ঢাকা ১১:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গিনিতে স্বর্ণের খনি বন্ধের প্রতিবাদে সংঘর্ষ, নিহত ১০ শ্রমিক অসন্তোষের জেরে আশুলিয়ায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৪০ পোশাক কারখানা যোগাযোগব্যবস্থার বিপর্যয়ে অচল যুক্তরাষ্ট্রের আকাশপথ, ৪ ঘণ্টা পর স্বাভাবিক ফ্লাইট হলুদ গাউনে বিশ্বমঞ্চে ঝলমলে সামিরা খান মাহি, নজর কাড়লেন আত্মবিশ্বাসী উপস্থিতিতে একসময় আটলান্টিকের গতির রেকর্ড, এবার সমুদ্রের তলদেশে এসএস ইউনাইটেড স্টেটস পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণে বড় উদ্যোগ? চীনে ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ‘ঐতিহাসিক’ বৈঠক শাকিবের নতুন সিনেমায় পাকিস্তানি নায়িকা? অভিনেতার মন্তব্যে জোরালো গুঞ্জন মাস্টার আটকের প্রতিবাদে অনির্দিষ্টকালের ধর্মঘট, বন্ধ শরীয়তপুর-চাঁদপুর ফেরি চলাচল রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান, ডিসেম্বরে গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুতের লক্ষ্য বাসায় পেট্রোলবোমা হামলার অভিযোগ মাহদীর, পুলিশ বলছে ‘নাটক’
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

জাবিতে নিয়োগ ঘিরে উত্তেজনা, তালাবদ্ধ ভবনে আটকা ভিসি

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:০৫:২৭ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • ৪০ সময় দেখুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের (সিএলসি) পরিচালক নিয়োগের প্রতিবাদে প্রশাসনিক ভবনে তালা দিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এতে উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন শিক্ষক ও কর্মকর্তারা ভবনের ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েন। পরে ছাত্রদলের নেতাকর্মীরা সেখানে পৌঁছালে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। একপর্যায়ে তালা খুলে তাঁদের বের করে আনা হয়।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল সাড়ে ৪টা থেকে পৌনে ৬টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে এ ঘটনা ঘটে।

সোমবার (২ নভেম্বর) এক অফিস আদেশে সিএলসির সাবেক পরিচালক অধ্যাপক ড. শামীমা সুলতানাকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য হিসেবে মনোনীত হওয়ায় দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। একই আদেশে দর্শন বিভাগের অধ্যাপক ড. মোস্তফা নাজমুল মানছুরকে নতুন পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়।

তবে এ নিয়োগের পর ইনস্টিটিউটের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ড. মো. হামীম কামরুল হক নিয়োগটি বিধিমালার পরিপন্থী বলে আপত্তি জানান।

আরও পড়ুনঃ  রামেক পরিচালকের সঙ্গে বৈঠক করতে গিয়ে পুলিশ হেফাজতে ছাত্রলীগের সাবেক দুই নেতা

ইনস্টিটিউটে যোগ্য শিক্ষক থাকা সত্ত্বেও অন্য বিভাগ থেকে পরিচালক নিয়োগের প্রতিবাদ এবং নিজস্ব শিক্ষকদের মধ্য থেকে পরিচালক নিয়োগের দাবিতে মঙ্গলবার বিকেলে সিএলসির ২০ থেকে ২৫ জন শিক্ষার্থী প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন। একপর্যায়ে তাঁরা ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। তখন ভবনের ভেতরে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা চলছিল।

সভা শেষে ঢাকায় একটি কর্মসূচিতে যোগ দিতে বের হওয়ার সময় উপাচার্য ফটকে তালা দেখতে পান। এ সময় তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, রাষ্ট্রপতি তাঁকে বিশ্ববিদ্যালয়ে কাজ করার দায়িত্ব দিয়েছেন এবং তিনি বিশ্ববিদ্যালয়ের অভিভাবক। শিক্ষার্থীদের কোনো সমস্যা থাকলে তাঁর সঙ্গে দেখা করে কথা বলতে পারে। কিন্তু প্রশাসনিক ভবনে তালা দিয়ে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ করার অধিকার কারও নেই।

ঘটনাটিকে উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে উপাচার্য অভিযোগ করেন, সিএলসির কয়েকজন শিক্ষার্থীকে কিছু শিক্ষক প্ররোচিত করেছেন। তালা দেওয়ার পেছনে যেসব শিক্ষকের ইন্ধন রয়েছে, তাঁদের শনাক্ত করে বিশ্ববিদ্যালয়ের আইন ও বিধি অনুযায়ী শৃঙ্খলাভঙ্গের ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

এদিকে উপাচার্য অবরুদ্ধ থাকার খবর পেয়ে সন্ধ্যা পৌনে ৬টার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবরের নেতৃত্বে অর্ধশতাধিক নেতাকর্মী মিছিল নিয়ে প্রশাসনিক ভবনের সামনে জড়ো হন। এ সময় তাঁরা শিক্ষক হামীম কামরুল ও স্বৈরাচারের দোসরদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

উত্তপ্ত পরিস্থিতির একপর্যায়ে ছাত্রদলের নেতাকর্মীরা ফটকের তালা ভেঙে উপাচার্য, উপ-উপাচার্যসহ অবরুদ্ধ শিক্ষক-কর্মকর্তাদের বের করে আনেন। পরে উপাচার্যকে ঢাকার কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য গাড়িতে তুলে দেওয়া হয়।

তবে আন্দোলনরত শিক্ষার্থীরা অভিযোগ করেন, ইনস্টিটিউটের যৌক্তিক দাবি না শুনে উপাচার্য বাইরের রাজনৈতিক সংগঠন ছাত্রদলকে ডেকে এনে পরিস্থিতি আরও জটিল করেছেন।

অন্যদিকে, তালা ভাঙার অভিযোগ অস্বীকার করেছেন শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর। তাঁর দাবি, একটি মহলের প্ররোচনায় শিক্ষার্থীরা তালা দিয়েছিলেন। ছাত্রদলের নেতাকর্মীরা সরাসরি তালা ভাঙেননি; তাঁরা সেখানে উপস্থিত ছিলেন। সাধারণ শিক্ষার্থীরাই তালা ভেঙে উপাচার্যকে মুক্ত করে গাড়িতে তুলে দেন।

শিক্ষার্থীদের আন্দোলনে প্ররোচনা দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন সহযোগী অধ্যাপক ড. মো. হামীম কামরুল হকও। তিনি জানান, ঘটনার সময় মডারেশনের কাজ শেষ করে বই কেনার জন্য ঢাকায় ছিলেন। তাঁর অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুসরণ না করে এবং বিভাগীয় শিক্ষকদের সঙ্গে আলোচনা ছাড়াই প্রশাসন একতরফাভাবে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। নিজেদের অনিয়ম আড়াল করতেই তাঁর ওপর উদ্দেশ্যমূলকভাবে দায় চাপানোর চেষ্টা চলছে বলেও দাবি করেন তিনি।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

গিনিতে স্বর্ণের খনি বন্ধের প্রতিবাদে সংঘর্ষ, নিহত ১০

জাবিতে নিয়োগ ঘিরে উত্তেজনা, তালাবদ্ধ ভবনে আটকা ভিসি

আপডেটের সময়: ০৯:০৫:২৭ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