ঢাকা ০৭:০২ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রোহিঙ্গা সংকট এখন মানবিকতার পাশাপাশি নিরাপত্তা ও অভিবাসন উদ্বেগ: ঢাকা অবৈধ সম্পদ অনুসন্ধান: যুবলীগের সাবেক চেয়ারম্যান আনোয়ারুল ও স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা বাংলামোটরে চাঁদা দাবির পর গুলিবর্ষণের অভিযোগ, বহিষ্কৃত যুবদল নেতা কারাগারে জুলাই যোদ্ধাদের সুরক্ষা ও দায়মুক্তি সাংবিধানিকভাবে নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভাঙারি কুড়িয়ে জীবন কাটানো বৃদ্ধের পেনশন অ্যাকাউন্টে ৭২ লাখ টাকা মসজিদের ছাদে সৌরবিদ্যুৎ প্রকল্পের সুপারিশ সংসদীয় কমিটির শিমু হত্যা মামলায় ময়নাতদন্তকারী চিকিৎসকের সাক্ষ্য চীন-ভারত-জাপানসহ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি শাহজালালে তিন যাত্রীর লাগেজে ৬৩১ কার্টন বিদেশি সিগারেট জব্দ নীতিমালার আওতায় আসছে রাজধানীর ব্যাটারিচালিত অটোরিকশা: সড়কমন্ত্রী
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ঝিনাইদহ বাস টার্মিনালে পরিত্যক্ত অবস্থায় ৪২৫ গ্রাম হেরোইন উদ্ধার

ঝিনাইদহ সদর উপজেলার কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে ৪২৫ গ্রাম হেরোইন উদ্ধার করেছে এসআরবি-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

রোববার (৪ অক্টোবর) রাত ৮টা ৪০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে টার্মিনালের রূপসা পরিবহন কাউন্টারের দক্ষিণ পাশে অভিযান চালানো হয়। এ সময় টার্মিনাল ভবনের দেয়াল ঘেঁষে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা একটি প্যাকেট থেকে ৪২৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  অস্ত্র হাতে ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার শিবলু, বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলারও আসামি

আভিযানিক দলের সদস্যরা উপস্থিত সাক্ষীদের সামনে উদ্ধার করা মাদকদ্রব্য জব্দ করেন। পরে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য হেরোইনটি ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করা হয়।

আরও পড়ুনঃ  কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৬৩

এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা দায়ের করা হয়েছে। মাদকদ্রব্যটি কারা সেখানে রেখে গেছে, তা শনাক্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত করছে।

এসআরবি-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ইমামীম মুবীন সরকার সুমন বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অভিযান অব্যাহত রয়েছে। নিয়মিত মামলার আসামি, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারের পাশাপাশি অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে অভিযান চলছে। হত্যা ও ধর্ষণের মতো গুরুতর অপরাধে জড়িতদের বিরুদ্ধেও এসআরবি ফোর্সেসের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  পদ্মায় বাল্কহেডে ৩০৫ বোতল ভারতীয় মদ, আটক ২
T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

রোহিঙ্গা সংকট এখন মানবিকতার পাশাপাশি নিরাপত্তা ও অভিবাসন উদ্বেগ: ঢাকা

ঝিনাইদহ বাস টার্মিনালে পরিত্যক্ত অবস্থায় ৪২৫ গ্রাম হেরোইন উদ্ধার

আপডেটের সময়: ০৭:১৫:১২ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬

ঝিনাইদহ সদর উপজেলার কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে ৪২৫ গ্রাম হেরোইন উদ্ধার করেছে এসআরবি-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

রোববার (৪ অক্টোবর) রাত ৮টা ৪০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে টার্মিনালের রূপসা পরিবহন কাউন্টারের দক্ষিণ পাশে অভিযান চালানো হয়। এ সময় টার্মিনাল ভবনের দেয়াল ঘেঁষে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা একটি প্যাকেট থেকে ৪২৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  বিমানবন্দরে বিশৃঙ্খলা ও সরকারি কাজে বাধার মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেফতার