ঢাকা ০৯:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রাবির প্রধান ফটকে ককটেল বিস্ফোরণ, ১৯ নভেম্বর ক্যাম্পাস বন্ধের হুমকি ট্রাম্পের সফর ঘিরে ম্যানিলায় বিক্ষোভ, পোড়ানো হলো কুশপুত্তলিকা আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবির নজরদারি জোরদার সাইবেরিয়ায় রুশ সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১৯ মেহেরপুরে কৃষকদল নেতার বাড়ি থেকে ৯৪ লাখ টাকা মূল্যের শিবলিঙ্গ উদ্ধার ধর্ম অবমাননার অভিযোগে ফেনীতে যুবককে মারধর, পুলিশের গাড়িতে হামলা ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল বন্ধ দুপুরের মধ্যে ৯ জেলায় ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির শঙ্কা নারায়ণগঞ্জে পার্ক করা স্টাফ বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা নেত্রকোনায় পরিত্যক্ত রেল স্টেশনে পেট্রল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ট্রাম্পের সফর ঘিরে ম্যানিলায় বিক্ষোভ, পোড়ানো হলো কুশপুত্তলিকা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:২৯:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • ১০ সময় দেখুন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফিলিপাইন সফরকে কেন্দ্র করে ম্যানিলায় টানা পঞ্চম দিনের মতো বিক্ষোভ করেছেন আন্দোলনকারীরা। বিক্ষোভে ট্রাম্পের কুশপুত্তলিকা পোড়ানোর পাশাপাশি মধ্যপ্রাচ্যের যুদ্ধ বন্ধ এবং যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ‘প্যাক্স সিলিকা’ সরবরাহব্যবস্থা উদ্যোগ বাতিলের দাবি জানানো হয়েছে।

দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানের শীর্ষ সম্মেলন শেষ হওয়ার পর ফিলিপাইনে পৌঁছান ট্রাম্প। কোয়াড বৈঠকে অংশ নেওয়ার পর তিনি যুক্তরাষ্ট্র-আসিয়ান বিশেষ সম্মেলনেও যোগ দেন।

বুধবার ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়রের সঙ্গে তাঁর বৈঠকের কথা রয়েছে। এরপর চীনের শেনজেন শহরের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্টের।

আরও পড়ুনঃ  প্রকাশ্যে আরবদের বিরোধিতা, গোপনে সহযোগিতা চেয়েছেন নেতানিয়াহু!

এদিকে, সোমবার আসিয়ান সম্মেলনে চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং মুক্ত বাণিজ্যের প্রতি বেইজিংয়ের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, ‘আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, বাইরের হস্তক্ষেপ প্রতিহত করতে হবে এবং একসঙ্গে কাজ করতে হবে।’

চীন আসিয়ানের বৃহত্তম বাণিজ্য অংশীদার এবং বিনিয়োগের অন্যতম প্রধান উৎস। তবে জোটটির বৃহত্তম অর্থনীতির দেশগুলো যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে আগ্রহী।

আসিয়ানভুক্ত দেশগুলোর সম্মিলিত মোট দেশজ উৎপাদন (জিডিপি) ৩ দশমিক ৯ ট্রিলিয়ন ডলারের বেশি। ট্রাম্প প্রশাসনের আমলে দীর্ঘস্থায়ী বাণিজ্যিক ও কূটনৈতিক অনিশ্চয়তা থাকা সত্ত্বেও এসব দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ দেখাচ্ছে।

আরও পড়ুনঃ  বাহরাইনে ইরানের ড্রোন হামলার পর কেশম দ্বীপে মার্কিন পাল্টা আঘাত

মঙ্গলবার আসিয়ান নেতারা জাপান, দক্ষিণ কোরিয়া, চীন ও ভারতের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি আঞ্চলিক অর্থনৈতিক ও জ্বালানি নিরাপত্তা জোরদার এবং গুরুত্বপূর্ণ খনিজসহ বিভিন্ন পণ্যের সরবরাহব্যবস্থা শক্তিশালী করতে আসিয়ানের সঙ্গে কাজ করার অঙ্গীকার করেন।

তাকাইচি বলেন, ‘আন্তর্জাতিক ব্যবস্থা যখন ব্যাপক অস্থিতিশীলতার মধ্য দিয়ে যাচ্ছে, তখন জাপান আরও সক্রিয় ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’

