ঢাকা ০৫:৫৬ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গ্লিওব্লাস্টোমার চিকিৎসায় ভিটামিন বি৩ নিয়ে আশাব্যঞ্জক প্রাথমিক ফল ১৭ অক্টোবর সরকারি অফিস খোলা, দুর্গাপূজায় ছুটি ২০ থেকে ২২ অক্টোবর বাড়ল জেট ফুয়েলের দাম, অভ্যন্তরীণ ফ্লাইটে লিটার ১৮২ টাকা ৭১ পয়সা আপসনামায় জামিন দিলে ন্যায়বিচার নিয়ে বিরূপ ধারণা হবে: আদালত আবরার হত্যার জাগরণেই চব্বিশের গণঅভ্যুত্থান: রিজভী দেনমোহর পরিশোধে গড়িমসি করলে ক্ষতিপূরণের নির্দেশ দিতে পারবে পারিবারিক আদালত মধ্যরাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা, বন্ধ ইলিশ ধরা ও বিক্রি ঝিনাইদহে ফেয়ারডিল ও উইনকেরেক্সসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মোদি-ত্রিবেদীর আকস্মিক বৈঠক, আলোচনায় তারেকের ভারত সফর ও ঢাকা-দিল্লি সম্পর্ক ইমরান খানের মুক্তি ছাড়া লংমার্চ থামবে না, জানাল পিটিআই
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

৫০ হাজার টাকার বিনিময়ে কিশোর ওমরকে হত্যার তথ্য, গ্রেপ্তার ১

পরকীয়ার সন্দেহের জেরে ১৪ বছর বয়সী কিশোর ওমর আলীকে অপহরণ, নির্যাতন ও হত্যার ঘটনায় মো. নজরুল ইসলাম (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। জিজ্ঞাসাবাদে ৫০ হাজার টাকার বিনিময়ে ওমরকে হত্যার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে তদন্ত সংস্থাটি।

বুধবার (৭ অক্টোবর) ফরিদপুর পিবিআই কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ফরিদপুর পিবিআইয়ের পুলিশ সুপার মো. রবিউল ইসলাম।

গ্রেপ্তার নজরুল ইসলাম রাজবাড়ীর বালিয়াকান্দি থানার জঙ্গল ইউনিয়নের ঢোলজানি গ্রামের নুর ইসলামের ছেলে।

আরও পড়ুনঃ  কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৬৩

পিবিআই জানায়, ২০২১ সালের ৪ জানুয়ারি রাজবাড়ীর বালিয়াকান্দি থানার জঙ্গল ইউনিয়নের ঢোলজানি গ্রামের একটি ঘাসের ক্ষেত থেকে কিশোর ওমর আলীর মরদেহ উদ্ধার করা হয়। পরদিন নিহতের বাবা আহেদ আলী বাদী হয়ে বালিয়াকান্দি থানায় হত্যা মামলা করেন। পরে মামলাটির তদন্তভার ফরিদপুর পিবিআইয়ের ওপর ন্যস্ত হয়।

তদন্ত কর্মকর্তারা জানান, নজরুলকে গ্রেপ্তারে এর আগে পাঁচবার অভিযান চালানো হলেও সফলতা আসেনি। পরে গোপন তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় গত ৫ অক্টোবর রাতে ঢাকার আশুলিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুনঃ  চার বছরের অভিযানে জব্দ ৩ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি

জিজ্ঞাসাবাদে জানা যায়, প্রতিবেশী দুই গৃহবধূর সঙ্গে ওমরের পরকীয়া ও শারীরিক সম্পর্ক রয়েছে—এমন সন্দেহ থেকে তার ওপর ক্ষোভ তৈরি হয়। এরপর একটি চক্র ওমরকে হত্যার পরিকল্পনা করে এবং ৫০ হাজার টাকার বিনিময়ে তাকে হত্যার চুক্তি করা হয়।

পিবিআইয়ের তথ্য অনুযায়ী, ২০২১ সালের ১ জানুয়ারি রাতে ওমরকে ধরে নির্জন স্থানে নিয়ে নির্যাতন করা হয়। পরে জামা দিয়ে তার হাত-পা বেঁধে বাথরুমে আটকে রাখা হয়। ২ জানুয়ারি দিবাগত রাতে তাকে শ্বাসরোধে হত্যার পর মরদেহ ঘাসের ক্ষেতে ফেলে রাখা হয়।

