ঢাকা ০৭:২৬ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’, ফেসবুক পোস্টে চিকিৎসক ভারতের সঙ্গে গঙ্গার পানি চুক্তি পুনর্গঠনের দাবি নাহিদ ইসলামের টাঙ্গাইলের মধুপুরে স্বামীকে বেঁধে রেখে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে দুইজনকে যাবজ্জীবন মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনের গ্রাউন্ড ফ্লোরে বসানো ভাসমান দোকানপাট উচ্ছেদ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড চার-পাঁচ ঘণ্টার পথেই পাকা পেঁপে, নান্দাইলে কৃত্রিমভাবে পাকানোর অভিযোগ স্বামীর বাধা পেরিয়ে ইংরেজি শেখালেন যশোদা, প্রশংসায় প্রিয়াঙ্কা চোপড়া প্রবাসীদের ভোটে বাংলাদেশের পোস্টাল মডেল অনুসরণ করতে চায় নেপাল সৌদির দুই বিমানবন্দর ও চার সামরিক স্থাপনায় হামলার দাবি হুথিদের দিল্লিতে পাঁচতলা ভবন ধস, ধ্বংসস্তূপে আটকা বহু মানুষ যুদ্ধবিরতিতে ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কমানোর শর্ত যুক্তরাষ্ট্রের
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

দিল্লিতে পাঁচতলা ভবন ধস, ধ্বংসস্তূপে আটকা বহু মানুষ

ভারতের রাজধানী নয়াদিল্লির উত্তর-পূর্বাঞ্চলের সীমাপুরী এলাকায় একটি পাঁচতলা ভবন ধসে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে অনেক মানুষ আটকা পড়ে থাকতে পারেন বলে জানিয়েছেন স্থানীয় এক সরকারি কর্মকর্তা।

বুধবার (৭ অক্টোবর) স্থানীয় সময় দুপুর সাড়ে ৩টার দিকে ভবন ধসের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দিল্লি ফায়ার সার্ভিসের (ডিএফএস) একাধিক ইউনিট। সেখানে তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে।

আরও পড়ুনঃ  গাজা কূটনীতির সময়ে ইসরায়েলি সামরিক খাতে বিনিয়োগ, কুশনারকে ঘিরে স্বার্থের সংঘাতের প্রশ্ন

স্থানীয় এক সরকারি কর্মকর্তা বলেন, ভবন ধসের পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে কাজ শুরু করেছে। ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা চলছে।

দুর্ঘটনাস্থলের বিভিন্ন ছবিতে দেখা গেছে, ধসে পড়া ভবনের চারপাশে বিপুলসংখ্যক মানুষ জড়ো হয়েছেন। উদ্ধারকাজে সহায়তা করতে অনেকে নিজ হাতে ধ্বংসস্তূপের বড় বড় অংশ সরানোর চেষ্টা করছেন।

আরও পড়ুনঃ  প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ ছাড়া ভোটে অংশ নেওয়া অর্থহীন: অভিজিৎ দীপকে

এদিকে উদ্ধারকারী যান ও অ্যাম্বুলেন্সের দ্রুত চলাচল নিশ্চিত করতে দুর্ঘটনাস্থলের আশপাশের সড়ক এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে দিল্লি ট্রাফিক পুলিশ।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় পুলিশ জানায়, সীমাপুরীতে বহুতল ভবন ধসে পড়ায় সীমাপুরী গোলচত্বর, ডিএলএফ ভোপুরা এবং আশপাশের বিভিন্ন সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। উদ্ধারকারী দলগুলোকে দ্রুত ঘটনাস্থলে যাতায়াতের সুযোগ দিতে সংশ্লিষ্ট সড়কগুলোতে যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে।

আরও পড়ুনঃ  নথিবিহীন অভিবাসীদের ফেরাতে ইইউর নতুন কঠোর বিধিমালা অনুমোদন

তবে এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের সঠিক সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি। উদ্ধার অভিযান শেষ হলে হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যেতে পারে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’, ফেসবুক পোস্টে চিকিৎসক

দিল্লিতে পাঁচতলা ভবন ধস, ধ্বংসস্তূপে আটকা বহু মানুষ

আপডেটের সময়: ০৫:৫৮:৫৩ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬

ভারতের রাজধানী নয়াদিল্লির উত্তর-পূর্বাঞ্চলের সীমাপুরী এলাকায় একটি পাঁচতলা ভবন ধসে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে অনেক মানুষ আটকা পড়ে থাকতে পারেন বলে জানিয়েছেন স্থানীয় এক সরকারি কর্মকর্তা।

বুধবার (৭ অক্টোবর) স্থানীয় সময় দুপুর সাড়ে ৩টার দিকে ভবন ধসের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দিল্লি ফায়ার সার্ভিসের (ডিএফএস) একাধিক ইউনিট। সেখানে তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে।

আরও পড়ুনঃ  যুদ্ধবিরতিতে ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কমানোর শর্ত যুক্তরাষ্ট্রের

স্থানীয় এক সরকারি কর্মকর্তা বলেন, ভবন ধসের পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে কাজ শুরু করেছে। ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা চলছে।

দুর্ঘটনাস্থলের বিভিন্ন ছবিতে দেখা গেছে, ধসে পড়া ভবনের চারপাশে বিপুলসংখ্যক মানুষ জড়ো হয়েছেন। উদ্ধারকাজে সহায়তা করতে অনেকে নিজ হাতে ধ্বংসস্তূপের বড় বড় অংশ সরানোর চেষ্টা করছেন।

আরও পড়ুনঃ  সিম ছাড়াই যোগাযোগ, কাশ্মীরের জঙ্গলে নতুন নেটওয়ার্ক ব্যবহারের তথ্য