ঢাকা ১০:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দুর্গাপূজার নিরাপত্তা তদারকিতে আনসার-ভিডিপির মহাপরিচালক সারাদেশে দুর্গাপূজা উদযাপনে সর্বাত্মক সহযোগিতা করবে এনসিপি: নাহিদ ইসলাম আইভীর দুই আইনজীবীকে চার দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি ১২ বছর পর চালু হলো চীন-উত্তর কোরিয়াকে সংযুক্তকারী সেতু ফুলে সাজানো গাড়িতে প্রিয় শিক্ষিকাকে বিদায় জানালেন শিক্ষক-শিক্ষার্থীরা যশোরে মোটরসাইকেল-পিকআপ সংঘর্ষে দুই তরুণ-তরুণীর মৃত্যু ২০ অক্টোবর চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী দুর্গাপূজায় প্রতিটি মণ্ডপে প্রহরীর দায়িত্ব পালন করবেন বিএনপি নেতাকর্মীরা: রিজভী রিয়াদের বিমানবন্দরে ১৫ দিনে ২০ বার হামলার দাবি সৌদি জোটের নিরাপদ সড়ক গড়তে শিক্ষার্থীদেরও আইন মানতে হবে
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

অল্পের জন্য রক্ষা পেলেন ইমরান হাশমি

নতুন সিনেমা ‘গানমাস্টার জি৯’-এর শুটিং করতে গিয়ে অল্পের জন্য বড় বিপদের হাত থেকে রক্ষা পেলেন বলিউড অভিনেতা ইমরান হাশমি। ছবির একটি বিপজ্জনক দৃশ্যের শুটিংয়ের ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ক্রেনের সাহায্যে শূন্যে ঝুলিয়ে রাখা একটি গাড়ি আচমকাই নিচে পড়ে যায়। এরপর সেটি নিচে দাঁড়িয়ে থাকা একটি কালো ভ্যানের ছাদে গিয়ে আছড়ে পড়ে।

গাড়িটি যেখানে পড়ে, তার খুব কাছেই ছিলেন ইমরান। ফলে মুহূর্তের জন্য তৈরি হয় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা।

আরও পড়ুনঃ  ব্যতিক্রমী ৩ ব্যক্তিত্বকে উৎসাহিত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

তবে এ ঘটনায় কেউ আহত হয়েছেন কি না, সে বিষয়ে এখন পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি। দৃশ্যটি পরিকল্পনা অনুযায়ী ধারণ করা হচ্ছিল, নাকি শুটিংয়ের সময় কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে—তা নিয়েও মুখ খোলেননি ছবির নির্মাতারা। কোথায় এই দৃশ্যের শুটিং হয়েছে, সেটিও স্পষ্ট নয়।

আগেও বিতর্কে জড়িয়েছিল ‘গানমাস্টার জি৯’

এবারই প্রথম নয়, এর আগেও শুটিং ঘিরে বিতর্কে জড়িয়েছিল ছবিটি।

আরও পড়ুনঃ  নিরাপদ সড়ক গড়তে শিক্ষার্থীদেরও আইন মানতে হবে

গত জুনে ভারতের হরিদ্বারে ছবিটির শুটিং চলাকালে স্থানীয় বাসিন্দাদের একাংশ আপত্তি জানান। শুটিংয়ের স্থানে ‘বার অ্যান্ড ক্যাফে’ লেখা একটি সাইনবোর্ড দেখে অনেকে মনে করেছিলেন, ধর্মীয় স্থানে সত্যিই পানশালা খোলা হচ্ছে। এ নিয়ে ভুল-বোঝাবুঝি থেকে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং একপর্যায়ে শুটিং বন্ধ হওয়ার পরিস্থিতিও তৈরি হয়।

পরে বিষয়টি নিয়ে মুখ খোলেন ছবির প্রযোজক দীপক মুকুট। তিনি বলেন,
“কারো ধর্মীয় ভাবাবেগে আঘাত করার কোনো উদ্দেশ্য আমাদের ছিল না।”

