ঢাকা ১১:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ভর্তি না পেয়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে হ্যাক রক্তমাখা সেই জাতীয় পতাকা প্রধানমন্ত্রীর হাতে তুলে দিলেন জুলাইযোদ্ধা শেখ আজিজুর স্টেশনে ট্রেন রেখে উধাও চালক, এক ঘণ্টা পর ফিরতেই গন্তব্যের পথে সাগরদাঁড়ী এক্সপ্রেস পুলিশ পরিচয়ে গভীর রাতে রিসোর্টে ডাকাতি, কর্মচারীদের জিম্মি করে লুট জিয়ার সৈনিকরা গত ১৬-১৭ বছরে শেখ হাসিনার একটি চুলও বাঁকা করতে পারেনি: সারজিস আলম  ভারতের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল, কবে, কখন ও কোথায় হবে ঐতিহাসিক ম্যাচ? বিএনপির পরিণতি শেখ হাসিনার চেয়ে আরও ভয়াবহ হবে: সারজিস বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক জোরদারে ফলপ্রসূ আলোচনা: ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর বগুড়ায় ক্লিনিককে ৬০ হাজার, ভুয়া চিকিৎসককে ১ লাখ টাকা জরিমানা আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৬৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনকে আগামী ২৩ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলামের আবেদনের পর বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন।

আরও পড়ুনঃ  বিদেশে কর্মসংস্থানের রাষ্ট্রীয় সংস্থা বোয়েসেলে নতুন নেতৃত্ব, এমডি হলেন রাশেদুল হক

আদেশের পর চিফ প্রসিকিউটর সাংবাদিকদের জানান, জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর ‘এক/এগারো’ থেকে শুরু করে বিভিন্ন মানবতাবিরোধী অপরাধে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। তিনি বলেন, মাসুদ উদ্দিন চৌধুরীর সঙ্গে মেজর (অব.) মোজাফফর হোসেনের কথোপকথন ও বিভিন্ন ধরনের সম্পৃক্ততার বিষয় তদন্তের দাবি রাখে। এ কারণে তাকে জিজ্ঞাসাবাদের জন্য প্রোডাকশন ওয়ারেন্ট চাওয়া হলে ট্রাইব্যুনাল তা মঞ্জুর করেন।

আরও পড়ুনঃ  ‘ভোল পাল্টে এখন সবাই জুলাইযোদ্ধা’—মির্জা ফখরুল

উল্লেখ্য, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে প্রায় ৪৫ বছর পলাতক থাকা মেজর (অব.) মোজাফফর হোসেনকে গত ১৫ জুলাই রাতে রাজধানীর বনানীর একটি বাসা থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরদিন তাকে ঢাকা সেনানিবাসের মিলিটারি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আরও পড়ুনঃ  ‘তারেক রহমান কি শেখ হাসিনা হতে চান?’—হামলার পর প্রশ্ন সারজিস আলমের
T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ভর্তি না পেয়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে হ্যাক

মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ

আপডেটের সময়: ০৭:৫৯:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনকে আগামী ২৩ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলামের আবেদনের পর বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন।

আরও পড়ুনঃ  ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, না থাকলে মিলবে না রেজিস্ট্রেশন ও ফিটনেস

আদেশের পর চিফ প্রসিকিউটর সাংবাদিকদের জানান, জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর ‘এক/এগারো’ থেকে শুরু করে বিভিন্ন মানবতাবিরোধী অপরাধে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। তিনি বলেন, মাসুদ উদ্দিন চৌধুরীর সঙ্গে মেজর (অব.) মোজাফফর হোসেনের কথোপকথন ও বিভিন্ন ধরনের সম্পৃক্ততার বিষয় তদন্তের দাবি রাখে। এ কারণে তাকে জিজ্ঞাসাবাদের জন্য প্রোডাকশন ওয়ারেন্ট চাওয়া হলে ট্রাইব্যুনাল তা মঞ্জুর করেন।

আরও পড়ুনঃ  মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

উল্লেখ্য, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে প্রায় ৪৫ বছর পলাতক থাকা মেজর (অব.) মোজাফফর হোসেনকে গত ১৫ জুলাই রাতে রাজধানীর বনানীর একটি বাসা থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরদিন তাকে ঢাকা সেনানিবাসের মিলিটারি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আরও পড়ুনঃ  ঠাকুরগাঁওয়ে পুকুরপাড়ের ঝুপড়িতে মানবেতর জীবন কাটাচ্ছেন ৮০ বছরের বিমলা রাণী