবং তারা অপ্রাপ্তবয়স্ক হওয়ায় অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত শহরের পুনিয়াউট, দাতিয়ারা, রেলস্টেশন, অবকাশ পার্ক, কান্দিপাড়া, টেংকের পাড় ও মেড্ডাসহ বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে সদর থানা পুলিশ।

আরও পড়ুনঃ  হাকিমপুরে পাওনা টাকা চাইতে গিয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

পুলিশ জানায়, অভিযানের সময় বিভিন্ন স্থানে উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা ও আড্ডা দেওয়া কিশোরদের আটক করা হয়। তবে যাচাই-বাছাই করে তাদের কারও বিরুদ্ধে কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়নি। অপ্রাপ্তবয়স্ক হওয়ায় অভিভাবকদের অনুরোধে মুচলেকা নিয়ে তাদের পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  খাগড়াছড়িতে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, মামলা

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম বলেন, কিশোর গ্যাংয়ের সদস্যরা অপরাধে জড়াতে পারে—এমন এলাকাগুলোতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। এ ধরনের অভিযান প্রতিদিনই চলবে।

তিনি বলেন, পড়াশোনা বা প্রয়োজনীয় কাজ ছাড়া অকারণে বাইরে আড্ডা দেওয়া এবং অপরাধপ্রবণ এলাকায় অবস্থান করার কারণে গতকাল সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ৪২ কিশোরকে আটক করা হয়। উদ্দেশ্যহীনভাবে এভাবে ঘোরাফেরা করলে ভবিষ্যতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এ কারণে তাদের অভিভাবকদের সতর্ক করা হয়েছে।

আরও পড়ুনঃ  ফজরের আজানের মাঝেই মোয়াজ্জিনকে ছুরিকাঘাত, গুরুতর আহত হয়ে হাসপাতালে