আরও পড়ুনঃ  আসামে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২৩, আহত ২০

এদিকে, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুলের সঙ্গে বাণিজ্যবিষয়ক একটি যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেছেন ট্রাম্প। তিনি জানান, যুক্তরাষ্ট্রের রপ্তানি পণ্যের ওপর আরোপিত সব শুল্ক প্রত্যাহার করবে থাইল্যান্ড। পাশাপাশি উল্লেখযোগ্য অশুল্ক বাণিজ্য প্রতিবন্ধকতাও দূর করা হবে।

আগামী কয়েক সপ্তাহের মধ্যে বাণিজ্য চুক্তিটি চূড়ান্ত হওয়ার কথা রয়েছে। চলতি বছর থাইল্যান্ডের মোট রপ্তানির ২৪ শতাংশের গন্তব্য যুক্তরাষ্ট্র। দেশটি থাইল্যান্ডের সবচেয়ে বড় রপ্তানি বাজার।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

রাবির প্রধান ফটকে ককটেল বিস্ফোরণ, ১৯ নভেম্বর ক্যাম্পাস বন্ধের হুমকি

ট্রাম্পের সফর ঘিরে ম্যানিলায় বিক্ষোভ, পোড়ানো হলো কুশপুত্তলিকা

আপডেটের সময়: ০৯:২৯:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফিলিপাইন সফরকে কেন্দ্র করে ম্যানিলায় টানা পঞ্চম দিনের মতো বিক্ষোভ করেছেন আন্দোলনকারীরা। বিক্ষোভে ট্রাম্পের কুশপুত্তলিকা পোড়ানোর পাশাপাশি মধ্যপ্রাচ্যের যুদ্ধ বন্ধ এবং যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ‘প্যাক্স সিলিকা’ সরবরাহব্যবস্থা উদ্যোগ বাতিলের দাবি জানানো হয়েছে।

দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানের শীর্ষ সম্মেলন শেষ হওয়ার পর ফিলিপাইনে পৌঁছান ট্রাম্প। কোয়াড বৈঠকে অংশ নেওয়ার পর তিনি যুক্তরাষ্ট্র-আসিয়ান বিশেষ সম্মেলনেও যোগ দেন।

বুধবার ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়রের সঙ্গে তাঁর বৈঠকের কথা রয়েছে। এরপর চীনের শেনজেন শহরের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্টের।

আরও পড়ুনঃ  প্রকাশ্যে আরবদের বিরোধিতা, গোপনে সহযোগিতা চেয়েছেন নেতানিয়াহু!

এদিকে, সোমবার আসিয়ান সম্মেলনে চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং মুক্ত বাণিজ্যের প্রতি বেইজিংয়ের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, ‘আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, বাইরের হস্তক্ষেপ প্রতিহত করতে হবে এবং একসঙ্গে কাজ করতে হবে।’

চীন আসিয়ানের বৃহত্তম বাণিজ্য অংশীদার এবং বিনিয়োগের অন্যতম প্রধান উৎস। তবে জোটটির বৃহত্তম অর্থনীতির দেশগুলো যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে আগ্রহী।

আসিয়ানভুক্ত দেশগুলোর সম্মিলিত মোট দেশজ উৎপাদন (জিডিপি) ৩ দশমিক ৯ ট্রিলিয়ন ডলারের বেশি। ট্রাম্প প্রশাসনের আমলে দীর্ঘস্থায়ী বাণিজ্যিক ও কূটনৈতিক অনিশ্চয়তা থাকা সত্ত্বেও এসব দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ দেখাচ্ছে।

আরও পড়ুনঃ  যুদ্ধের অবসান ও শর্ত পূরণ না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনায় জাতিসংঘকে প্রবেশ করতে দেবে না ইরান

মঙ্গলবার আসিয়ান নেতারা জাপান, দক্ষিণ কোরিয়া, চীন ও ভারতের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি আঞ্চলিক অর্থনৈতিক ও জ্বালানি নিরাপত্তা জোরদার এবং গুরুত্বপূর্ণ খনিজসহ বিভিন্ন পণ্যের সরবরাহব্যবস্থা শক্তিশালী করতে আসিয়ানের সঙ্গে কাজ করার অঙ্গীকার করেন।

তাকাইচি বলেন, ‘আন্তর্জাতিক ব্যবস্থা যখন ব্যাপক অস্থিতিশীলতার মধ্য দিয়ে যাচ্ছে, তখন জাপান আরও সক্রিয় ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’

আরও পড়ুনঃ  ইরানের সঙ্গে যোগসাজশের অভিযোগে বাহরাইনে ৬৪ আলেমের যাবজ্জীবন