ঢাকা ১১:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রিকশাচালক আল আমিন হত্যা মামলায় সাবেক এমপি নাঈমুজ্জামান গ্রেফতার আলোহীন এডেন: বিদ্যুৎ সংকটে হাসপাতালেও থমকে যাচ্ছে চিকিৎসাসেবা অনিয়ম ঠেকাতে ঢাকায় লটারিতে ১৮ সাবরেজিস্ট্রার বদলি বিতর্কিত কর্মকাণ্ডে প্রশ্নের মুখে জামায়াত, দ্রুত সাংগঠনিক পদক্ষেপেই সামলানোর চেষ্টা দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, ১৭ অক্টোবর সরকারি অফিস খোলা টেস্টে নতুন ওপেনার খুঁজছে নির্বাচকরা, ভাবনায় মাহফিজুল ইসলাম রবিন রাজধানীতে ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৪৪৭ শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী তারকাদের একের পর এক বিচ্ছেদ, সম্পর্ক নিয়ে বাড়ছে ভক্তদের অনিশ্চয়তা নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ আরোহীর সবাই নিহত
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

খাগড়াছড়িতে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, মামলা

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার দুর্গম তবলছড়ি এলাকায় চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। রোববার (৪ অক্টোবর) বিকেলে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে মাটিরাঙ্গা থানায় মামলাটি করেন।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহেদ উদ্দিন।

আরও পড়ুনঃ  তাইওয়ানে পৌঁছাল প্রথম দুই এফ-১৬ভি ব্লক ৭০ যুদ্ধবিমান

এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী ছোটবেলা থেকেই তার দাদির কাছে থাকেন। তার মা তাকে ছোটবেলায় রেখে চলে যান এবং বাবা চট্টগ্রামের একটি গার্মেন্টসে চাকরি করেন। ফলে দাদিই তাকে লালন-পালন করে আসছেন।

অভিযোগে বলা হয়েছে, গত বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে ভুক্তভোগী নিজ বাড়িতে একা ছিলেন। এ সময় প্রতিবেশী শামছুল আলম (৩৫) জোরপূর্বক ঘরে প্রবেশ করে তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে।

আরও পড়ুনঃ  ব্রোঞ্জও জিততে পারেনি বাংলাদেশ, জাতির কাছে ক্ষমা চাইলেন সালাহউদ্দীন

ঘটনার সময় ভুক্তভোগীর দাদি বাজারে বিকাশ থেকে টাকা তুলতে গিয়েছিলেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। অভিযুক্ত শামছুল আলম তিন সন্তানের জনক। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।

আরও পড়ুনঃ  এয়ারবাসের সঙ্গে ১০ উড়োজাহাজের চুক্তি, বড় হচ্ছে বিমানের বহর

ওসি মো. শাহেদ উদ্দিন বলেন, ভুক্তভোগীর বাবা বাদী হয়ে মামলা করেছেন। তার ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্তকে আটকের জন্য পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

রিকশাচালক আল আমিন হত্যা মামলায় সাবেক এমপি নাঈমুজ্জামান গ্রেফতার

খাগড়াছড়িতে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, মামলা

আপডেটের সময়: ০৪:৫৩:০৩ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার দুর্গম তবলছড়ি এলাকায় চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। রোববার (৪ অক্টোবর) বিকেলে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে মাটিরাঙ্গা থানায় মামলাটি করেন।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহেদ উদ্দিন।

আরও পড়ুনঃ  ব্রোঞ্জও জিততে পারেনি বাংলাদেশ, জাতির কাছে ক্ষমা চাইলেন সালাহউদ্দীন

এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী ছোটবেলা থেকেই তার দাদির কাছে থাকেন। তার মা তাকে ছোটবেলায় রেখে চলে যান এবং বাবা চট্টগ্রামের একটি গার্মেন্টসে চাকরি করেন। ফলে দাদিই তাকে লালন-পালন করে আসছেন।

অভিযোগে বলা হয়েছে, গত বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে ভুক্তভোগী নিজ বাড়িতে একা ছিলেন। এ সময় প্রতিবেশী শামছুল আলম (৩৫) জোরপূর্বক ঘরে প্রবেশ করে তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে।

আরও পড়ুনঃ  তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে মুশফিকের স্মৃতিচারণ, তুলে ধরলেন পুরোনো অভিজ্ঞতা

ঘটনার সময় ভুক্তভোগীর দাদি বাজারে বিকাশ থেকে টাকা তুলতে গিয়েছিলেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। অভিযুক্ত শামছুল আলম তিন সন্তানের জনক। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।

আরও পড়ুনঃ  আমু-শাজাহান-ফারুকসহ সাবেক মন্ত্রীদের বিরুদ্ধে ফরমাল চার্জ শিগগির

ওসি মো. শাহেদ উদ্দিন বলেন, ভুক্তভোগীর বাবা বাদী হয়ে মামলা করেছেন। তার ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্তকে আটকের জন্য পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।