ঢাকা ০৯:১৩ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
অধ্যক্ষের বাড়িতে নিয়োগ পরীক্ষা, ফল প্রকাশ মাদরাসায়; অনিয়মের অভিযোগ উড্ডয়নের পর উড়োজাহাজের চাকা বিচ্ছিন্ন, নিরাপদে ঢাকায় অবতরণ সরকারি চাকরিজীবীদের ৪২ ভাতা করমুক্ত, কর দিতে হবে মূল বেতন ও বোনাসে দিল্লিতে বিক্ষোভের আগে ধ্রুব রাঠী ও অভিজিৎ দীপকেকে আটক, নিন্দা আসিফ মাহমুদের তুরস্কে ১৫ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা সক্ষমতা থাকলেও জ্বালানি সংকটে কম বিদ্যুৎ উৎপাদন লালমনিরহাটে সকালে হাঁটতে গিয়ে ট্রাকচাপায় প্রাণ গেল দুই নারীর ব্যাংক খাত পুনরুদ্ধারে বছরে ৬০ হাজার কোটি টাকা লাগবে: গভর্নর কুমিল্লায় তাজমিন হত্যা: আদালতে দায় স্বীকার অটোরিকশাচালক সুমনের নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিয়ে রাশেদ খাঁনের আপত্তিকর মন্তব্য, ওসমান হাদীকে ঘিরে রাজনৈতিক বিতর্ক
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ব্যাংক খাত পুনরুদ্ধারে বছরে ৬০ হাজার কোটি টাকা লাগবে: গভর্নর

ব্যাংক খাতের আর্থিক অনিয়ম, অর্থপাচার ও কাঠামোগত ক্ষতি কাটিয়ে উঠতে আগামী ৫ থেকে ৮ বছর পর্যন্ত জাতীয় বাজেট থেকে প্রতিবছর ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান।

শনিবার (১০ অক্টোবর) রাজধানীর ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) ওয়ান ব্যাংক আয়োজিত বাংলা কিউআর লেনদেনের প্রচার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আবুল কাশেম মিঞা এবং ওয়ান ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মুহিত রহমান উপস্থিত ছিলেন। এতে চার শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

আরও পড়ুনঃ  চীন-ভারত-দক্ষিণ কোরিয়ায় বাড়ল বাংলাদেশের রপ্তানি

ব্যাংক খাতের ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরে গভর্নর বলেন, দায়িত্ব গ্রহণের সময় ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ লুট হয়ে গিয়েছিল বলে তাঁর ধারণা। তাঁর মতে, এই অর্থ দিয়ে দুই কোটি পরিবারকে সহায়তা দেওয়া সম্ভব হতো, অথবা পদ্মা সেতুর মতো দুটি বড় অবকাঠামো প্রকল্প নির্মাণ করা যেত।

ব্যাংক খাতে তারল্য সংকট তৈরির জন্য দায়ীদের সমালোচনা করে মোস্তাকুর রহমান বলেন, জনগণের অর্থ আত্মসাৎ ও ব্যাপক আর্থিক অনিয়মকে সাধারণ চুরি হিসেবে দেখার সুযোগ নেই। এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনা এবং পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধারে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

আরও পড়ুনঃ  চাহিদামতো টাকা তুলতে পারবেন ন্যাশনাল ব্যাংকের গ্রাহকরা

অনুষ্ঠানে ওয়ান ব্যাংক ও ইউআইইউর যৌথ উদ্যোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বাংলা কিউআর পেমেন্ট সেবা চালুর বিষয়টি তুলে ধরা হয়। এর মাধ্যমে শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা ক্যাম্পাসের নির্দিষ্ট কিছু লেনদেনে ডিজিটাল পেমেন্ট করতে পারবেন। উদ্যোগটির লক্ষ্য নগদ টাকার ব্যবহার কমানো এবং তরুণদের আধুনিক ডিজিটাল লেনদেনে অভ্যস্ত করা।

ওয়ান ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মুহিত রহমান বলেন, দৈনন্দিন আর্থিক সেবা সহজলভ্য হলে ডিজিটাল রূপান্তর আরও কার্যকর হয়। ইউআইইউতে বাংলা কিউআর চালুর ফলে শিক্ষার্থীরা আন্তঃসংযোগযোগ্য ডিজিটাল পেমেন্ট ব্যবহারের অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি এ ব্যবস্থার সম্ভাবনা সম্পর্কেও জানতে পারবেন।

