Dhaka ১০:১৪ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বেঁচে থাকলে ইউনূস সরকারের ভুলের বিরুদ্ধে আন্দোলন করতেন ডা. জাফরুল্লাহ রাশিয়ায় ইউক্রেনীয় ড্রোন হামলায় কিশোরগঞ্জের যুবক নিহত, হাসপাতালে আহত বন্ধু অভিষিক্ত দুই ব্যাটারের জোড়া ফিফটিতে মিরপুর টেস্টে সুবিধাজনক অবস্থানে পাকিস্তান ঘুম থেকে ওঠেবেন কখন? বিষাক্ত জেলি দিয়ে নকল দুধ তৈরির কারখানা, কৃষক দল নেতার বাড়িতে অভিযান আসামে ভূমিকম্পে কাঁপল বাংলাদেশও রোববার থেকে শুরু হচ্ছে পুলিশ সপ্তাহ ২০২৬, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী লন্ডনে আবারও কাউন্সিলর নির্বাচিত জগন্নাথপুরের অজন্তা দেব রায় পুলিশকে মানবিক ও প্রযুক্তিনির্ভর বাহিনী হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি ইরানের খারগ দ্বীপের কাছে বিশাল এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে তেল

 রোববার শুরু পুলিশ সপ্তাহ, ১০৭ জন পাচ্ছেন বিপিএম ও পিপিএম পদক

আগামীকাল রোববার (১০ মে) থেকে শুরু হচ্ছে চার দিনব্যাপী পুলিশ সপ্তাহ। উদ্বোধনী দিনে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত ১০৭ জন কর্মকর্তা ও সদস্যকে বীরত্বপূর্ণ ও পেশাদার কাজের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) প্রদান করা হবে।

আরও পড়ুনঃ  তামিলনাড়ুতে সরকার গঠনের পথে থালাপতি বিজয়, ভিসিকের সমর্থনে সংখ্যাগরিষ্ঠতা দাবি

রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে অনুষ্ঠিত অনুষ্ঠানে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রতি বছরের মতো এবারও পুলিশ সপ্তাহে বিভিন্ন দাবি-দাওয়া ও প্রস্তাব সরকারের কাছে উপস্থাপন করা হবে। পুলিশ সদর দপ্তরের কর্মকর্তারা জানান, এ বছর মূলত ছয়টি গুরুত্বপূর্ণ প্রস্তাব তুলে ধরা হচ্ছে। এর মধ্যে রয়েছে—দূতাবাস ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে পুলিশ কর্মকর্তাদের পদায়ন, কেন্দ্রীয় সাইবার ক্রাইম ইউনিট গঠন, পৃথক পুলিশ মেডিকেল সার্ভিস চালু, সিলেট ও বরিশালে দুটি নতুন ট্রেনিং সেন্টার স্থাপন, চট্টগ্রামের ছলিমপুর এলাকায় বিশেষায়িত প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা, পুলিশের শারীরিক ও মানসিক সক্ষমতা বাড়াতে উদ্যোগ এবং এভিয়েশন পুলিশ গঠন।

আরও পড়ুনঃ  আইনশৃঙ্খলা স্বাভাবিক হওয়ায় ধাপে ধাপে সেনা প্রত্যাহারের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

চার দিনব্যাপী এ আয়োজনে পুলিশের পেশাগত সাফল্য, পরিকল্পনা ও ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে বিভিন্ন আলোচনা ও কার্যক্রম অনুষ্ঠিত হবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

বেঁচে থাকলে ইউনূস সরকারের ভুলের বিরুদ্ধে আন্দোলন করতেন ডা. জাফরুল্লাহ

 রোববার শুরু পুলিশ সপ্তাহ, ১০৭ জন পাচ্ছেন বিপিএম ও পিপিএম পদক

আপডেটের সময়: ১১:১৯:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬

আগামীকাল রোববার (১০ মে) থেকে শুরু হচ্ছে চার দিনব্যাপী পুলিশ সপ্তাহ। উদ্বোধনী দিনে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত ১০৭ জন কর্মকর্তা ও সদস্যকে বীরত্বপূর্ণ ও পেশাদার কাজের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) প্রদান করা হবে।

আরও পড়ুনঃ  তামিলনাড়ুতে সরকার গঠনের পথে থালাপতি বিজয়, ভিসিকের সমর্থনে সংখ্যাগরিষ্ঠতা দাবি

রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে অনুষ্ঠিত অনুষ্ঠানে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রতি বছরের মতো এবারও পুলিশ সপ্তাহে বিভিন্ন দাবি-দাওয়া ও প্রস্তাব সরকারের কাছে উপস্থাপন করা হবে। পুলিশ সদর দপ্তরের কর্মকর্তারা জানান, এ বছর মূলত ছয়টি গুরুত্বপূর্ণ প্রস্তাব তুলে ধরা হচ্ছে। এর মধ্যে রয়েছে—দূতাবাস ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে পুলিশ কর্মকর্তাদের পদায়ন, কেন্দ্রীয় সাইবার ক্রাইম ইউনিট গঠন, পৃথক পুলিশ মেডিকেল সার্ভিস চালু, সিলেট ও বরিশালে দুটি নতুন ট্রেনিং সেন্টার স্থাপন, চট্টগ্রামের ছলিমপুর এলাকায় বিশেষায়িত প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা, পুলিশের শারীরিক ও মানসিক সক্ষমতা বাড়াতে উদ্যোগ এবং এভিয়েশন পুলিশ গঠন।

আরও পড়ুনঃ  মাইলস্টোন বিমান দুর্ঘটনায় ড. ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা আবেদন