ঢাকা ০৬:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
হজের খরচ আরও কমাতে সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা: বিমান প্রতিমন্ত্রী ‘তারেক রহমান কি শেখ হাসিনা হতে চান?’—হামলার পর প্রশ্ন সারজিস আলমের প্রেমের বিরোধে কিশোরী তানজিলা হত্যা, ২৪ ঘণ্টায় গ্রেফতার ঘাতক প্রেমিক ছয় বিমা কোম্পানির আর্থিক প্রতিবেদন: পাঁচটির মুনাফা বেড়েছে, কমেছে একটির আদালতে আবেগঘন মন্তব্য লতিফ সিদ্দিকীর, ‘ফাঁসি দিয়ে দিন, আমি প্রস্তুত’ গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ, ইটপাটকেলে ভাঙচুর রপ্তানি বহুমুখীকরণে বড় সাফল্য, ইসিফরজে প্রকল্পে সৃষ্টি ১ লাখ ৮০ হাজার কর্মসংস্থান ইনানীতে পাঁচতারকা হোটেল কর্মচারীর রহস্যজনক মৃত্যু, মাঠ থেকে মরদেহ উদ্ধার পাকিস্তানে পুলিশ চেকপোস্টে ভয়াবহ হামলা, নিহত ৭ পুলিশ; পাল্টা অভিযানে নিহত ৮ হামলাকারী পাবনায় সিঁদ কেটে ঘরে ঢুকে স্কুলশিক্ষিকাকে হত্যা, মরদেহ উদ্ধার টয়লেটের ট্যাংকি থেকে
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

‘তারেক রহমান কি শেখ হাসিনা হতে চান?’—হামলার পর প্রশ্ন সারজিস আলমের

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৫:২৩:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • ৯ সময় দেখুন

সিলেটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরে হামলার অভিযোগ তুলে বিএনপিকে কড়া ভাষায় সমালোচনা করেছেন দলটির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। একই সঙ্গে তিনি প্রশ্ন তুলেছেন, ‘তারেক রহমান কি শেখ হাসিনা হতে চান?’

বৃহস্পতিবার (৩০ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে সারজিস আলম দাবি করেন, হবিগঞ্জের ঘটনার পর সিলেটেও তাদের ওপর হামলা হয়েছে।

আরও পড়ুনঃ  প্রতিবেদন প্রকাশের পরই করতোয়ার ভাঙন রোধে শুরু জরুরি ব্যবস্থা

তিনি লেখেন, ‘দ্বিতীয় দফায় বিএনপির সন্ত্রাসীরা আমাদের ওপর আবারও হামলা করেছে সিলেটের পাঁচ মাইল বাজারে।’

এর আগে সিলেটের গোলাপগঞ্জেও এনসিপির গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। সারজিস আলমকে বহনকারী একটি গাড়ির পেছনের কাচ ভেঙে যায়। হামলার জন্য তিনি ছাত্রদলকে দায়ী করেন।

আরও পড়ুনঃ  মেধাবী ও সুশৃঙ্খল প্রজন্ম গড়াই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী তারেক রহমান

জানা গেছে, বৃহস্পতিবার বেলা পৌনে ৩টার দিকে গোলাপগঞ্জ পৌরসভা অডিটোরিয়ামে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে এনসিপির মতবিনিময় সভা শেষে বের হওয়ার সময় এ ঘটনা ঘটে। পরে পাঁচ মাইল বাজার এলাকাতেও তাদের বহরে হামলার অভিযোগ ওঠে।

আরও পড়ুনঃ  চা শিল্পের সংকট নিরসনে প্রধানমন্ত্রীর আশ্বাস, গঠিত হচ্ছে সমন্বয় কমিটি

তবে এ ঘটনায় বিএনপি বা ছাত্রদলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও অভিযোগের বিষয়ে বিস্তারিত কোনো আনুষ্ঠানিক মন্তব্য জানানো হয়নি।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

হজের খরচ আরও কমাতে সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা: বিমান প্রতিমন্ত্রী

‘তারেক রহমান কি শেখ হাসিনা হতে চান?’—হামলার পর প্রশ্ন সারজিস আলমের

আপডেটের সময়: ০৫:২৩:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

সিলেটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরে হামলার অভিযোগ তুলে বিএনপিকে কড়া ভাষায় সমালোচনা করেছেন দলটির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। একই সঙ্গে তিনি প্রশ্ন তুলেছেন, ‘তারেক রহমান কি শেখ হাসিনা হতে চান?’

বৃহস্পতিবার (৩০ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে সারজিস আলম দাবি করেন, হবিগঞ্জের ঘটনার পর সিলেটেও তাদের ওপর হামলা হয়েছে।

আরও পড়ুনঃ  স্পিকারের বাসভবনেই থাকবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, বঙ্গভবন থেকে পরিচালিত হবে দাপ্তরিক কার্যক্রম

তিনি লেখেন, ‘দ্বিতীয় দফায় বিএনপির সন্ত্রাসীরা আমাদের ওপর আবারও হামলা করেছে সিলেটের পাঁচ মাইল বাজারে।’

এর আগে সিলেটের গোলাপগঞ্জেও এনসিপির গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। সারজিস আলমকে বহনকারী একটি গাড়ির পেছনের কাচ ভেঙে যায়। হামলার জন্য তিনি ছাত্রদলকে দায়ী করেন।

আরও পড়ুনঃ  চা শিল্পের সংকট নিরসনে প্রধানমন্ত্রীর আশ্বাস, গঠিত হচ্ছে সমন্বয় কমিটি

জানা গেছে, বৃহস্পতিবার বেলা পৌনে ৩টার দিকে গোলাপগঞ্জ পৌরসভা অডিটোরিয়ামে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে এনসিপির মতবিনিময় সভা শেষে বের হওয়ার সময় এ ঘটনা ঘটে। পরে পাঁচ মাইল বাজার এলাকাতেও তাদের বহরে হামলার অভিযোগ ওঠে।

আরও পড়ুনঃ  আলিফের একটি চোখের দৃষ্টি পুরোপুরি নষ্টের দাবি সারজিস আলমের

তবে এ ঘটনায় বিএনপি বা ছাত্রদলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও অভিযোগের বিষয়ে বিস্তারিত কোনো আনুষ্ঠানিক মন্তব্য জানানো হয়নি।