ঢাকা ০২:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নতুন বইয়ের সঙ্গে জানুয়ারিতেই ইউনিফর্ম-শিক্ষা উপকরণ পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা গাজীপুরে পোশাক কারখানার আগুন ৪ ঘণ্টায় নিয়ন্ত্রণে বিচারপতিদের সম্পদের হিসাব প্রকাশে এখনো নেই বাধ্যতামূলক আইন ট্রাম্পের নৈশভোজে তারেক-জুবাইদা, প্রকাশ হলো ছবি দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ ছুটি, কোথাও টানা ১৬ দিন ঢাকার সাব-রেজিস্ট্রারদের পোস্টিংয়ে আসছে লটারি ব্যবস্থা ‘অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে কথা বলায় বাবাকে হেনস্তা করা হচ্ছে’ আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও মুক্তির দাবি গোলাম পরওয়ারের গেইলের ১৭৫ পেরিয়ে ইতিহাস প্রিটোরিয়াসের, ২০ বছরেই টি-টোয়েন্টির নতুন রেকর্ড আখতারুজ্জামান জামায়াতের ‘আওয়ামী লীগবিষয়ক সম্পাদক’: আবু হানিফ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে মুশফিকের স্মৃতিচারণ, তুলে ধরলেন পুরোনো অভিজ্ঞতা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশি সাংবাদিক, কূটনীতিক ও রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। শোকবার্তায় তৌফিক ইমরোজ খালিদীর সঙ্গে নিজের একটি পুরোনো অভিজ্ঞতার কথাও তুলে ধরেছেন তিনি।

স্থানীয় সময় শুক্রবার (২ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মুশফিকুল ফজল আনসারী এসব কথা লেখেন।

পোস্টের শুরুতেই তিনি তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করেন।

এরপর তৌফিক ইমরোজ খালিদীর সঙ্গে নিজের এক পুরোনো সাক্ষাতের প্রসঙ্গ তুলে ধরেন মুশফিক। তিনি দাবি করেন, তৎকালীন আওয়ামী লীগ সরকারের সময়ে তার সাংবাদিকতা নিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে কয়েকটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল, যেগুলোকে তিনি নিজের প্রতি বিদ্বেষপূর্ণ বলে মনে করেছিলেন।

আরও পড়ুনঃ  তাইওয়ানে পৌঁছাল প্রথম দুই এফ-১৬ভি ব্লক ৭০ যুদ্ধবিমান

মুশফিকুল ফজল আনসারীর ভাষ্য অনুযায়ী, ২০১৫ সালে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে তার সাংবাদিকতা নিয়ে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়। এসব প্রতিবেদন নিয়ে তিনি সে সময় তৌফিক ইমরোজ খালিদীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন বলেও পোস্টে উল্লেখ করেন।

তিনি জানান, বিষয়টি নিয়ে কথা বলতে সম্পাদককে ফোন করলে তৌফিক ইমরোজ খালিদী বিষয়টি দেখবেন বলে ফোন রেখে দেন। পরে লন্ডনে তাদের সাক্ষাৎ হয়।

আরও পড়ুনঃ  পূর্বাচলে ট্রাফিক সার্জেন্টকে হেনস্তা, নারীসহ দুজনের ৭ দিনের কারাদণ্ড

মুশফিকের দাবি, ওই সাক্ষাতে প্রকাশিত প্রতিবেদনগুলোর প্রসঙ্গ তুললে তৌফিক ইমরোজ খালিদী তার সাংবাদিকতার প্রশংসা করেন এবং তাকে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহ দেন। মুশফিকের ভাষ্য অনুযায়ী, তৌফিক তখন তাকে বলেছিলেন যে প্রকাশিত প্রতিবেদনগুলোর প্রকৃতি সম্পর্কে দুজনেই অবগত ছিলেন এবং পরিস্থিতির কারণে সেগুলো করতে হয়েছিল।

পোস্টে মুশফিকুল ফজল আনসারী আরও দাবি করেন, ওই সময় তৌফিক ইমরোজ খালিদী নিজেও বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে ছিলেন বলে তাকে জানিয়েছিলেন।

সাংবাদিকতার স্বাধীনতা নিয়ে প্রশ্ন

এই অভিজ্ঞতার প্রসঙ্গ তুলে মুশফিকুল ফজল আনসারী বলেন, একজন সম্পাদকের ব্যক্তিগত উপলব্ধি এবং তার প্রতিষ্ঠানে প্রকাশিত বক্তব্যের মধ্যে এমন পার্থক্য সাংবাদিকতার স্বাধীনতা ও দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তৈরি করে।