আরও পড়ুনঃ  নারীস্বাস্থ্য উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান ডা. জুবাইদার

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে সমস্যার সমাধান করা হয়েছে বলেও জানান তিনি। অভিযোগে বিস্ময় প্রকাশ করে দীপক আরও বলেছিলেন, তিনি নিজেও হিন্দুধর্মাবলম্বী। তাই হরিদ্বারে পানশালা খোলার কথা তিনি কখনোই ভাববেন না।

সিনেমাটি সম্পর্কে

আদিত্য দত্ত পরিচালিত ‘গানমাস্টার জি৯’ একটি অ্যাকশনধর্মী প্রেমের সিনেমা। এতে ইমরান হাশমির সঙ্গে অভিনয় করছেন জেনেলিয়া দেশমুখ, অপারশক্তি খুরানা ও অভিষেক সিং।

আগামী ২৭ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা সিনেমাটির।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

দুর্গাপূজার নিরাপত্তা তদারকিতে আনসার-ভিডিপির মহাপরিচালক

অল্পের জন্য রক্ষা পেলেন ইমরান হাশমি

আপডেটের সময়: ০৭:১০:০৯ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

নতুন সিনেমা ‘গানমাস্টার জি৯’-এর শুটিং করতে গিয়ে অল্পের জন্য বড় বিপদের হাত থেকে রক্ষা পেলেন বলিউড অভিনেতা ইমরান হাশমি। ছবির একটি বিপজ্জনক দৃশ্যের শুটিংয়ের ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ক্রেনের সাহায্যে শূন্যে ঝুলিয়ে রাখা একটি গাড়ি আচমকাই নিচে পড়ে যায়। এরপর সেটি নিচে দাঁড়িয়ে থাকা একটি কালো ভ্যানের ছাদে গিয়ে আছড়ে পড়ে।

গাড়িটি যেখানে পড়ে, তার খুব কাছেই ছিলেন ইমরান। ফলে মুহূর্তের জন্য তৈরি হয় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা।

আরও পড়ুনঃ  ‘ভয় পাইছে, ভয় পাইছে’—ট্রাইব্যুনালে সাক্ষীকে উদ্দেশ করে পলকের মন্তব্য

তবে এ ঘটনায় কেউ আহত হয়েছেন কি না, সে বিষয়ে এখন পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি। দৃশ্যটি পরিকল্পনা অনুযায়ী ধারণ করা হচ্ছিল, নাকি শুটিংয়ের সময় কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে—তা নিয়েও মুখ খোলেননি ছবির নির্মাতারা। কোথায় এই দৃশ্যের শুটিং হয়েছে, সেটিও স্পষ্ট নয়।

আগেও বিতর্কে জড়িয়েছিল ‘গানমাস্টার জি৯’

এবারই প্রথম নয়, এর আগেও শুটিং ঘিরে বিতর্কে জড়িয়েছিল ছবিটি।

আরও পড়ুনঃ  আজকের স্বর্ণের দাম: ১৪ অক্টোবর ২০২৬

গত জুনে ভারতের হরিদ্বারে ছবিটির শুটিং চলাকালে স্থানীয় বাসিন্দাদের একাংশ আপত্তি জানান। শুটিংয়ের স্থানে ‘বার অ্যান্ড ক্যাফে’ লেখা একটি সাইনবোর্ড দেখে অনেকে মনে করেছিলেন, ধর্মীয় স্থানে সত্যিই পানশালা খোলা হচ্ছে। এ নিয়ে ভুল-বোঝাবুঝি থেকে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং একপর্যায়ে শুটিং বন্ধ হওয়ার পরিস্থিতিও তৈরি হয়।

পরে বিষয়টি নিয়ে মুখ খোলেন ছবির প্রযোজক দীপক মুকুট। তিনি বলেন,
“কারো ধর্মীয় ভাবাবেগে আঘাত করার কোনো উদ্দেশ্য আমাদের ছিল না।”

আরও পড়ুনঃ  উলিপুরে আজ সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না