আরও পড়ুনঃ  ব্রাহ্মণবাড়িয়ায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৪২ কিশোর আটক, মুচলেকায় মুক্ত

পুলিশ সুপার মো. রবিউল ইসলাম জানান, এ হত্যাকাণ্ডে মোট পাঁচজন জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তদন্তের স্বার্থে টাকাদাতাদের নাম প্রকাশ করা হয়নি। গ্রেপ্তার নজরুলের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়াসহ মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

গ্লিওব্লাস্টোমার চিকিৎসায় ভিটামিন বি৩ নিয়ে আশাব্যঞ্জক প্রাথমিক ফল

৫০ হাজার টাকার বিনিময়ে কিশোর ওমরকে হত্যার তথ্য, গ্রেপ্তার ১

আপডেটের সময়: ০৪:৫৯:২৫ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬

পরকীয়ার সন্দেহের জেরে ১৪ বছর বয়সী কিশোর ওমর আলীকে অপহরণ, নির্যাতন ও হত্যার ঘটনায় মো. নজরুল ইসলাম (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। জিজ্ঞাসাবাদে ৫০ হাজার টাকার বিনিময়ে ওমরকে হত্যার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে তদন্ত সংস্থাটি।

বুধবার (৭ অক্টোবর) ফরিদপুর পিবিআই কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ফরিদপুর পিবিআইয়ের পুলিশ সুপার মো. রবিউল ইসলাম।

গ্রেপ্তার নজরুল ইসলাম রাজবাড়ীর বালিয়াকান্দি থানার জঙ্গল ইউনিয়নের ঢোলজানি গ্রামের নুর ইসলামের ছেলে।

আরও পড়ুনঃ  ব্রাহ্মণবাড়িয়ায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৪২ কিশোর আটক, মুচলেকায় মুক্ত

পিবিআই জানায়, ২০২১ সালের ৪ জানুয়ারি রাজবাড়ীর বালিয়াকান্দি থানার জঙ্গল ইউনিয়নের ঢোলজানি গ্রামের একটি ঘাসের ক্ষেত থেকে কিশোর ওমর আলীর মরদেহ উদ্ধার করা হয়। পরদিন নিহতের বাবা আহেদ আলী বাদী হয়ে বালিয়াকান্দি থানায় হত্যা মামলা করেন। পরে মামলাটির তদন্তভার ফরিদপুর পিবিআইয়ের ওপর ন্যস্ত হয়।

তদন্ত কর্মকর্তারা জানান, নজরুলকে গ্রেপ্তারে এর আগে পাঁচবার অভিযান চালানো হলেও সফলতা আসেনি। পরে গোপন তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় গত ৫ অক্টোবর রাতে ঢাকার আশুলিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুনঃ  চার বছরের অভিযানে জব্দ ৩ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি

জিজ্ঞাসাবাদে জানা যায়, প্রতিবেশী দুই গৃহবধূর সঙ্গে ওমরের পরকীয়া ও শারীরিক সম্পর্ক রয়েছে—এমন সন্দেহ থেকে তার ওপর ক্ষোভ তৈরি হয়। এরপর একটি চক্র ওমরকে হত্যার পরিকল্পনা করে এবং ৫০ হাজার টাকার বিনিময়ে তাকে হত্যার চুক্তি করা হয়।

পিবিআইয়ের তথ্য অনুযায়ী, ২০২১ সালের ১ জানুয়ারি রাতে ওমরকে ধরে নির্জন স্থানে নিয়ে নির্যাতন করা হয়। পরে জামা দিয়ে তার হাত-পা বেঁধে বাথরুমে আটকে রাখা হয়। ২ জানুয়ারি দিবাগত রাতে তাকে শ্বাসরোধে হত্যার পর মরদেহ ঘাসের ক্ষেতে ফেলে রাখা হয়।

আরও পড়ুনঃ  ভর্তি সিলিন্ডার থেকে গ্যাস চুরি করে বিক্রি, ব্যবসায়ীর কারাদণ্ড