Dhaka ০৭:৫৩ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রাশিয়ায় ইউক্রেনীয় ড্রোন হামলায় কিশোরগঞ্জের যুবক নিহত, হাসপাতালে আহত বন্ধু অভিষিক্ত দুই ব্যাটারের জোড়া ফিফটিতে মিরপুর টেস্টে সুবিধাজনক অবস্থানে পাকিস্তান ঘুম থেকে ওঠেবেন কখন? বিষাক্ত জেলি দিয়ে নকল দুধ তৈরির কারখানা, কৃষক দল নেতার বাড়িতে অভিযান আসামে ভূমিকম্পে কাঁপল বাংলাদেশও রোববার থেকে শুরু হচ্ছে পুলিশ সপ্তাহ ২০২৬, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী লন্ডনে আবারও কাউন্সিলর নির্বাচিত জগন্নাথপুরের অজন্তা দেব রায় পুলিশকে মানবিক ও প্রযুক্তিনির্ভর বাহিনী হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি ইরানের খারগ দ্বীপের কাছে বিশাল এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে তেল নেইমারকে বিশ্বকাপে দেখতে চান মেসি, বললেন—“সে সবসময় সেরাদের একজন”

শুভেন্দু অধিকারীর শপথে পশ্চিমবঙ্গে নতুন সরকার, মন্ত্রিসভায় কারা থাকছেন পাঁচজন

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে একই মঞ্চে শপথ নিয়েছেন রাজ্যের পাঁচজন মন্ত্রীও।

কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ড–এ শনিবার অনুষ্ঠিত হয় শপথ অনুষ্ঠান। স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার কিছু পর রাজ্যপাল আর এন রবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে শপথ পড়ান। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো পশ্চিমবঙ্গে সরকার গঠন করল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।

মুখ্যমন্ত্রীর পর একে একে শপথ নেন পাঁচ মন্ত্রী। তাঁরা হলেন—

  • দিলীপ ঘোষ
  • অগ্নিমিত্রা পাল
  • অশোক কীর্তনিয়া
  • নিশীথ প্রামাণিক
  • ক্ষুদিরাম টুডু
আরও পড়ুনঃ   এক মাস বন্ধের পর আবার চালু ইস্টার্ন রিফাইনারি, ধাপে ধাপে বাড়ছে তেল শোধন

এবারের বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারী ভবানীপুর ও নন্দীগ্রাম থেকে জয়ী হয়েছেন। খড়্গপুর সদর থেকে জয়ী হয়েছেন দিলীপ ঘোষ। এছাড়া আসানসোল দক্ষিণ থেকে অগ্নিমিত্রা পাল, বনগাঁ উত্তর থেকে অশোক কীর্তনিয়া, বাঁকুড়ার রানিবাঁধ থেকে ক্ষুদিরাম টুডু এবং কোচবিহারের মাথাভাঙা থেকে নিশীথ প্রামাণিক জয়ী হয়েছেন।

ক্ষুদিরাম টুডু সাঁওতালি ভাষায় শপথ পাঠ করেন। মুখ্যমন্ত্রীসহ অন্যরা বাংলায় শপথবাক্য পাঠ করেন। তবে নতুন মন্ত্রিসভায় কে কোন দপ্তরের দায়িত্ব পাবেন, তা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

আরও পড়ুনঃ  ইন্দোনেশিয়ায় মাউন্ট ডুকোনো আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ৩ পর্বতারোহীর মৃত্যু, নিখোঁজ ১০

শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এছাড়া কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন, জেপি নাড্ডা ও শিবরাজ সিং চৌহান উপস্থিত ছিলেন।

রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে পুরো অনুষ্ঠানে ছিল বাঙালি আবহ। মঞ্চ ও ময়দানজুড়ে বাজানো হয় রবীন্দ্রসংগীত। প্রধানমন্ত্রী মোদি মঞ্চে উঠে রবীন্দ্রনাথ ঠাকুর–এর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

আরও পড়ুনঃ  নড়াইলে স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে হত্যা, স্বামী আটক

