ঢাকা ০৮:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শোবিজে অভিনয়ের চেয়ে ব্যক্তিগত বিষয় বেশি আলোচিত: শবনম ফারিয়া উচ্চশিক্ষায় কর্মমুখী পাঠ্যক্রম চালুর আহ্বান রাষ্ট্রপতির ইরানের হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে বিমান সরাল যুক্তরাষ্ট্র ঢাবি এলাকায় কয়েক মিনিটের ব্যবধানে দুই বিস্ফোরণ, আহত ২ ইরান সীমান্তে শিব ক্রসিং খুলছে ইরাক, বন্ধ হচ্ছে মানদালি রেলের কেনাকাটায় দুর্নীতির অভিযোগ, খিলগাঁও লোকো শেডে দুদকের অভিযান ৯-১০ ঘণ্টার উৎকণ্ঠার অবসান, বাবাকে ফিরে পেলেন মেঘলা মুক্তা শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে নিশ্চিত নন প্রতিমন্ত্রী নুর ফতুল্লার অগ্নিকাণ্ডে অসুস্থ শিক্ষার্থীদের সব পরীক্ষা বিনা মূল্যে রামেক পরিচালকের সঙ্গে বৈঠক করতে গিয়ে পুলিশ হেফাজতে ছাত্রলীগের সাবেক দুই নেতা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

তিন লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ঠিকাদারের মোটরসাইকেল নেওয়ার দাবি বিএনপি নেতার

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:২৬:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • ১৭ সময় দেখুন

দাবিকৃত তিন লাখ টাকা না পেয়ে এক ঠিকাদারের মোটরসাইকেল নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে বিএনপির চার নেতাকর্মীর বিরুদ্ধে। এ সময় ঠিকাদার ও তাঁর সঙ্গে থাকা কয়েকজনকে মারধর করা হয় বলেও অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদকসহ চারজনের বিরুদ্ধে বরিশাল মেট্রোপলিটনের এয়ারপোর্ট থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ঠিকাদার মো. রুস্তম হাওলাদার। রোববার (৮ নভেম্বর) তিনি এ অভিযোগ করেন।

অভিযোগপত্রে রুস্তম হাওলাদার উল্লেখ করেন, গত শনিবার (৭ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাদলা প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  এনসিপির নারী সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্বে পাইলট ফারিয়াল হামিদ

অভিযুক্তরা হলেন মাধবপাশা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব মোল্লা এবং তাঁর সহযোগী সাকিব হাওলাদার, সজিব হাওলাদার ও মুবিন মোল্লা। তাঁদের মধ্যে অন্য তিনজন বিএনপি ও এর অঙ্গসংগঠনের কর্মী বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। তাঁরা সবাই একই এলাকার বাসিন্দা।

অভিযোগ সূত্রে জানা যায়, এয়ারপোর্ট থানাধীন মাধবপাশা ইউনিয়নের বাইপাস-হাদিবাসকাঠি সড়কের ২ হাজার ৬০০ মিটার পিচঢালাইয়ের নির্মাণকাজে সাব-ঠিকাদার হিসেবে দায়িত্ব পালন করছেন রুস্তম হাওলাদার। শনিবার রাতে বাদলা প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন মাঠে যাওয়ার পথে অভিযুক্তরা তাঁর নির্মাণকাজে বাধা দেন। কাজ চালিয়ে যেতে হলে তিন লাখ টাকা দিতে হবে বলে দাবি করেন তাঁরা।

আরও পড়ুনঃ  জামায়াতের নেতাদের নিয়ে রাশেদ খাঁনের কড়া সমালোচনা

অভিযোগে বলা হয়, দাবিকৃত টাকা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা তাঁকে গালাগাল ও হুমকি দেন। একপর্যায়ে তাঁকে মারধর করা হয়। এ সময় তাঁর ছেলে ও সঙ্গে থাকা অন্যদেরও মারধর করা হয় এবং তাঁদের ব্যবহৃত একটি ডিসকভার মোটরসাইকেল নিয়ে যাওয়া হয়।

ঠিকাদার রুস্তম হাওলাদার বলেন, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব মোল্লা তাঁর কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অপারগতা জানালে লোকজন পাঠিয়ে তাঁকে মারধর করানো হয় এবং তাঁর মোটরসাইকেল নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুনঃ  কসবায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

অন্যদিকে, ঠিকাদারের মোটরসাইকেল নিয়ে যাওয়ার কথা স্বীকার করেছেন মাহবুব মোল্লা। তবে চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, সড়কের কাজের অংশীদার হিসেবে সেখানে তাঁর বিনিয়োগ রয়েছে। রুস্তমের কাছে তিনি টাকা পাবেন। সেই টাকা আদায় করতে না পেরে মোটরসাইকেলটি নিজের কাছে রেখেছেন।

এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটনের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, চাঁদার টাকা না পেয়ে মোটরসাইকেল নিয়ে যাওয়ার বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ তদন্ত করে সত্যতা পাওয়া গেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

শোবিজে অভিনয়ের চেয়ে ব্যক্তিগত বিষয় বেশি আলোচিত: শবনম ফারিয়া

তিন লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ঠিকাদারের মোটরসাইকেল নেওয়ার দাবি বিএনপি নেতার

আপডেটের সময়: ০৮:২৬:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬

দাবিকৃত তিন লাখ টাকা না পেয়ে এক ঠিকাদারের মোটরসাইকেল নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে বিএনপির চার নেতাকর্মীর বিরুদ্ধে। এ সময় ঠিকাদার ও তাঁর সঙ্গে থাকা কয়েকজনকে মারধর করা হয় বলেও অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদকসহ চারজনের বিরুদ্ধে বরিশাল মেট্রোপলিটনের এয়ারপোর্ট থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ঠিকাদার মো. রুস্তম হাওলাদার। রোববার (৮ নভেম্বর) তিনি এ অভিযোগ করেন।

অভিযোগপত্রে রুস্তম হাওলাদার উল্লেখ করেন, গত শনিবার (৭ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাদলা প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে নিশ্চিত নন প্রতিমন্ত্রী নুর