ঢাকা ১০:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে অন্তত দুই দিন আধা ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সংস্কৃতি মন্ত্রণালয় পরিদর্শনে প্রধানমন্ত্রী, লালন উৎসব ও শীতকালীন সাংস্কৃতিক আয়োজন নিয়ে দিকনির্দেশনা পাঁচ বছরে ৫০০ তরুণ আইনজীবীকে দক্ষ করার লক্ষ্য, শুরু ইন্টার্নশিপের তৃতীয় ব্যাচ সুস্থ হয়ে চুয়েটে ফিরবেন উপাচার্য, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি শিক্ষার্থীদের গাঁজাসহ ধরা পড়লেন ছাত্রদল নেতা, এক দিনের কারাদণ্ড দেশের সব বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে ইন্টারন্যাশনাল অফিস: ইউজিসি সদস্য ড. মামুন আয়াসের জামিন শুনানিতে আদালতে তুলকালাম, বিচারকের সামনেই আইনজীবীদের হাতাহাতি পূজার ছুটিতে সাজেক বন্ধই থাকছে? নিষেধাজ্ঞা-অবরোধে কোটি টাকার বুকিং নিয়ে শঙ্কা সাভারে মাদানী সুপার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট মৌলভীবাজারে আ.লীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী গ্রেফতার
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

সুস্থ হয়ে চুয়েটে ফিরবেন উপাচার্য, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি শিক্ষার্থীদের

চিকিৎসা শেষে সুস্থ হয়ে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) প্রশাসনিক দায়িত্বে ফিরবেন বলে ঘোষণা দিয়েছেন চিকিৎসাধীন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম। তাঁর এ ঘোষণার পর তীব্র ক্ষোভ প্রকাশ করে পাল্টা বিবৃতি দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। উপাচার্য ক্যাম্পাসে ফিরে প্রশাসনিক দায়িত্ব পালনের চেষ্টা করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।

আরও পড়ুনঃ  ২১ ঘণ্টা ধরে কার্যালয়ে অবরুদ্ধ চুয়েটের উপাচার্য, অসুস্থ দুজন

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দেওয়া এক ভিডিও বার্তায় উপাচার্য শেখ শরীফুল আলম বলেন, তিনি আর কখনো চুয়েট ক্যাম্পাসে ফিরবেন না—এমন কোনো শর্ত মেনে নেওয়ার কথা সত্য নয়। তিনি পদত্যাগপত্র জমা দেননি এবং পদত্যাগও করেননি। শারীরিক অসুস্থতা কাটিয়ে সুস্থ হওয়ার পর ক্যাম্পাসে ফিরে নিয়মিত উপাচার্যের দায়িত্ব পালন করবেন বলেও জানান তিনি।

আরও পড়ুনঃ  চুয়েটে নতুন ভিসিকে অবরুদ্ধ, প্রশাসনিক ভবনে তালা দিয়ে বিদ্যুৎ-পানি সংযোগ বিচ্ছিন্ন

উপাচার্যের এ বক্তব্যের পরপরই চুয়েট ক্যাম্পাসে আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। পাল্টা বিবৃতিতে শিক্ষার্থীরা দাবি করেন, অবরুদ্ধ অবস্থা থেকে মুক্তি পাওয়ার সময় উপাচার্যকে আর কখনো চুয়েট ক্যাম্পাসে ফিরবেন না—এমন লিখিত বা মৌখিক শর্ত মেনে নিতে হয়েছিল। এখন সেই শর্ত অস্বীকার করে তিনি বিভ্রান্তি সৃষ্টি করছেন বলে অভিযোগ তাঁদের।

আরও পড়ুনঃ  ১৮ বছরে বেরোবি: শিক্ষার বিস্তার ও গবেষণায় সম্ভাবনা, রয়ে গেছে নানা সংকট

শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রতিশ্রুতি ভঙ্গ করে উপাচার্য পুনরায় চুয়েট ক্যাম্পাসে ফেরা কিংবা প্রশাসনিক কার্যালয়ে বসার চেষ্টা করলে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

উপাচার্যের ক্যাম্পাসে ফেরার ঘোষণা এবং শিক্ষার্থীদের পাল্টা অবস্থানের ফলে চুয়েটে চলমান পরিস্থিতি নতুন করে উত্তপ্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে অন্তত দুই দিন আধা ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

সুস্থ হয়ে চুয়েটে ফিরবেন উপাচার্য, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি শিক্ষার্থীদের

আপডেটের সময়: ০৯:২৭:০৪ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