ঢাকা ০৬:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
প্রতিটি শৈশব হোক নিরাপদ, ভবিষ্যৎ হোক সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান ‘সরলতাতেই থাকি, বাস্তবতাকেই ধারণ করি’, মহব্বতের আগে শাকিবের বার্তা সরকারি চাকরির নিয়োগে রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার ডলার ও বন্ডের সুদে চাপ, বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম মিঠামইনে আগুনে পুড়ল বসতঘর ও সারের গুদাম, ক্ষতি ১ কোটি ২০ লাখ টাকা  মিয়ানমারে পাচারের পথে ৪০ হাজার কেজি সিমেন্ট জব্দ ঘুষের ভিডিও ভাইরাল, চুনারুঘাটের এএসআই অতনু ক্লোজড ভোটের দিন গ্রেপ্তার বাবরি মসজিদ প্রকল্পের উদ্যোক্তা হুমায়ুন কবির জয়পুরহাট সীমান্তে তিন যুবককে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ প্রায় আট মাস পর গ্যাস-সংকট কাটিয়ে পুরোদমে উৎপাদনে যমুনা সার কারখানা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে বিমান, চুক্তি সই বুধবার

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৪:৫৬:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • ১৫ সময় দেখুন

বহর সম্প্রসারণ ও আধুনিকায়নের দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের কাছ থেকে ১০টি উড়োজাহাজ কিনতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এ বিষয়ে আগামীকাল বুধবার চুক্তি সই হবে।

এ উপলক্ষে বুধবার সন্ধ্যায় রাজধানীর রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিমানের পক্ষ থেকে মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক আমন্ত্রণপত্রে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুনঃ  দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ ছুটি, কোথাও টানা ১৬ দিন

আমন্ত্রণপত্র অনুযায়ী, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় হোটেলটির গ্রাউন্ড লেভেলের উৎসব হলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও এয়ারবাসের মধ্যে ১০টি উড়োজাহাজ অধিগ্রহণের চুক্তি স্বাক্ষর হবে।

অনুষ্ঠানে সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ছাড়াও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও এয়ারবাসের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। এতে উপস্থিত থাকার কথা রয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, ইনভেস্ট বাংলাদেশের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী এবং এয়ারবাস ইন্ডিয়া অ্যান্ড সাউথ এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক জুর্গেন ওয়েস্টারমেয়ারের।

আরও পড়ুনঃ  ঢামেকে ডেঙ্গুতে চলতি বছর ৪২ মৃত্যু, সেপ্টেম্বরে ভর্তি ১,৪০৩

বিমান সূত্রের উদ্যোগ অনুযায়ী, বহর আধুনিকায়ন ও সম্প্রসারণের পাশাপাশি আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে সক্ষমতা বাড়ানোর লক্ষ্যেই নতুন উড়োজাহাজ সংগ্রহ করা হচ্ছে। এয়ারবাসের সঙ্গে চুক্তির ফলে ভবিষ্যতে নতুন রুট চালুর ক্ষেত্রেও সুযোগ বাড়তে পারে।

আরও পড়ুনঃ  নো-মেকআপ লুকে সামাজিক মাধ্যমে আলোচনায় নুসরাত ফারিয়া

এর আগে বহর বাড়ানোর পরিকল্পনার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে দুই দফায় ২৫টি উড়োজাহাজ কেনার চুক্তি করেছিল বিমান। এবার এয়ারবাসের কাছ থেকে আরও ১০টি উড়োজাহাজ সংগ্রহের চুক্তি সেই বহর সম্প্রসারণ পরিকল্পনাকে আরও এগিয়ে নেবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

প্রতিটি শৈশব হোক নিরাপদ, ভবিষ্যৎ হোক সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান

এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে বিমান, চুক্তি সই বুধবার

আপডেটের সময়: ০৪:৫৬:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬

বহর সম্প্রসারণ ও আধুনিকায়নের দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের কাছ থেকে ১০টি উড়োজাহাজ কিনতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এ বিষয়ে আগামীকাল বুধবার চুক্তি সই হবে।

এ উপলক্ষে বুধবার সন্ধ্যায় রাজধানীর রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিমানের পক্ষ থেকে মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক আমন্ত্রণপত্রে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুনঃ  মক্কার গ্র্যান্ড মসজিদে আত্মঘাতী হামলার গুজব, আটক ১

আমন্ত্রণপত্র অনুযায়ী, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় হোটেলটির গ্রাউন্ড লেভেলের উৎসব হলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও এয়ারবাসের মধ্যে ১০টি উড়োজাহাজ অধিগ্রহণের চুক্তি স্বাক্ষর হবে।

অনুষ্ঠানে সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ছাড়াও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও এয়ারবাসের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। এতে উপস্থিত থাকার কথা রয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, ইনভেস্ট বাংলাদেশের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী এবং এয়ারবাস ইন্ডিয়া অ্যান্ড সাউথ এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক জুর্গেন ওয়েস্টারমেয়ারের।

আরও পড়ুনঃ  মরিয়ম খাতুনের মৃত্যু মামলা: রিমান্ড শেষে কারাগারে মামা ওবায়দুর

বিমান সূত্রের উদ্যোগ অনুযায়ী, বহর আধুনিকায়ন ও সম্প্রসারণের পাশাপাশি আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে সক্ষমতা বাড়ানোর লক্ষ্যেই নতুন উড়োজাহাজ সংগ্রহ করা হচ্ছে। এয়ারবাসের সঙ্গে চুক্তির ফলে ভবিষ্যতে নতুন রুট চালুর ক্ষেত্রেও সুযোগ বাড়তে পারে।

আরও পড়ুনঃ  ব্রোঞ্জও জিততে পারেনি বাংলাদেশ, জাতির কাছে ক্ষমা চাইলেন সালাহউদ্দীন