ঢাকা ০৮:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জিহ্বার সংযম ও সদ্ব্যবহার: নেক আমল অর্জনের শ্রেষ্ঠ মাধ্যম আজিমপুর থেকে ডিবি হেফাজতে অভিনেতা তমাল মাহবুব ‘প্রতিটি ঘটনারই দুটি দিক থাকে’, ফেসবুক পোস্টে লিখলেন প্রভা পূর্বাচল প্লট দুর্নীতি: ১৪ বছরের দণ্ডপ্রাপ্ত আশফাক আজিজ কারাগারে আইসিজের রায় বাংলাদেশের জন্য ইতিবাচক: শামা ওবায়েদ টানা সাত দফা কমল স্বর্ণের দাম, ভরিতে এখন ২ লাখ ১২ হাজার ১১০ টাকা বিমানবন্দরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ‘হাত ধোয়া’ বাবলু গ্রেপ্তার সুনামগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান, সাড়ে চার লাখ টাকার অবৈধ মালামাল জব্দ গোপালগঞ্জে সহিংসতা: পদ্মা সেতু দিয়ে ১৭ জেলার যান চলাচল বন্ধ, স্থবির মোংলা বন্দরের পণ্য পরিবহন প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

মিসরে দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৭

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:১৪:০৬ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • ৩৫ সময় দেখুন

মিসরের রাজধানী কায়রোর দক্ষিণে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৭ জন নিহত এবং ১১২ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই ট্রেনের কন্ডাক্টরও রয়েছেন।

গতকাল রোববার এ দুর্ঘটনা ঘটে বলে এক বিবৃতিতে জানিয়েছে দেশটির প্রধান সরকারি কৌঁসুলির কার্যালয়।

মিসরের পরিবহন মন্ত্রণালয়ের পৃথক বিবৃতিতে বলা হয়েছে, কায়রো থেকে প্রায় ৫২ কিলোমিটার দক্ষিণে গিজা প্রদেশের আল-আইয়াত জেলায় দুর্ঘটনাটি ঘটে। একটি ট্রেন দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ফায়ুম প্রদেশের দিকে যাচ্ছিল। এ সময় আসওয়ানগামী অপর একটি ট্রেনের সঙ্গে সেটির পেছনের অংশে সংঘর্ষ হয়।

আরও পড়ুনঃ  ৩০ বছরের কারাদণ্ড, ৭০ শিশু-কিশোরীকে অনলাইনে ব্ল্যাকমেইল,

রোববার গভীর রাতে প্রধান সরকারি কৌঁসুলির কার্যালয় জানায়, তদন্তকারীরা দুর্ঘটনাস্থলে পৌঁছেছেন। কর্মকর্তাদের প্রাথমিক পর্যবেক্ষণ অনুযায়ী, একই লাইনে একই দিকে চলতে থাকা কায়রো-আসওয়ান ট্রেনের শেষ বগির সঙ্গে গিজা-ফায়ুম ট্রেনের সংঘর্ষ হয়।

দুর্ঘটনাস্থলের কাছের কাফর গিরজা গ্রামের বাসিন্দা আইমান জামাল জানান, সংঘর্ষের পর স্থানীয় লোকজন দ্রুত সেখানে ছুটে যান। তাঁরা আহতদের উদ্ধার করেন এবং অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেন।

জামাল বলেন, তিনি প্রায় ৮০ জন আহত ব্যক্তিকে অ্যাম্বুলেন্সে করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যেতে দেখেছেন। এ ছাড়া স্থির অবস্থায় থাকা ট্রেনের একটি বগিতে কয়েকজন যাত্রী আটকা পড়েছিলেন। উদ্ধারের সময় তাঁদের মৃত অবস্থায় পাওয়া যায়।

আরও পড়ুনঃ  রোহিঙ্গা গণহত্যা মামলার রায় বৃহস্পতিবার, তাকিয়ে ভুক্তভোগী ও বাংলাদেশ

মিসরের প্রেসিডেন্ট আবদেল-ফাত্তাহ এল-সিসি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে দুর্ঘটনার তদন্তের নির্দেশ দেওয়ার কথা জানিয়েছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, তদন্ত ইতোমধ্যে শুরু হয়েছে।

মিসরীয় রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনাস্থলে জরুরি উদ্ধারকারী দল ও ক্রেন পাঠানো হয়েছে। ধ্বংসাবশেষ সরিয়ে দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

মিসরে ট্রেন লাইনচ্যুত হওয়া ও দুর্ঘটনার ঘটনা প্রায়ই ঘটে। দেশটির রেলব্যবস্থায় দীর্ঘদিন ধরে অব্যবস্থাপনা এবং সরঞ্জামের দুর্বল রক্ষণাবেক্ষণের অভিযোগ রয়েছে। তবে সাম্প্রতিক বছরগুলোতে রেলব্যবস্থা আধুনিকায়নের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে সরকার।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