আরও পড়ুনঃ  চীন-ভারত-জাপানসহ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি

অনুষ্ঠানের আগে গভর্নর শিক্ষার্থীদের সঙ্গে ডিজিটাল পেমেন্ট, আর্থিক উদ্ভাবন ও ব্যাংকিং খাতের ভবিষ্যৎ নিয়ে মতবিনিময় করেন। এ সময় বাংলা কিউআর উদ্যোগ এবং দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার উন্নয়নে এর ভূমিকা তুলে ধরা হয়।

সংশ্লিষ্টরা আশা করছেন, ওয়ান ব্যাংক ও ইউআইইউর এ অংশীদারত্ব শিক্ষার্থীদের মধ্যে ডিজিটাল লেনদেন বিষয়ে সচেতনতা বাড়াবে এবং ক্যাশলেস পেমেন্টের ব্যবহার সম্প্রসারণে ভূমিকা রাখবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

অধ্যক্ষের বাড়িতে নিয়োগ পরীক্ষা, ফল প্রকাশ মাদরাসায়; অনিয়মের অভিযোগ

ব্যাংক খাত পুনরুদ্ধারে বছরে ৬০ হাজার কোটি টাকা লাগবে: গভর্নর

আপডেটের সময়: ০৮:০০:৩৬ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬

ব্যাংক খাতের আর্থিক অনিয়ম, অর্থপাচার ও কাঠামোগত ক্ষতি কাটিয়ে উঠতে আগামী ৫ থেকে ৮ বছর পর্যন্ত জাতীয় বাজেট থেকে প্রতিবছর ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান।

শনিবার (১০ অক্টোবর) রাজধানীর ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) ওয়ান ব্যাংক আয়োজিত বাংলা কিউআর লেনদেনের প্রচার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আবুল কাশেম মিঞা এবং ওয়ান ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মুহিত রহমান উপস্থিত ছিলেন। এতে চার শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

আরও পড়ুনঃ  আজ যে দামে বিক্রি হবে স্বর্ণ, ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা

ব্যাংক খাতের ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরে গভর্নর বলেন, দায়িত্ব গ্রহণের সময় ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ লুট হয়ে গিয়েছিল বলে তাঁর ধারণা। তাঁর মতে, এই অর্থ দিয়ে দুই কোটি পরিবারকে সহায়তা দেওয়া সম্ভব হতো, অথবা পদ্মা সেতুর মতো দুটি বড় অবকাঠামো প্রকল্প নির্মাণ করা যেত।

ব্যাংক খাতে তারল্য সংকট তৈরির জন্য দায়ীদের সমালোচনা করে মোস্তাকুর রহমান বলেন, জনগণের অর্থ আত্মসাৎ ও ব্যাপক আর্থিক অনিয়মকে সাধারণ চুরি হিসেবে দেখার সুযোগ নেই। এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনা এবং পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধারে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

আরও পড়ুনঃ  ছয় রাষ্ট্রায়ত্ত ব্যাংকে জাতীয় পে স্কেল ২০২৬ বাস্তবায়নের প্রক্রিয়া শুরু

অনুষ্ঠানে ওয়ান ব্যাংক ও ইউআইইউর যৌথ উদ্যোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বাংলা কিউআর পেমেন্ট সেবা চালুর বিষয়টি তুলে ধরা হয়। এর মাধ্যমে শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা ক্যাম্পাসের নির্দিষ্ট কিছু লেনদেনে ডিজিটাল পেমেন্ট করতে পারবেন। উদ্যোগটির লক্ষ্য নগদ টাকার ব্যবহার কমানো এবং তরুণদের আধুনিক ডিজিটাল লেনদেনে অভ্যস্ত করা।

ওয়ান ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মুহিত রহমান বলেন, দৈনন্দিন আর্থিক সেবা সহজলভ্য হলে ডিজিটাল রূপান্তর আরও কার্যকর হয়। ইউআইইউতে বাংলা কিউআর চালুর ফলে শিক্ষার্থীরা আন্তঃসংযোগযোগ্য ডিজিটাল পেমেন্ট ব্যবহারের অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি এ ব্যবস্থার সম্ভাবনা সম্পর্কেও জানতে পারবেন।

আরও পড়ুনঃ  সৌরবিদ্যুতে নতুন উদ্যোগ ওয়ালটনের, সোলার ইকো-সিস্টেম উদ্বোধন করলেন অর্থমন্ত্রী