ত্রিদেশীয় সিরিজের একটি ম্যাচ শেষে উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে শ্রীলঙ্কার এক ক্রিকেটারের সঙ্গে ধাক্কাধাক্কির ঘটনায় আলোচনায় এসেছেন ভারতীয় তরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশী।
ডাম্বুলায় অনুষ্ঠিত ম্যাচে প্রথমে ব্যাট করে ভারত ২৬৫ রান করে। জবাবে শ্রীলঙ্কাও ৯ উইকেটে ২৬৫ রান তুলে ম্যাচটি টাই করে। পরে সুপার ওভারে শ্রীলঙ্কা ১৬ রান করলেও ভারত করতে পারে ৯ রান, ফলে ম্যাচে জয় পায় শ্রীলঙ্কা।
সুপার ওভারের পর মাঠ ছাড়ার সময়ই ঘটনার সূত্রপাত হয়। শ্রীলঙ্কার ব্যাটার বিশেন হালাম্বাগে ও ওয়ানুজা সাহানকে সূর্যবংশীর উদ্দেশে কিছু বলতে দেখা যায়। পরে ক্রিকবাজের প্রতিবেদনে দাবি করা হয়, হালাম্বাগে সূর্যবংশীকে উদ্দেশ করে বলেন—“ম্যাচ শেষ, এবার বাড়ি যাও।”
এই মন্তব্যে ক্ষুব্ধ হয়ে সূর্যবংশী পেছন থেকে হালাম্বাগেকে ধাক্কা দেন বলে জানা যায়। মুহূর্তেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, তবে উইকেটকিপার নিরোশান ডিকভেলা দ্রুত এগিয়ে এসে দুই পক্ষকে শান্ত করেন।
ঘটনার পর মাঠ ছাড়ার সময়ও সূর্যবংশীকে উত্তেজিত অবস্থায় দেখা যায়। বিষয়টি নিয়ে ম্যাচ রেফারি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে বলে জানা গেছে।
প্রতিবেদকের নাম 

























