ঢাকা ০৫:০০ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দিল্লির সীমান্ত সম্মেলনে হত্যা ও পুশইন ইস্যুতে কঠোর অবস্থান বিজিবির ঢাকার যানজট কমাতে বড় সিদ্ধান্ত, সরছে সায়েদাবাদ, মহাখালী ও গুলিস্তান বাস টার্মিনাল সরকারি বই পাচারের অভিযোগ, পিকআপ জব্দ; পলাতক মাদ্রাসা সুপার ফ্যামিলি কার্ডের ভাতা কীভাবে ব্যয় হচ্ছে, প্রভাব মূল্যায়ন করবে সরকার অর্থ ও আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন বুন্দেসলিগা অভিজ্ঞতায় ভর করে বিশ্বকাপ মিশন শুরু জাপান–নেদারল্যান্ডসের স্বাস্থ্য খাতে ৬৯ হাজার কোটি টাকার বরাদ্দ, বাস্তবায়নই বড় চ্যালেঞ্জ সংসদীয় স্থায়ী কমিটি গঠন, আইন ও অর্থে সভাপতি পার্থ ও মুশফিকুর দিল্লি বিমানবন্দরে আটকে দেওয়া হলো প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমানকে ভারতীয় হাইকমিশনারের বক্তব্যের ব্যাখ্যা চাইল জামায়াত
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ভিনিসিয়ুসের গোলে সমতা এনে বিরতিতে ব্রাজিল

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে মাঠে নেমে শুরুতেই চাপে পড়ে ব্রাজিল। ম্যাচের ২১ মিনিটে গোল হজম করে পিছিয়ে যায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবে ভিনিসিয়ুস জুনিয়রের দুর্দান্ত গোলে সমতায় ফিরে প্রথমার্ধ শেষ করে কার্লো আনচেলত্তির শিষ্যরা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে মরক্কো। হাই-প্রেসিং কৌশলে ব্রাজিলের রক্ষণভাগকে চাপে ফেলে আফ্রিকার প্রতিনিধিরা। প্রথম ১০ মিনিটেই বেশ কয়েকবার বিপদে পড়ে সেলেসাওরা।

আরও পড়ুনঃ  ভিনির জাদুতে সমতায় ফিরল সেলেসাওরা

কিছুটা সময় নিয়ে নিজেদের গুছিয়ে নেয় ব্রাজিল। এক পর্যায়ে কাউন্টার অ্যাটাক থেকে দারুণ সুযোগ তৈরি হয় তাদের সামনে। সতীর্থের পাস পেয়ে অনুকূল অবস্থানে বল পেয়েছিলেন ইগর থিয়াগো। তবে সুযোগটি কাজে লাগিয়ে বল জালে পাঠাতে পারেননি তিনি।

আরও পড়ুনঃ  গাবতলী সেতুতে বিশ্বকাপে অংশ নেওয়া ৪৮ দেশের পতাকায় উৎসবের রঙ

ম্যাচের ২১তম মিনিটে এগিয়ে যায় মরক্কো। নিখুঁত এক থ্রু পাস ধরে ব্রাজিলের গোলরক্ষক অ্যালিসনের মাথার ওপর দিয়ে চিপ শটে বল জালে জড়ান মরক্কোর ফরোয়ার্ড ইসমায়েল সাইবারি।

গোল হজমের পর আক্রমণের তীব্রতা বাড়ায় ব্রাজিল। এর ফলও পেয়ে যায় তারা। ম্যাচের ৩২তম মিনিটে বাঁ প্রান্ত দিয়ে মরক্কোর বক্সে ঢুকে এক ডিফেন্ডারকে কাটিয়ে দুর্দান্ত শটে সমতাসূচক গোল করেন ভিনিসিয়ুস জুনিয়র।

আরও পড়ুনঃ  মরক্কোর কাছে আটকে ব্রাজিল, পারফরম্যান্সে উদ্বেগ

প্রথমার্ধের বাকি সময়ে উভয় দলই আরও কিছু আক্রমণ গড়ে তুললেও আর কোনো গোলের দেখা মেলেনি। ফলে ১-১ গোলের সমতা নিয়েই বিরতিতে যায় ব্রাজিল ও মরক্কো।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

দিল্লির সীমান্ত সম্মেলনে হত্যা ও পুশইন ইস্যুতে কঠোর অবস্থান বিজিবির

ভিনিসিয়ুসের গোলে সমতা এনে বিরতিতে ব্রাজিল

আপডেটের সময়: ০৬:৫৯:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে মাঠে নেমে শুরুতেই চাপে পড়ে ব্রাজিল। ম্যাচের ২১ মিনিটে গোল হজম করে পিছিয়ে যায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবে ভিনিসিয়ুস জুনিয়রের দুর্দান্ত গোলে সমতায় ফিরে প্রথমার্ধ শেষ করে কার্লো আনচেলত্তির শিষ্যরা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে মরক্কো। হাই-প্রেসিং কৌশলে ব্রাজিলের রক্ষণভাগকে চাপে ফেলে আফ্রিকার প্রতিনিধিরা। প্রথম ১০ মিনিটেই বেশ কয়েকবার বিপদে পড়ে সেলেসাওরা।

আরও পড়ুনঃ  বিশ্বকাপের আগে ইংল্যান্ড শিবিরে ধাক্কা, চুরি হলো বল ও বুট

কিছুটা সময় নিয়ে নিজেদের গুছিয়ে নেয় ব্রাজিল। এক পর্যায়ে কাউন্টার অ্যাটাক থেকে দারুণ সুযোগ তৈরি হয় তাদের সামনে। সতীর্থের পাস পেয়ে অনুকূল অবস্থানে বল পেয়েছিলেন ইগর থিয়াগো। তবে সুযোগটি কাজে লাগিয়ে বল জালে পাঠাতে পারেননি তিনি।

আরও পড়ুনঃ   বিশ্বকাপে দারুণ জয় দিয়ে শুরু বাংলাদেশের নারী দল