ঢাকা ১১:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
যুদ্ধ-ধ্বংসযজ্ঞেও থামেনি কোরআন হিফজ, গাজায় ১ হাজার হাফেজ-হাফেজাকে সংবর্ধনা দৌলতপুর সাব-রেজিস্ট্রি অফিসে ঘুষ ছাড়া সেবা মেলে না, দুর্নীতির অভিযোগ কুমিল্লায় ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ১২ দোকান আজ বিশ্ব ডায়াবেটিস দিবস, সচেতনতা ও প্রতিরোধে নানা কর্মসূচি রেইন্ডার্সের হ্যাটট্রিকে গ্রিসকে ৭ গোলের বিশাল ব্যবধানে হারাল নেদারল্যান্ডস খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২৮ ডিসেম্বর নাগরিক স্মরণসভা টানা পঞ্চম দফায় কমল সোনার দাম, ভরি এখন ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা গিনিতে স্বর্ণের খনি বন্ধের প্রতিবাদে সংঘর্ষ, নিহত ১০ শ্রমিক অসন্তোষের জেরে আশুলিয়ায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৪০ পোশাক কারখানা যোগাযোগব্যবস্থার বিপর্যয়ে অচল যুক্তরাষ্ট্রের আকাশপথ, ৪ ঘণ্টা পর স্বাভাবিক ফ্লাইট
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

গিনিতে স্বর্ণের খনি বন্ধের প্রতিবাদে সংঘর্ষ, নিহত ১০

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১১:২৯:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • ৮ সময় দেখুন

পশ্চিম আফ্রিকার দেশ গিনির উত্তর-পূর্বাঞ্চলে স্বর্ণের খনি বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে পাঁচ বিদেশিসহ ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৩ জন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে দেশটির আঞ্চলিক প্রশাসন মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, গত ২ নভেম্বর গিনির সিগুইরি অঞ্চলে ক্ষুদ্র পরিসরে স্বর্ণের খনির কার্যক্রম নিষিদ্ধ করে কর্তৃপক্ষ। পরিবেশের ক্ষতি, কৃষিজমি, নদী ও উদ্ভিদ দূষণের অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়। কর্তৃপক্ষের দাবি, ক্ষুদ্র খনিশ্রমিকেরা নিয়মকানুন অনুসরণ না করায় পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছিল।

আরও পড়ুনঃ  পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণে বড় উদ্যোগ? চীনে ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ‘ঐতিহাসিক’ বৈঠক

মন্ত্রণালয় জানায়, নিষেধাজ্ঞা কার্যকরের অগ্রগতি যাচাই করতে বুধবার প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা ওই এলাকায় যান। এ সময় বিক্ষোভকারীরা সড়কে ব্যারিকেড তৈরি করলে পরিস্থিতির অবনতি ঘটে। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে গুলিবিনিময় হয়। এতে হতাহতের ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  যোগাযোগব্যবস্থার বিপর্যয়ে অচল যুক্তরাষ্ট্রের আকাশপথ, ৪ ঘণ্টা পর স্বাভাবিক ফ্লাইট

মন্ত্রণালয়ের প্রাথমিক হিসাব অনুযায়ী, সংঘর্ষে নিহত ১০ জনের মধ্যে পাঁচজন বিদেশি নাগরিক। তবে তাদের জাতীয়তা সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

এদিকে, খনির কার্যক্রম বন্ধের সিদ্ধান্তের পর গিনি থেকে বিপুলসংখ্যক মানুষ প্রতিবেশী দেশগুলোতে চলে গেছেন। গত সপ্তাহে মালির পক্ষ থেকে জানানো হয়, গিনি ছাড়তে বাধ্য হয়ে প্রায় এক লাখ মানুষ দেশটির রাজধানী বামাকোতে পৌঁছেছেন। এ ছাড়া সীমান্তবর্তী কুরেমালে শহরে আশ্রয় নিয়েছেন আরও প্রায় ৬০ হাজার মানুষ।

আরও পড়ুনঃ  ইরানের সঙ্গে যুদ্ধ কার্যত শেষ, দাবি ট্রাম্পের

শুক্রবার (১৩ নভেম্বর) বুরকিনা ফাসো জানিয়েছে, খনি বন্ধের সিদ্ধান্তের কারণে গিনি ছাড়তে বাধ্য হওয়া দেশটির ৪৫ হাজার ৪০৬ নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

পশ্চিম আফ্রিকার বিভিন্ন দেশে ক্ষুদ্র পরিসরে খনিশ্রম একটি পরিচিত পেশা। ধাতুর চাহিদা বৃদ্ধি এবং দাম বেড়ে যাওয়ায় এ ধরনের খনির কার্যক্রমও সম্প্রসারিত হচ্ছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

যুদ্ধ-ধ্বংসযজ্ঞেও থামেনি কোরআন হিফজ, গাজায় ১ হাজার হাফেজ-হাফেজাকে সংবর্ধনা

গিনিতে স্বর্ণের খনি বন্ধের প্রতিবাদে সংঘর্ষ, নিহত ১০

আপডেটের সময়: ১১:২৯:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

পশ্চিম আফ্রিকার দেশ গিনির উত্তর-পূর্বাঞ্চলে স্বর্ণের খনি বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে পাঁচ বিদেশিসহ ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৩ জন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে দেশটির আঞ্চলিক প্রশাসন মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, গত ২ নভেম্বর গিনির সিগুইরি অঞ্চলে ক্ষুদ্র পরিসরে স্বর্ণের খনির কার্যক্রম নিষিদ্ধ করে কর্তৃপক্ষ। পরিবেশের ক্ষতি, কৃষিজমি, নদী ও উদ্ভিদ দূষণের অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়। কর্তৃপক্ষের দাবি, ক্ষুদ্র খনিশ্রমিকেরা নিয়মকানুন অনুসরণ না করায় পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছিল।

আরও পড়ুনঃ  ইসরায়েলের নতুন পার্লামেন্ট সদস্যদের শপথ, শুরু ২৬তম নেসেটের যাত্রা

মন্ত্রণালয় জানায়, নিষেধাজ্ঞা কার্যকরের অগ্রগতি যাচাই করতে বুধবার প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা ওই এলাকায় যান। এ সময় বিক্ষোভকারীরা সড়কে ব্যারিকেড তৈরি করলে পরিস্থিতির অবনতি ঘটে। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে গুলিবিনিময় হয়। এতে হতাহতের ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  যোগাযোগব্যবস্থার বিপর্যয়ে অচল যুক্তরাষ্ট্রের আকাশপথ, ৪ ঘণ্টা পর স্বাভাবিক ফ্লাইট

মন্ত্রণালয়ের প্রাথমিক হিসাব অনুযায়ী, সংঘর্ষে নিহত ১০ জনের মধ্যে পাঁচজন বিদেশি নাগরিক। তবে তাদের জাতীয়তা সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

এদিকে, খনির কার্যক্রম বন্ধের সিদ্ধান্তের পর গিনি থেকে বিপুলসংখ্যক মানুষ প্রতিবেশী দেশগুলোতে চলে গেছেন। গত সপ্তাহে মালির পক্ষ থেকে জানানো হয়, গিনি ছাড়তে বাধ্য হয়ে প্রায় এক লাখ মানুষ দেশটির রাজধানী বামাকোতে পৌঁছেছেন। এ ছাড়া সীমান্তবর্তী কুরেমালে শহরে আশ্রয় নিয়েছেন আরও প্রায় ৬০ হাজার মানুষ।

আরও পড়ুনঃ  বাহরাইন অভিমুখী ইরানের দুই ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের