ঢাকা ০৫:৫৯ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নিরাপদ সড়ক গড়তে শিক্ষার্থীদেরও আইন মানতে হবে দিল্লিতে বিক্ষোভের স্থান পরিবর্তন, তালিকা থেকে বাদ যন্তর-মন্তর ‘ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব’ দুই হাত ছাড়াই পা দিয়ে লিখে পড়াশোনা, এখন ১৪৫ শিশুর শিক্ষক দুঃখু মিয়া লিটনের সেঞ্চুরি, আফগানিস্তানের লক্ষ্য ৪৭৯ রান রূপগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ে চালককে হত্যা, গ্রেফতার ২ গোয়েন্দা সিনেমাকেও হার মানানো অভিযান, আশুলিয়ায় ডাকাত সর্দার শাওনসহ আটক ৬ গুগল ম্যাপে যেকোনো স্থান চিহ্নিত করবেন যেভাবে করাচিতে ২০ অক্টোবর পর্যন্ত ১৪৪ ধারা, বিক্ষোভ-সমাবেশে নিষেধাজ্ঞা নারী-শিশুর প্রতি সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

নিরাপদ সড়ক গড়তে শিক্ষার্থীদেরও আইন মানতে হবে

সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের অন্তত ১৫ শতাংশ শিক্ষার্থী। নিরাপদ সড়ক নিশ্চিত করতে শিক্ষার্থীদেরও ট্রাফিক আইন মেনে চলা, ব্যক্তিগত সচেতনতা বৃদ্ধি এবং দায়িত্বশীল আচরণ করা জরুরি। পাশাপাশি দুর্ঘটনা কমাতে সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সোমবার (১২ অক্টোবর) সকালে রাজধানীর বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজে সড়ক নিরাপত্তাবিষয়ক সচেতনতামূলক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ঢাকা মেট্রো সার্কেল-৪ আয়োজিত এ কর্মশালায় দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

আগামী ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস। এ বছর দিবসটির প্রতিপাদ্য—‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’।

সড়কে শৃঙ্খলা মেনে চলার আহ্বান

অনুষ্ঠানে বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের অন্যতম দায়িত্ব হলো শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পাশাপাশি শৃঙ্খলাবোধ, দায়িত্বশীলতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ করে তোলা।

আরও পড়ুনঃ  ঢাকার গণপরিবহনের শৃঙ্খলা ও সড়ক নিরাপত্তা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

তিনি বলেন, জীবনে গতির প্রয়োজন আছে, তবে জীবনকে ঝুঁকির মুখে ফেলে এমন গতি কাম্য নয়। সড়কে শৃঙ্খলা মেনে নিরাপদে চলাচল করাও শিক্ষার্থীদের দায়িত্ব।

কর্মশালায় অতিথি হিসেবে বক্তব্য দেন পরিবহনব্যবস্থা বিশ্লেষক ও রোড সেফটি অ্যালায়েন্স বাংলাদেশের নির্বাহী পরিচালক পার্থ সারথি দাস এবং ঢাকা মহানগর পুলিশের গুলশান ট্রাফিক বিভাগের পরিদর্শক মো. কামাল উদ্দিন।

তারা শিক্ষার্থীদের নিরাপদে রাস্তা পারাপার, ফুটপাত ও জেব্রা ক্রসিংয়ের সঠিক ব্যবহার, ট্রাফিক সংকেত মেনে চলা, গণপরিবহনে যাত্রী হিসেবে করণীয় এবং পথচারীদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে বাস্তবভিত্তিক নির্দেশনা দেন।

আরও পড়ুনঃ  কুমিল্লায় ধানক্ষেত থেকে কিশোরীর মরদেহ উদ্ধার: চট্টগ্রাম থেকে মূল আসামি আটক

শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করেন বিদ্যালয়ের শিক্ষিকা শারমীন শাহনাজ।

ভিডিওচিত্রে তুলে ধরা হয় সড়ক নিরাপত্তার নিয়ম

কর্মশালায় রাস্তা পারাপারসহ সড়কে চলাচলের বিভিন্ন নিয়ম নিয়ে ভিডিওচিত্র উপস্থাপন করেন আয়োজক সংস্থা বিআরটিএ ঢাকা মেট্রো সার্কেল-৪-এর সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার) তন্ময় কুমার ধর।

তিনি সড়কের নিরাপদ নকশা ও ব্যবস্থাপনা, ট্রাফিক আইন বাস্তবায়ন এবং সড়ক ব্যবহারকারীদের পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সচেতনতার মাধ্যমে দুর্ঘটনা কমানোর বিভিন্ন দিক তুলে ধরেন।

বক্তারা বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করা শুধু অবকাঠামো নির্মাণ বা আইন প্রয়োগের বিষয় নয়। এটি প্রত্যেকের দায়িত্বশীলতা, সচেতনতা ও মানবিক আচরণের সম্মিলিত প্রতিফলন। শিক্ষার্থীদের মধ্যে এ উপলব্ধি ছড়িয়ে দেওয়া জরুরি। কারণ, আজকের সচেতন শিক্ষার্থীরাই ভবিষ্যতের দায়িত্বশীল চালক, যাত্রী ও পথচারী।

আরও পড়ুনঃ  করাচিতে ২০ অক্টোবর পর্যন্ত ১৪৪ ধারা, বিক্ষোভ-সমাবেশে নিষেধাজ্ঞা

নিরাপদ সড়ক দিবস সামনে রেখে বিআরটিএর উদ্যোগ

জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ সামনে রেখে শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তা সম্পর্কে সচেতন করতে বিভিন্ন কর্মসূচি পরিচালনা করছে বিআরটিএ।

শিক্ষার্থীদের মধ্যে ট্রাফিক আইন মেনে চলার মানসিকতা তৈরি, সড়ক নিরাপত্তা সম্পর্কে জ্ঞান বৃদ্ধি এবং দুর্ঘটনা প্রতিরোধে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই এ কর্মশালার আয়োজন করা হয়। এতে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

বক্তারা আশা প্রকাশ করেন, শিক্ষার্থীদের মধ্যে সড়ক নিরাপত্তাবিষয়ক জ্ঞান, সচেতনতা ও দায়িত্ববোধ বাড়ানো গেলে দুর্ঘটনা প্রতিরোধে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব হবে। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থা এবং সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টায় নিরাপদ সড়কব্যবস্থা গড়ে তোলা সম্ভব বলেও তারা মত দেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

নিরাপদ সড়ক গড়তে শিক্ষার্থীদেরও আইন মানতে হবে

নিরাপদ সড়ক গড়তে শিক্ষার্থীদেরও আইন মানতে হবে

আপডেটের সময়: ০৩:৫৬:০৭ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬

সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের অন্তত ১৫ শতাংশ শিক্ষার্থী। নিরাপদ সড়ক নিশ্চিত করতে শিক্ষার্থীদেরও ট্রাফিক আইন মেনে চলা, ব্যক্তিগত সচেতনতা বৃদ্ধি এবং দায়িত্বশীল আচরণ করা জরুরি। পাশাপাশি দুর্ঘটনা কমাতে সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সোমবার (১২ অক্টোবর) সকালে রাজধানীর বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজে সড়ক নিরাপত্তাবিষয়ক সচেতনতামূলক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ঢাকা মেট্রো সার্কেল-৪ আয়োজিত এ কর্মশালায় দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

আগামী ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস। এ বছর দিবসটির প্রতিপাদ্য—‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’।

সড়কে শৃঙ্খলা মেনে চলার আহ্বান

অনুষ্ঠানে বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের অন্যতম দায়িত্ব হলো শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পাশাপাশি শৃঙ্খলাবোধ, দায়িত্বশীলতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ করে তোলা।

আরও পড়ুনঃ  দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ল, ২২ ক্যারেটের ভরি ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকা

তিনি বলেন, জীবনে গতির প্রয়োজন আছে, তবে জীবনকে ঝুঁকির মুখে ফেলে এমন গতি কাম্য নয়। সড়কে শৃঙ্খলা মেনে নিরাপদে চলাচল করাও শিক্ষার্থীদের দায়িত্ব।

কর্মশালায় অতিথি হিসেবে বক্তব্য দেন পরিবহনব্যবস্থা বিশ্লেষক ও রোড সেফটি অ্যালায়েন্স বাংলাদেশের নির্বাহী পরিচালক পার্থ সারথি দাস এবং ঢাকা মহানগর পুলিশের গুলশান ট্রাফিক বিভাগের পরিদর্শক মো. কামাল উদ্দিন।

তারা শিক্ষার্থীদের নিরাপদে রাস্তা পারাপার, ফুটপাত ও জেব্রা ক্রসিংয়ের সঠিক ব্যবহার, ট্রাফিক সংকেত মেনে চলা, গণপরিবহনে যাত্রী হিসেবে করণীয় এবং পথচারীদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে বাস্তবভিত্তিক নির্দেশনা দেন।

আরও পড়ুনঃ  বড় চমক দিয়ে ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা বাংলাদেশের লিটন দাস অধিনায়ক, ১৬ সদস্যের স্কোয়াডে বেশ কিছু নতুন মুখ

শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করেন বিদ্যালয়ের শিক্ষিকা শারমীন শাহনাজ।

ভিডিওচিত্রে তুলে ধরা হয় সড়ক নিরাপত্তার নিয়ম

কর্মশালায় রাস্তা পারাপারসহ সড়কে চলাচলের বিভিন্ন নিয়ম নিয়ে ভিডিওচিত্র উপস্থাপন করেন আয়োজক সংস্থা বিআরটিএ ঢাকা মেট্রো সার্কেল-৪-এর সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার) তন্ময় কুমার ধর।

তিনি সড়কের নিরাপদ নকশা ও ব্যবস্থাপনা, ট্রাফিক আইন বাস্তবায়ন এবং সড়ক ব্যবহারকারীদের পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সচেতনতার মাধ্যমে দুর্ঘটনা কমানোর বিভিন্ন দিক তুলে ধরেন।

বক্তারা বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করা শুধু অবকাঠামো নির্মাণ বা আইন প্রয়োগের বিষয় নয়। এটি প্রত্যেকের দায়িত্বশীলতা, সচেতনতা ও মানবিক আচরণের সম্মিলিত প্রতিফলন। শিক্ষার্থীদের মধ্যে এ উপলব্ধি ছড়িয়ে দেওয়া জরুরি। কারণ, আজকের সচেতন শিক্ষার্থীরাই ভবিষ্যতের দায়িত্বশীল চালক, যাত্রী ও পথচারী।

আরও পড়ুনঃ  দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.২১ বিলিয়ন ডলার