গত সেপ্টেম্বরে একই আল-আইয়াত জেলায় দুটি মালবাহী ট্রেনের সংঘর্ষে এক ট্রেনচালক ও তাঁর সহকারী আহত হয়েছিলেন।

মিসরের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনাটি ঘটে ২০০২ সালে। সে সময় কায়রো থেকে দক্ষিণ মিসরের দিকে যাওয়ার পথে একটি নৈশ ট্রেনে আগুন লেগে ৩০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

জিহ্বার সংযম ও সদ্ব্যবহার: নেক আমল অর্জনের শ্রেষ্ঠ মাধ্যম

মিসরে দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৭

আপডেটের সময়: ০৮:১৪:০৬ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬

মিসরের রাজধানী কায়রোর দক্ষিণে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৭ জন নিহত এবং ১১২ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই ট্রেনের কন্ডাক্টরও রয়েছেন।

গতকাল রোববার এ দুর্ঘটনা ঘটে বলে এক বিবৃতিতে জানিয়েছে দেশটির প্রধান সরকারি কৌঁসুলির কার্যালয়।

মিসরের পরিবহন মন্ত্রণালয়ের পৃথক বিবৃতিতে বলা হয়েছে, কায়রো থেকে প্রায় ৫২ কিলোমিটার দক্ষিণে গিজা প্রদেশের আল-আইয়াত জেলায় দুর্ঘটনাটি ঘটে। একটি ট্রেন দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ফায়ুম প্রদেশের দিকে যাচ্ছিল। এ সময় আসওয়ানগামী অপর একটি ট্রেনের সঙ্গে সেটির পেছনের অংশে সংঘর্ষ হয়।

আরও পড়ুনঃ  ট্রাম্পের সফর ঘিরে ম্যানিলায় বিক্ষোভ, পোড়ানো হলো কুশপুত্তলিকা

রোববার গভীর রাতে প্রধান সরকারি কৌঁসুলির কার্যালয় জানায়, তদন্তকারীরা দুর্ঘটনাস্থলে পৌঁছেছেন। কর্মকর্তাদের প্রাথমিক পর্যবেক্ষণ অনুযায়ী, একই লাইনে একই দিকে চলতে থাকা কায়রো-আসওয়ান ট্রেনের শেষ বগির সঙ্গে গিজা-ফায়ুম ট্রেনের সংঘর্ষ হয়।

দুর্ঘটনাস্থলের কাছের কাফর গিরজা গ্রামের বাসিন্দা আইমান জামাল জানান, সংঘর্ষের পর স্থানীয় লোকজন দ্রুত সেখানে ছুটে যান। তাঁরা আহতদের উদ্ধার করেন এবং অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেন।

জামাল বলেন, তিনি প্রায় ৮০ জন আহত ব্যক্তিকে অ্যাম্বুলেন্সে করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যেতে দেখেছেন। এ ছাড়া স্থির অবস্থায় থাকা ট্রেনের একটি বগিতে কয়েকজন যাত্রী আটকা পড়েছিলেন। উদ্ধারের সময় তাঁদের মৃত অবস্থায় পাওয়া যায়।

আরও পড়ুনঃ  ইয়েমেনে বড় বন্দিমুক্তি: প্রায় ৬০০ যুদ্ধবন্দিকে ছাড়ল হুথি বিদ্রোহীরা

মিসরের প্রেসিডেন্ট আবদেল-ফাত্তাহ এল-সিসি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে দুর্ঘটনার তদন্তের নির্দেশ দেওয়ার কথা জানিয়েছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, তদন্ত ইতোমধ্যে শুরু হয়েছে।

মিসরীয় রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনাস্থলে জরুরি উদ্ধারকারী দল ও ক্রেন পাঠানো হয়েছে। ধ্বংসাবশেষ সরিয়ে দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

মিসরে ট্রেন লাইনচ্যুত হওয়া ও দুর্ঘটনার ঘটনা প্রায়ই ঘটে। দেশটির রেলব্যবস্থায় দীর্ঘদিন ধরে অব্যবস্থাপনা এবং সরঞ্জামের দুর্বল রক্ষণাবেক্ষণের অভিযোগ রয়েছে। তবে সাম্প্রতিক বছরগুলোতে রেলব্যবস্থা আধুনিকায়নের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে সরকার।

আরও পড়ুনঃ  রোহিঙ্গা গণহত্যা মামলায় মিয়ানমারের বিরুদ্ধে আইসিজের রায় আজ