অনুষ্ঠানে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের মধ্যে ছিলেন যোগী আদিত্যনাথ, চন্দ্রবাবু নাইডু, দেবেন্দ্র ফাডনবীশ, হিমন্ত বিশ্বশর্মা, মানিক সাহা, পুষ্কর সিং ধামি প্রমুখ।

এছাড়া উপস্থিত ছিলেন স্মৃতি ইরানি, বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এবং মিঠুন চক্রবর্তীসহ কেন্দ্র ও রাজ্য বিজেপির শীর্ষ নেতারা।

উল্লেখ্য, এবারের বিধানসভা নির্বাচনে দীর্ঘদিন ক্ষমতায় থাকা মমতা বন্দ্যোপাধ্যায়–এর নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস পরাজিত হয়। তাঁরই একসময়ের ঘনিষ্ঠ সহযোগী শুভেন্দু অধিকারী এবার পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

রাশিয়ায় ইউক্রেনীয় ড্রোন হামলায় কিশোরগঞ্জের যুবক নিহত, হাসপাতালে আহত বন্ধু

শুভেন্দু অধিকারীর শপথে পশ্চিমবঙ্গে নতুন সরকার, মন্ত্রিসভায় কারা থাকছেন পাঁচজন

আপডেটের সময়: ০১:৫৭:৩৮ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে একই মঞ্চে শপথ নিয়েছেন রাজ্যের পাঁচজন মন্ত্রীও।

কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ড–এ শনিবার অনুষ্ঠিত হয় শপথ অনুষ্ঠান। স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার কিছু পর রাজ্যপাল আর এন রবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে শপথ পড়ান। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো পশ্চিমবঙ্গে সরকার গঠন করল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।

মুখ্যমন্ত্রীর পর একে একে শপথ নেন পাঁচ মন্ত্রী। তাঁরা হলেন—

  • দিলীপ ঘোষ
  • অগ্নিমিত্রা পাল
  • অশোক কীর্তনিয়া
  • নিশীথ প্রামাণিক
  • ক্ষুদিরাম টুডু
আরও পড়ুনঃ  নড়াইলে স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে হত্যা, স্বামী আটক

এবারের বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারী ভবানীপুর ও নন্দীগ্রাম থেকে জয়ী হয়েছেন। খড়্গপুর সদর থেকে জয়ী হয়েছেন দিলীপ ঘোষ। এছাড়া আসানসোল দক্ষিণ থেকে অগ্নিমিত্রা পাল, বনগাঁ উত্তর থেকে অশোক কীর্তনিয়া, বাঁকুড়ার রানিবাঁধ থেকে ক্ষুদিরাম টুডু এবং কোচবিহারের মাথাভাঙা থেকে নিশীথ প্রামাণিক জয়ী হয়েছেন।

ক্ষুদিরাম টুডু সাঁওতালি ভাষায় শপথ পাঠ করেন। মুখ্যমন্ত্রীসহ অন্যরা বাংলায় শপথবাক্য পাঠ করেন। তবে নতুন মন্ত্রিসভায় কে কোন দপ্তরের দায়িত্ব পাবেন, তা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

আরও পড়ুনঃ  মেয়ের জন্মদিনে ভালোবাসায় ভরা বার্তা দিলেন পরীমণি

শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এছাড়া কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন, জেপি নাড্ডা ও শিবরাজ সিং চৌহান উপস্থিত ছিলেন।

রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে পুরো অনুষ্ঠানে ছিল বাঙালি আবহ। মঞ্চ ও ময়দানজুড়ে বাজানো হয় রবীন্দ্রসংগীত। প্রধানমন্ত্রী মোদি মঞ্চে উঠে রবীন্দ্রনাথ ঠাকুর–এর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

আরও পড়ুনঃ  চট্টগ্রামের জলাবদ্ধতা: অল্প বৃষ্টিতেই নগরজীবনের স্থবিরতা ও দীর্ঘস্থায়ী ব্যর্থতা