ঢাকা ১২:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে রাজধানীতে ২৯৫৪ মামলা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চার বিভাগে ১৮ পদে নিয়োগ তিন বছরে ১ হাজার বৈদ্যুতিক বাস পাবে বিআরটিসি, নারীদের জন্য বরাদ্দ ৫০টি সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক শেখ হাসিনার জন্য ভারত প্রশ্রয় ও নিরাপত্তার জায়গা: রিজভী প্রথমবার জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ শেখ হাসিনা, জয়-পুতুল ও টিউলিপের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন দুদকের জয় চৌধুরীকে ‘ফ্যাসিস্ট’ বলায় হেলাল খানের বিরুদ্ধে স্ত্রীর প্রতিবাদ পোশাক খাত অস্থিতিশীল করতে পতিত ফ্যাসিবাদ তৎপর: শামা ওবায়েদ দক্ষ জনশক্তি তৈরি ও মানবপাচার রোধে কাজ করছে সরকার: শামা ওবায়েদ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ইরানের সঙ্গে যুদ্ধ কার্যত শেষ, দাবি ট্রাম্পের

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:১৫:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • ৩৩ সময় দেখুন

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ কার্যত শেষ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে প্রয়োজন হলে আবারও সামরিক হামলা চালানোর প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন তিনি।

সোমবার (৯ নভেম্বর) হোয়াইট হাউসে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানির সঙ্গে বৈঠকের পর এসব কথা বলেন ট্রাম্প।

তিনি বলেন, সামরিকভাবে ইরান কার্যত শেষ। যুক্তরাষ্ট্র বর্তমানে শুধু পরিস্থিতি বজায় রাখছে। ইরানের সামরিক সক্ষমতা ও নেতৃত্ব ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি করেন তিনি। তবে দেশটির পারমাণবিক কর্মসূচি বন্ধে দীর্ঘমেয়াদি সমাধান চান বলে জানান মার্কিন প্রেসিডেন্ট।

আরও পড়ুনঃ  শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা, বৃক্ষরোপণ ও প্রাণীর প্রতি সদয় হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর

ট্রাম্পের ভাষ্য, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও কুয়েতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো বর্তমান পরিস্থিতি বজায় রাখতে চায়। প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র আবারও হামলা চালাতে প্রস্তুত থাকলেও আপাতত নতুন করে সামরিক অভিযান চালানোর প্রয়োজন দেখছেন না তিনি।

বৈঠকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে কাতারের প্রধানমন্ত্রী জানান, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা এগিয়ে নেওয়া এবং মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনার বিষয়ে তাঁদের কথা হয়েছে। আলোচনাকে ইতিবাচক বলেও উল্লেখ করেন তিনি।

আরও পড়ুনঃ  ওয়াশিংটনে ‘ডার্টি বোমা’ হামলার পরিকল্পনা করছে ইরান

তবে ট্রাম্পের বক্তব্যকে ‘ভুয়া খবর’ বলে প্রত্যাখ্যান করেছেন ইরানের কর্মকর্তারা।

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজায়ি বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ ইতোমধ্যে মার্কিন সরকারকে বিপর্যস্ত করেছে। যুক্তরাষ্ট্রকে কাল্পনিক আলোচনা নিয়ে ভুয়া খবর ছড়ানো বন্ধ করার আহ্বান জানান তিনি।

অন্যদিকে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বর্তমান পরিস্থিতির অবসান চান। পেজেশকিয়ান বর্তমান অবস্থাকে ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ বলে বর্ণনা করেন। তিনি বলেন, ইরান আলোচনায় বসতে প্রস্তুত, তবে কোনো চাপের কাছে আত্মসমর্পণ করবে না।

আরও পড়ুনঃ  জব্দ মার্কিন অস্ত্র বিশ্লেষণ করে সামরিক সক্ষমতা বাড়াচ্ছে ইরান

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর সংঘাত মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। এতে আন্তর্জাতিক বাণিজ্যেও প্রভাব পড়ে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দেয়। এই জলপথ দিয়ে তেল, গ্যাস ও সারসহ বিভিন্ন পণ্য পরিবহন করা হয়।

এর জবাবে ইরান কাতার, বাহরাইন, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। এসব হামলার অনেকগুলোর লক্ষ্য ছিল মার্কিন সামরিক স্থাপনা।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে রাজধানীতে ২৯৫৪ মামলা

ইরানের সঙ্গে যুদ্ধ কার্যত শেষ, দাবি ট্রাম্পের

আপডেটের সময়: ০৮:১৫:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ কার্যত শেষ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে প্রয়োজন হলে আবারও সামরিক হামলা চালানোর প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন তিনি।

সোমবার (৯ নভেম্বর) হোয়াইট হাউসে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানির সঙ্গে বৈঠকের পর এসব কথা বলেন ট্রাম্প।

তিনি বলেন, সামরিকভাবে ইরান কার্যত শেষ। যুক্তরাষ্ট্র বর্তমানে শুধু পরিস্থিতি বজায় রাখছে। ইরানের সামরিক সক্ষমতা ও নেতৃত্ব ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি করেন তিনি। তবে দেশটির পারমাণবিক কর্মসূচি বন্ধে দীর্ঘমেয়াদি সমাধান চান বলে জানান মার্কিন প্রেসিডেন্ট।

আরও পড়ুনঃ  ইসরাইলি পার্লামেন্টের ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন আহমেদ তিবি

ট্রাম্পের ভাষ্য, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও কুয়েতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো বর্তমান পরিস্থিতি বজায় রাখতে চায়। প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র আবারও হামলা চালাতে প্রস্তুত থাকলেও আপাতত নতুন করে সামরিক অভিযান চালানোর প্রয়োজন দেখছেন না তিনি।

বৈঠকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে কাতারের প্রধানমন্ত্রী জানান, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা এগিয়ে নেওয়া এবং মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনার বিষয়ে তাঁদের কথা হয়েছে। আলোচনাকে ইতিবাচক বলেও উল্লেখ করেন তিনি।

আরও পড়ুনঃ  মাস্টার আটকের প্রতিবাদে অনির্দিষ্টকালের ধর্মঘট, বন্ধ শরীয়তপুর-চাঁদপুর ফেরি চলাচল

তবে ট্রাম্পের বক্তব্যকে ‘ভুয়া খবর’ বলে প্রত্যাখ্যান করেছেন ইরানের কর্মকর্তারা।

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজায়ি বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ ইতোমধ্যে মার্কিন সরকারকে বিপর্যস্ত করেছে। যুক্তরাষ্ট্রকে কাল্পনিক আলোচনা নিয়ে ভুয়া খবর ছড়ানো বন্ধ করার আহ্বান জানান তিনি।

অন্যদিকে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বর্তমান পরিস্থিতির অবসান চান। পেজেশকিয়ান বর্তমান অবস্থাকে ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ বলে বর্ণনা করেন। তিনি বলেন, ইরান আলোচনায় বসতে প্রস্তুত, তবে কোনো চাপের কাছে আত্মসমর্পণ করবে না।

আরও পড়ুনঃ  ‘সব অস্থিরতার মাঝে ভিকিই আমার শান্তির আশ্রয়’, জানালেন ক্যাটরিনা