রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত অবস্থায় আরও একটি ককটেল উদ্ধার করা হয়। একই সঙ্গে আগামী ১৯ নভেম্বর ক্যাম্পাস বন্ধ রাখার হুমকি দিয়েছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সোয়া ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন প্রক্টর অধ্যাপক মাহাবুবর রহমান।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সোয়া ৮টার দিকে প্রধান ফটক এলাকায় বিকট শব্দে একটি ককটেল বিস্ফোরিত হয়। এ সময় কাছেই আরেকটি ককটেল অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
প্রক্টর অধ্যাপক মাহাবুবর রহমান বলেন, দুটি ককটেলের মধ্যে একটি বিস্ফোরিত হয়েছে এবং অন্যটি অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। কারা এ বিস্ফোরণ ঘটিয়েছে, তা এখনো জানা যায়নি।
তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা জোরদার করতে ইতোমধ্যে পুলিশ মোতায়েন করা হয়েছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা করা হবে। তবে রাতের বেলায় ফুটেজ দেখে অপরাধীদের শনাক্ত করা কঠিন হতে পারে।
এদিকে, আগামী ১৯ নভেম্বর ক্যাম্পাস বন্ধ রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে হুমকি দিয়েছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাবি শাখার সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু বলে জানিয়েছেন প্রক্টর।
প্রতিবেদকের নাম 


























