ঢাকা ০৬:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
স্বামীকে ‘মেয়েকে মেরে ফেলছি’ বলে ভয়েস মেসেজ, বনশ্রীতে ৪ বছরের শিশুকে হত্যার অভিযোগ মায়ের বিরুদ্ধে গোপালগঞ্জে দেশীয় অস্ত্র নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মহড়া, হাসপাতালে হামলা ও অগ্নিসংযোগ ইরান যুদ্ধে মেয়াদোত্তীর্ণ টমাহক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র ‘আর কত কান্না থামাব, কত চোখের পানি ফেলবে মানুষ’: রাজু মোল্যার জানাজায় রিজভী দেশে গৃহযুদ্ধ শুরুর ষড়যন্ত্র চলছে, ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান স্পিকারের নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষকদের বেতনের হিসাবে অসংগতি ১৯ নভেম্বর উদ্বোধন, ২০ নভেম্বর থেকে চলবে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন ‘বিশ্বের অন্য কোনো দেশ এত দালাল উৎপাদন করতে পারেনি’: সংসদে শফিকুর রহমান প্রথমবার বাবা হলেন ব্রাজিলের এনদ্রিক, ছেলের নাম রাখলেন কেনদ্রিক ববিতে পাঁচ কর্মকর্তাকে মারধরের পর প্রক্টর অফিসে নেওয়ার অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ঘন কুয়াশায় এফএ কাপের ম্যাচ, বলই দেখতে পাচ্ছিলেন না ধারাভাষ্যকাররা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:৩০:০৪ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • ৩৫ সময় দেখুন

ঘন কুয়াশায় ঢাকা পড়েছিল পুরো ফুটবল মাঠ। বল কোথায়, কোন দল আক্রমণ করছে কিংবা কোন খেলোয়াড়ের পায়ে বল—কিছুই ঠিকমতো বুঝতে পারছিলেন না ধারাভাষ্যকাররা। এমন পরিস্থিতিতে শনিবার (৭ নভেম্বর) এফএ কাপের প্রথম রাউন্ডে আলট্রিনচ্যাম ও নটস কাউন্টির ম্যাচটি খেলোয়াড়, দর্শক ও ধারাভাষ্যকারদের জন্য হয়ে ওঠে ব্যতিক্রমী অভিজ্ঞতা।

ইংল্যান্ডের মোস লেন স্টেডিয়ামে ম্যাচ শুরুর পর থেকেই ঘন কুয়াশায় আচ্ছন্ন হতে থাকে মাঠ। পরিস্থিতি এতটাই প্রতিকূল হয়ে ওঠে যে, বিবিসি টুতে সরাসরি সম্প্রচারিত ম্যাচটির ধারাভাষ্য দিতে গিয়ে মাঠের খেলা দেখতে পারছিলেন না বিবিসি স্পোর্টসের ধারাভাষ্যকার স্টিভ বাওয়ার। বিশেষ করে ৬০ মিনিটের পর মাঠের মাঝমাঠের ওপারে কী ঘটছে, তা বোঝা প্রায় অসম্ভব হয়ে পড়ে।

আরও পড়ুনঃ  ২০৩১ ওয়ানডে বিশ্বকাপের সময়সূচি নির্ধারণ, যৌথ আয়োজক বাংলাদেশ-ভারত

নিজের অভিজ্ঞতা জানিয়ে বাওয়ার বলেন, ‘আমার দীর্ঘ ৩৫ বছরের ক্যারিয়ারে এটি ছিল সবচেয়ে চ্যালেঞ্জিং অভিজ্ঞতাগুলোর একটি। এক সহকর্মী আমাকে মনে করিয়ে দিয়েছেন, প্রায় তিন বছর আগে বিবিসিতে ইয়র্ক ও উইগানের মধ্যকার এফএ কাপের প্রথম রাউন্ডের ম্যাচেও এমন হয়েছিল। সেদিনও কুয়াশা নেমে এসেছিল।’

তিনি আরও বলেন, ‘কোন দল বলের দখলে আছে, এমনকি কোন খেলোয়াড়ের কাছে বল রয়েছে, সেটিও বুঝতে পারছিলাম না। দর্শকেরা ফোনে বার্তা পাঠাচ্ছিলেন—ধারাভাষ্য ভালো হচ্ছে, কিন্তু টেলিভিশনে কিছুই দেখা যাচ্ছে না।’

ম্যাচে ন্যাশনাল লিগের দল আলট্রিনচ্যাম একপর্যায়ে ২-১ গোলে এগিয়ে ছিল। তবে নির্ধারিত সময়ের শেষ দিকে ক্যালাম রবার্টসের গোলে সমতায় ফেরে লিগ ওয়ানের নটস কাউন্টি। অতিরিক্ত সময়েও কোনো দল ব্যবধান গড়তে না পারায় শেষ পর্যন্ত টাইব্রেকারে জয় পায় সফরকারীরা।

আরও পড়ুনঃ  শেষ মুহূর্তের গোলে ব্রাজিলকে হারিয়ে প্রতিশোধ জাপানের

বিবিসি রেডিও নটিংহামের ধারাভাষ্যকার ও নটস কাউন্টির সাবেক স্ট্রাইকার মার্ক স্ট্যালার্ড পরিস্থিতিকে ‘স্পট দ্য বল’ প্রতিযোগিতার সঙ্গে তুলনা করেন। তাঁর ভাষায়, প্রেস বক্সে থাকা কেউই বুঝতে পারছিলেন না বল কোথায়।

কুয়াশার প্রভাব পড়ে দুই দলের কৌশলেও। কোচেরা মাঠের পরিস্থিতি ঠিকমতো দেখতে না পারায় খেলোয়াড়দের কৌশলগত পরিবর্তন বোঝা কঠিন হয়ে পড়ে। দীর্ঘ পাসের বদলে খেলোয়াড়দের ছোট দূরত্বে পাস খেলতে হয়েছে। একপর্যায়ে দৃশ্যমানতা এতটাই কমে যায় যে, ম্যাচ পরিত্যক্ত হওয়ার আশঙ্কাও তৈরি হয়েছিল বলে জানান বাওয়ার।

আরও পড়ুনঃ  অশ্রুসিক্ত বিদায় পচেত্তিনোর, ম্যানইউর প্রস্তাব ফেরানো কঠিন ছিল

টাইব্রেকারের সময়ও পরিস্থিতির খুব একটা উন্নতি হয়নি। গোলরক্ষকের সেভ কিংবা বলের গতিপথ সরাসরি দেখতে পারেননি ধারাভাষ্যকাররা। দর্শকদের উল্লাস শুনে ফলাফল অনুমান করতে হয়েছে তাঁদের। পরে রিপ্লে দেখে নিশ্চিত হয়েছেন তারা।

এ সময় আলট্রিনচ্যামের সমর্থকেরা মোবাইল ফোনের আলো জ্বালিয়ে নটস কাউন্টির খেলোয়াড়দের মনোযোগ নষ্ট করার চেষ্টাও করেন।

সব মিলিয়ে ঘন কুয়াশার কারণে ম্যাচটি হয়ে ওঠে এক অস্বাভাবিক ফুটবল সন্ধ্যা। মাঠের খেলাই যখন চোখে দেখা যাচ্ছিল না, তখন ধারাভাষ্য চালিয়ে যাওয়া ছিল আলাদা এক চ্যালেঞ্জ। বাওয়ারের ভাষায়, ‘সব দিক থেকেই এটি ছিল এক অনন্য সন্ধ্যা।’

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

স্বামীকে ‘মেয়েকে মেরে ফেলছি’ বলে ভয়েস মেসেজ, বনশ্রীতে ৪ বছরের শিশুকে হত্যার অভিযোগ মায়ের বিরুদ্ধে

ঘন কুয়াশায় এফএ কাপের ম্যাচ, বলই দেখতে পাচ্ছিলেন না ধারাভাষ্যকাররা

আপডেটের সময়: ১০:৩০:০৪ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬

ঘন কুয়াশায় ঢাকা পড়েছিল পুরো ফুটবল মাঠ। বল কোথায়, কোন দল আক্রমণ করছে কিংবা কোন খেলোয়াড়ের পায়ে বল—কিছুই ঠিকমতো বুঝতে পারছিলেন না ধারাভাষ্যকাররা। এমন পরিস্থিতিতে শনিবার (৭ নভেম্বর) এফএ কাপের প্রথম রাউন্ডে আলট্রিনচ্যাম ও নটস কাউন্টির ম্যাচটি খেলোয়াড়, দর্শক ও ধারাভাষ্যকারদের জন্য হয়ে ওঠে ব্যতিক্রমী অভিজ্ঞতা।

