ঢাকা ১১:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শীতে ত্বকের যত্নে গ্লিসারিনের উপকারিতা জানেন? রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শুরু আজ ‘২৫ সিনেমার ২০টাই ফ্লপ’, পরীমনিকে পাল্টা খোঁচা অপু বিশ্বাসের বকেয়া বেতন নিয়ে অসন্তোষ, কুমিল্লায় এক মাসের জন্য ডেনিম কারখানা বন্ধ ২০৩১ ওয়ানডে বিশ্বকাপের সময়সূচি নির্ধারণ, যৌথ আয়োজক বাংলাদেশ-ভারত পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত খুলনা নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ, সিঁড়িতে সামান্য ক্ষতি গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, মোতায়েন ১০ প্লাটুন বিজিবি বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, চার সমুদ্রবন্দরে ১ নম্বর সতর্কসংকেত বিয়ের গুঞ্জনে হানিয়ার রসিক জবাব, ‘আস্তে বলো, অজ্ঞান হয়ে যাব’
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ডিসেম্বরেই শিক্ষার্থীদের হাতে ২০২৭ সালের পাঠ্যবই দেওয়ার নির্দেশ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:৩২:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • ৩৭ সময় দেখুন

২০২৭ শিক্ষাবর্ষের সব পাঠ্যপুস্তক ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যেই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়ার কঠোর নির্দেশনা দিয়েছে জাতীয় সংসদের শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।

এ ছাড়া বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণ করে প্রবিধানমালা তৈরির তাগিদ দিয়েছে কমিটি। একই সঙ্গে প্রথম থেকে দ্বাদশ নিবন্ধনধারী শিক্ষকদের সরকারের নির্বাহী আদেশে দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার সুপারিশ করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনের স্থায়ী কমিটি কক্ষে অনুষ্ঠিত কমিটির দ্বিতীয় বৈঠকে এসব সিদ্ধান্ত ও সুপারিশ নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. সেলিম ভূঁইয়া।

বৈঠকে কমিটির সদস্য ও শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন উপস্থিত ছিলেন। এ ছাড়া কমিটির অন্যান্য সদস্য মোছা. তাহসিনা রুশদীর, মো. সেলিমুজ্জামান মোল্যা, মো. জাহান্দার আলী মিয়া, বীথিকা বিনতে হোসাইন, মো. মুজিবুর রহমান ও আতিকুর রহমান মোজাহিদ অংশ নেন।

আরও পড়ুনঃ  ১৮ নভেম্বর পর্যন্ত বাড়ল এইচএসসি সম্পূরক পরীক্ষার ফরম পূরণের সময়

বৈঠকের শুরুতে আগের সভার কার্যবিবরণী সংশোধনীসহ সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়। পরে দেশের শিক্ষা খাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় ও সংশ্লিষ্ট প্রশাসনিক প্রক্রিয়া নিয়ে আলোচনা করেন কমিটির সদস্যরা।

অবসর সুবিধার আবেদন দ্রুত নিষ্পত্তির তাগিদ

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের অনিষ্পন্ন আবেদনগুলো দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সংসদীয় কমিটি। বিশেষ করে হজযাত্রী এবং দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শিক্ষকদের আবেদন অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করে দ্রুত অর্থ পরিশোধের ব্যবস্থা নিতে বলা হয়েছে।

সরকারের কাছ থেকে অর্থ পাওয়া সাপেক্ষে পর্যায়ক্রমে অন্যান্য অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের প্রাপ্য অর্থ পরিশোধেরও সুপারিশ করেছে কমিটি।

আরও পড়ুনঃ  এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণে কড়া নজরদারি, নম্বর বদলালেই হবে একাধিক ধাপে যাচাই

ডিসেম্বরের মধ্যে নিয়োগের মৌখিক পরীক্ষা শেষ

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার, সহ-সুপার, প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগে এনটিআরসিএর চলমান কার্যক্রমের অগ্রগতি বৈঠকে তুলে ধরা হয়। কমিটিকে জানানো হয়েছে, এ নিয়োগ প্রক্রিয়ার সব ধরনের মৌখিক পরীক্ষা আগামী ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন করা হবে।

এদিকে প্রথম থেকে দ্বাদশ নিবন্ধনধারী শিক্ষকদের নিয়োগে এনটিআরসিএর নেওয়া পদক্ষেপ পর্যালোচনা করে তাঁদের নির্বাহী আদেশে নিয়োগের জোর সুপারিশ জানিয়েছে কমিটি।

শিক্ষাপ্রতিষ্ঠানের অনিয়ম তদন্ত করবে কমিটি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সংঘটিত অনিয়ম ও দুর্নীতির বিষয়েও বৈঠকে আলোচনা হয়। এসব অনিয়ম তদন্তে সংসদীয় স্থায়ী কমিটির নিজস্ব উদ্যোগে অনুসন্ধান ও তদন্ত চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  প্রতিটি উপজেলায় মহিলা কলেজ প্রতিষ্ঠার পরিকল্পনা সরকারের

বৈঠকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) কার্যক্রমও উপস্থাপন করা হয়। এ সময় নন-এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ অবস্থান এবং শিক্ষাপ্রতিষ্ঠানের জনবল কাঠামোসংক্রান্ত সর্বশেষ প্রজ্ঞাপন সম্পর্কে কমিটিকে অবহিত করা হয়।

কারিগরি শিক্ষার মানোন্নয়নে পদক্ষেপের আহ্বান

কারিগরি শিক্ষার গুণগত মান বাড়াতে শিক্ষা মন্ত্রণালয়কে জরুরি ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সংসদীয় কমিটি। এ ছাড়া চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সার্বিক কার্যক্রম সম্পর্কেও বৈঠকে তথ্য উপস্থাপন করা হয়।

বৈঠকে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল, জাতীয় বিশ্ববিদ্যালয়, এনটিআরসিএ, এনসিটিবির শীর্ষ কর্মকর্তা এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

শীতে ত্বকের যত্নে গ্লিসারিনের উপকারিতা জানেন?

ডিসেম্বরেই শিক্ষার্থীদের হাতে ২০২৭ সালের পাঠ্যবই দেওয়ার নির্দেশ

আপডেটের সময়: ০৮:৩২:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬

২০২৭ শিক্ষাবর্ষের সব পাঠ্যপুস্তক ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যেই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়ার কঠোর নির্দেশনা দিয়েছে জাতীয় সংসদের শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।

এ ছাড়া বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণ করে প্রবিধানমালা তৈরির তাগিদ দিয়েছে কমিটি। একই সঙ্গে প্রথম থেকে দ্বাদশ নিবন্ধনধারী শিক্ষকদের সরকারের নির্বাহী আদেশে দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার সুপারিশ করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনের স্থায়ী কমিটি কক্ষে অনুষ্ঠিত কমিটির দ্বিতীয় বৈঠকে এসব সিদ্ধান্ত ও সুপারিশ নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. সেলিম ভূঁইয়া।

বৈঠকে কমিটির সদস্য ও শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন উপস্থিত ছিলেন। এ ছাড়া কমিটির অন্যান্য সদস্য মোছা. তাহসিনা রুশদীর, মো. সেলিমুজ্জামান মোল্যা, মো. জাহান্দার আলী মিয়া, বীথিকা বিনতে হোসাইন, মো. মুজিবুর রহমান ও আতিকুর রহমান মোজাহিদ অংশ নেন।

আরও পড়ুনঃ  ১৮ নভেম্বর পর্যন্ত বাড়ল এইচএসসি সম্পূরক পরীক্ষার ফরম পূরণের সময়

বৈঠকের শুরুতে আগের সভার কার্যবিবরণী সংশোধনীসহ সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়। পরে দেশের শিক্ষা খাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় ও সংশ্লিষ্ট প্রশাসনিক প্রক্রিয়া নিয়ে আলোচনা করেন কমিটির সদস্যরা।

অবসর সুবিধার আবেদন দ্রুত নিষ্পত্তির তাগিদ

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের অনিষ্পন্ন আবেদনগুলো দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সংসদীয় কমিটি। বিশেষ করে হজযাত্রী এবং দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শিক্ষকদের আবেদন অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করে দ্রুত অর্থ পরিশোধের ব্যবস্থা নিতে বলা হয়েছে।

সরকারের কাছ থেকে অর্থ পাওয়া সাপেক্ষে পর্যায়ক্রমে অন্যান্য অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের প্রাপ্য অর্থ পরিশোধেরও সুপারিশ করেছে কমিটি।

আরও পড়ুনঃ  প্রতিটি উপজেলায় মহিলা কলেজ প্রতিষ্ঠার পরিকল্পনা সরকারের

ডিসেম্বরের মধ্যে নিয়োগের মৌখিক পরীক্ষা শেষ

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার, সহ-সুপার, প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগে এনটিআরসিএর চলমান কার্যক্রমের অগ্রগতি বৈঠকে তুলে ধরা হয়। কমিটিকে জানানো হয়েছে, এ নিয়োগ প্রক্রিয়ার সব ধরনের মৌখিক পরীক্ষা আগামী ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন করা হবে।

এদিকে প্রথম থেকে দ্বাদশ নিবন্ধনধারী শিক্ষকদের নিয়োগে এনটিআরসিএর নেওয়া পদক্ষেপ পর্যালোচনা করে তাঁদের নির্বাহী আদেশে নিয়োগের জোর সুপারিশ জানিয়েছে কমিটি।

শিক্ষাপ্রতিষ্ঠানের অনিয়ম তদন্ত করবে কমিটি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সংঘটিত অনিয়ম ও দুর্নীতির বিষয়েও বৈঠকে আলোচনা হয়। এসব অনিয়ম তদন্তে সংসদীয় স্থায়ী কমিটির নিজস্ব উদ্যোগে অনুসন্ধান ও তদন্ত চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  ফাজিল-কামিল মাদ্রাসার সব কমিটি বাতিলের আদেশ বহাল