আরও পড়ুনঃ  নিবন্ধনের আওতায় আসছে ব্যাটারিচালিত রিকশা

তিনি লেখেন, তৎকালীন পরিস্থিতিতে তৌফিক ইমরোজ খালিদীর সীমাবদ্ধতা বুঝে তিনি সেদিন আর কথা বাড়াননি। তবে ‘আদিষ্ট হয়ে’ সাংবাদিকতা করার সেই অভিজ্ঞতা তার মনে রয়ে গেছে বলেও উল্লেখ করেন।

তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুর পর পুরোনো সেই স্মৃতির পাশাপাশি তাদের কথোপকথনের কথাও মনে পড়ছে বলে জানান মুশফিকুল ফজল আনসারী।

শোকবার্তার শেষাংশে তিনি তৌফিক ইমরোজ খালিদীর আত্মার মাগফিরাত কামনা করেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

নতুন বইয়ের সঙ্গে জানুয়ারিতেই ইউনিফর্ম-শিক্ষা উপকরণ পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা

তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে মুশফিকের স্মৃতিচারণ, তুলে ধরলেন পুরোনো অভিজ্ঞতা

আপডেটের সময়: ০৩:১৯:২৫ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশি সাংবাদিক, কূটনীতিক ও রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। শোকবার্তায় তৌফিক ইমরোজ খালিদীর সঙ্গে নিজের একটি পুরোনো অভিজ্ঞতার কথাও তুলে ধরেছেন তিনি।

স্থানীয় সময় শুক্রবার (২ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মুশফিকুল ফজল আনসারী এসব কথা লেখেন।

পোস্টের শুরুতেই তিনি তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করেন।

এরপর তৌফিক ইমরোজ খালিদীর সঙ্গে নিজের এক পুরোনো সাক্ষাতের প্রসঙ্গ তুলে ধরেন মুশফিক। তিনি দাবি করেন, তৎকালীন আওয়ামী লীগ সরকারের সময়ে তার সাংবাদিকতা নিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে কয়েকটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল, যেগুলোকে তিনি নিজের প্রতি বিদ্বেষপূর্ণ বলে মনে করেছিলেন।

আরও পড়ুনঃ  নো-মেকআপ লুকে সামাজিক মাধ্যমে আলোচনায় নুসরাত ফারিয়া

মুশফিকুল ফজল আনসারীর ভাষ্য অনুযায়ী, ২০১৫ সালে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে তার সাংবাদিকতা নিয়ে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়। এসব প্রতিবেদন নিয়ে তিনি সে সময় তৌফিক ইমরোজ খালিদীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন বলেও পোস্টে উল্লেখ করেন।

তিনি জানান, বিষয়টি নিয়ে কথা বলতে সম্পাদককে ফোন করলে তৌফিক ইমরোজ খালিদী বিষয়টি দেখবেন বলে ফোন রেখে দেন। পরে লন্ডনে তাদের সাক্ষাৎ হয়।

আরও পড়ুনঃ  হঠাৎ শাহজালাল বিমানবন্দর পরিদর্শনে বিমানমন্ত্রী, ট্রলি বাড়ানোর নির্দেশ

মুশফিকের দাবি, ওই সাক্ষাতে প্রকাশিত প্রতিবেদনগুলোর প্রসঙ্গ তুললে তৌফিক ইমরোজ খালিদী তার সাংবাদিকতার প্রশংসা করেন এবং তাকে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহ দেন। মুশফিকের ভাষ্য অনুযায়ী, তৌফিক তখন তাকে বলেছিলেন যে প্রকাশিত প্রতিবেদনগুলোর প্রকৃতি সম্পর্কে দুজনেই অবগত ছিলেন এবং পরিস্থিতির কারণে সেগুলো করতে হয়েছিল।

পোস্টে মুশফিকুল ফজল আনসারী আরও দাবি করেন, ওই সময় তৌফিক ইমরোজ খালিদী নিজেও বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে ছিলেন বলে তাকে জানিয়েছিলেন।

সাংবাদিকতার স্বাধীনতা নিয়ে প্রশ্ন

এই অভিজ্ঞতার প্রসঙ্গ তুলে মুশফিকুল ফজল আনসারী বলেন, একজন সম্পাদকের ব্যক্তিগত উপলব্ধি এবং তার প্রতিষ্ঠানে প্রকাশিত বক্তব্যের মধ্যে এমন পার্থক্য সাংবাদিকতার স্বাধীনতা ও দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তৈরি করে।

আরও পড়ুনঃ  চুয়াডাঙ্গায় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট, বন্ধ অভ্যন্তরীণ ও দূরপাল্লার রুট