ঢাকা ১০:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে অন্তত দুই দিন আধা ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সংস্কৃতি মন্ত্রণালয় পরিদর্শনে প্রধানমন্ত্রী, লালন উৎসব ও শীতকালীন সাংস্কৃতিক আয়োজন নিয়ে দিকনির্দেশনা পাঁচ বছরে ৫০০ তরুণ আইনজীবীকে দক্ষ করার লক্ষ্য, শুরু ইন্টার্নশিপের তৃতীয় ব্যাচ সুস্থ হয়ে চুয়েটে ফিরবেন উপাচার্য, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি শিক্ষার্থীদের গাঁজাসহ ধরা পড়লেন ছাত্রদল নেতা, এক দিনের কারাদণ্ড দেশের সব বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে ইন্টারন্যাশনাল অফিস: ইউজিসি সদস্য ড. মামুন আয়াসের জামিন শুনানিতে আদালতে তুলকালাম, বিচারকের সামনেই আইনজীবীদের হাতাহাতি পূজার ছুটিতে সাজেক বন্ধই থাকছে? নিষেধাজ্ঞা-অবরোধে কোটি টাকার বুকিং নিয়ে শঙ্কা সাভারে মাদানী সুপার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট মৌলভীবাজারে আ.লীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী গ্রেফতার
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

পাঁচ বছরে ৫০০ তরুণ আইনজীবীকে দক্ষ করার লক্ষ্য, শুরু ইন্টার্নশিপের তৃতীয় ব্যাচ

সুইডেন সরকারের সহযোগিতায় অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে লিগ্যাল ইন্টার্নশিপ প্রোগ্রামের তৃতীয় ব্যাচ। পাঁচ বছরে ৫০০ তরুণ আইনজীবীকে উচ্চপর্যায়ের পেশাগত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তোলার লক্ষ্য নিয়ে পরিচালিত হচ্ছে ছয় মাস মেয়াদি এ কর্মসূচি।

বুধবার (১৪ অক্টোবর) সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে কর্মসূচির দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করা ইন্টার্নদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। একই অনুষ্ঠানে তৃতীয় ব্যাচে সুযোগ পাওয়া তরুণ আইনজীবীদের স্বাগত জানানো হয়।

আরও পড়ুনঃ  উড্ডয়নের পর উড়োজাহাজের চাকা বিচ্ছিন্ন, নিরাপদে ঢাকায় অবতরণ

২০২৫ সালে যাত্রা শুরু করা এ কর্মসূচির আওতায় প্রতি বছর ১০০ জন করে পাঁচ বছরে মোট ৫০০ তরুণ আইনজীবীকে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে তরুণ আইনি পেশাজীবীদের দক্ষতা ও পেশাগত সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে: প্রধানমন্ত্রী

কর্মসূচিতে অংশ নেওয়া ইন্টার্নরা সাংবিধানিক ও জনস্বার্থ মামলা পরিচালনা, আইনগত গবেষণা এবং আইনি নথি প্রণয়ন বা ড্রাফটিংয়ের বিষয়ে প্রশিক্ষণ পান। পাশাপাশি সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের কর্মকর্তাদের কাছ থেকে সরাসরি দিকনির্দেশনা ও পরামর্শ নেওয়ার সুযোগও রয়েছে তাঁদের।

আরও পড়ুনঃ  বঙ্গোপসাগরে লঘুচাপের শঙ্কা, পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস

অনুষ্ঠানে বিচার বিভাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়, ঢাকায় সুইডেন দূতাবাসের ঊর্ধ্বতন প্রতিনিধি এবং আইনি বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।

বক্তারা আশা প্রকাশ করেন, এ কর্মসূচি বাংলাদেশের বিচারব্যবস্থার আধুনিকায়ন, মানবাধিকার সুরক্ষা এবং তরুণ আইনজীবীদের পেশাগত মানোন্নয়নে দীর্ঘমেয়াদে ইতিবাচক ভূমিকা রাখবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে অন্তত দুই দিন আধা ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পাঁচ বছরে ৫০০ তরুণ আইনজীবীকে দক্ষ করার লক্ষ্য, শুরু ইন্টার্নশিপের তৃতীয় ব্যাচ

আপডেটের সময়: ০৯:৩২:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

সুইডেন সরকারের সহযোগিতায় অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে লিগ্যাল ইন্টার্নশিপ প্রোগ্রামের তৃতীয় ব্যাচ। পাঁচ বছরে ৫০০ তরুণ আইনজীবীকে উচ্চপর্যায়ের পেশাগত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তোলার লক্ষ্য নিয়ে পরিচালিত হচ্ছে ছয় মাস মেয়াদি এ কর্মসূচি।

বুধবার (১৪ অক্টোবর) সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে কর্মসূচির দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করা ইন্টার্নদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। একই অনুষ্ঠানে তৃতীয় ব্যাচে সুযোগ পাওয়া তরুণ আইনজীবীদের স্বাগত জানানো হয়।

আরও পড়ুনঃ  বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

২০২৫ সালে যাত্রা শুরু করা এ কর্মসূচির আওতায় প্রতি বছর ১০০ জন করে পাঁচ বছরে মোট ৫০০ তরুণ আইনজীবীকে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে তরুণ আইনি পেশাজীবীদের দক্ষতা ও পেশাগত সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  দুর্গাপূজার আগে ১৭ অক্টোবর ব্যাংক খোলা, এক দিনের ছুটি বাতিল