ইংল্যান্ডের মোস লেন স্টেডিয়ামে ম্যাচ শুরুর পর থেকেই ঘন কুয়াশায় আচ্ছন্ন হতে থাকে মাঠ। পরিস্থিতি এতটাই প্রতিকূল হয়ে ওঠে যে, বিবিসি টুতে সরাসরি সম্প্রচারিত ম্যাচটির ধারাভাষ্য দিতে গিয়ে মাঠের খেলা দেখতে পারছিলেন না বিবিসি স্পোর্টসের ধারাভাষ্যকার স্টিভ বাওয়ার। বিশেষ করে ৬০ মিনিটের পর মাঠের মাঝমাঠের ওপারে কী ঘটছে, তা বোঝা প্রায় অসম্ভব হয়ে পড়ে।

আরও পড়ুনঃ  রেইন্ডার্সের হ্যাটট্রিকে গ্রিসকে ৭ গোলের বিশাল ব্যবধানে হারাল নেদারল্যান্ডস

নিজের অভিজ্ঞতা জানিয়ে বাওয়ার বলেন, ‘আমার দীর্ঘ ৩৫ বছরের ক্যারিয়ারে এটি ছিল সবচেয়ে চ্যালেঞ্জিং অভিজ্ঞতাগুলোর একটি। এক সহকর্মী আমাকে মনে করিয়ে দিয়েছেন, প্রায় তিন বছর আগে বিবিসিতে ইয়র্ক ও উইগানের মধ্যকার এফএ কাপের প্রথম রাউন্ডের ম্যাচেও এমন হয়েছিল। সেদিনও কুয়াশা নেমে এসেছিল।’

তিনি আরও বলেন, ‘কোন দল বলের দখলে আছে, এমনকি কোন খেলোয়াড়ের কাছে বল রয়েছে, সেটিও বুঝতে পারছিলাম না। দর্শকেরা ফোনে বার্তা পাঠাচ্ছিলেন—ধারাভাষ্য ভালো হচ্ছে, কিন্তু টেলিভিশনে কিছুই দেখা যাচ্ছে না।’

ম্যাচে ন্যাশনাল লিগের দল আলট্রিনচ্যাম একপর্যায়ে ২-১ গোলে এগিয়ে ছিল। তবে নির্ধারিত সময়ের শেষ দিকে ক্যালাম রবার্টসের গোলে সমতায় ফেরে লিগ ওয়ানের নটস কাউন্টি। অতিরিক্ত সময়েও কোনো দল ব্যবধান গড়তে না পারায় শেষ পর্যন্ত টাইব্রেকারে জয় পায় সফরকারীরা।

আরও পড়ুনঃ  পর্দায় রোনালদো, সঙ্গে থিয়েরি অঁরি; কমেডি সিরিজে নতুন চমক

বিবিসি রেডিও নটিংহামের ধারাভাষ্যকার ও নটস কাউন্টির সাবেক স্ট্রাইকার মার্ক স্ট্যালার্ড পরিস্থিতিকে ‘স্পট দ্য বল’ প্রতিযোগিতার সঙ্গে তুলনা করেন। তাঁর ভাষায়, প্রেস বক্সে থাকা কেউই বুঝতে পারছিলেন না বল কোথায়।

কুয়াশার প্রভাব পড়ে দুই দলের কৌশলেও। কোচেরা মাঠের পরিস্থিতি ঠিকমতো দেখতে না পারায় খেলোয়াড়দের কৌশলগত পরিবর্তন বোঝা কঠিন হয়ে পড়ে। দীর্ঘ পাসের বদলে খেলোয়াড়দের ছোট দূরত্বে পাস খেলতে হয়েছে। একপর্যায়ে দৃশ্যমানতা এতটাই কমে যায় যে, ম্যাচ পরিত্যক্ত হওয়ার আশঙ্কাও তৈরি হয়েছিল বলে জানান বাওয়ার।

আরও পড়ুনঃ  নেদারল্যান্ডসকে ৫-০ গোলে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে জার্মানি