ঢাকা ১২:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’—দুর্গাপূজার শুভেচ্ছায় সম্প্রীতির বার্তা প্রধানমন্ত্রীর দুর্গাপূজায় সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির দুর্গাপূজার ছুটি এক দিন বাড়ানো বাংলাদেশের ইতিহাসে প্রথম: প্রতিমন্ত্রী মীর শাহে আলম দুর্গাপূজার পরিস্থিতি দেখতে মঙ্গলবার রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান যুব উন্নয়ন নিয়োগের প্রশ্নফাঁস: হোয়াটসঅ্যাপে প্রশ্ন দিয়ে ১০ লাখ টাকা পর্যন্ত নিত চক্রটি শনিবার খোলা থাকবে ব্যাংক, শেয়ারবাজার ও সরকারি দপ্তর দুই মাসের মধ্যে পাথরঘাটায় কিশোর গ্যাং নির্মূলের নির্দেশ চিফ হুইপের নরসিংদীর পলাশে শিয়ালের কামড়ে নারী-পুরুষসহ আহত ১০ ভারতের জাতীয় বিক্ষোভেও যোগ দিতে পারে থালাপতি বিজয়ের দল জাতীয় প্রতিযোগিতার বিজয়ীদের জাতিসংঘের সম্মেলনে পাঠাবে সরকার
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ফুলে সাজানো গাড়িতে প্রিয় শিক্ষিকাকে বিদায় জানালেন শিক্ষক-শিক্ষার্থীরা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:০৮:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • ১০ সময় দেখুন

দীর্ঘ শিক্ষকতা জীবনের ইতি টানলেন কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোসা. রেহানা আক্তার। তাঁর অবসর উপলক্ষে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিদ্যালয় প্রাঙ্গণে আবেগঘন বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শেষে ফুলে সাজানো গাড়িতে করে প্রিয় শিক্ষিকাকে বাড়িতে পৌঁছে দেন শিক্ষক ও শিক্ষার্থীরা।

মোকাম ইউনিয়নের ঐতিহ্যবাহী নিমসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে রেহানা আক্তারের অবসর গ্রহণের পাশাপাশি সম্প্রতি প্রয়াত শিক্ষিকা মোসা. পারুল আক্তারের স্মৃতিও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

আরও পড়ুনঃ  দুর্গাপূজায় সারাদেশে প্রায় ১০ হাজার বিজিবি মোতায়েন, শান্তিপূর্ণ উৎসব নিশ্চিতে সমন্বিত নিরাপত্তা পরিকল্পনা

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও নিমসার জুনাব আলী কলেজের সভাপতি অ্যাডভোকেট মো. শরিফুল ইসলাম।

মোকাম ইউনিয়ন বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি মো. সফিকুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষানুরাগী মো. গোলাম সারওয়ার, বুড়িচং উপজেলা বিএনপির সহসভাপতি মো. সেলিম, মোকাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম, সাবেক যুগ্ম আহ্বায়ক মো. জহিরুল ইসলাম এবং ব্যবসায়ী মো. মঞ্জুর রহমান।

আরও পড়ুনঃ  সৌদি আরামকোর প্রধান কার্যালয়ে হুথিদের তীব্র ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামানের স্বাগত বক্তব্যের পর প্রয়াত শিক্ষিকা পারুল আক্তারের মাগফিরাত এবং অবসরপ্রাপ্ত শিক্ষিকা রেহানা আক্তারের দীর্ঘায়ু কামনায় দোয়া করা হয়।

আরও পড়ুনঃ  লংমার্চে বিদ্যুৎ উৎপাদন সম্ভব হলে বিএনপিই আগে করত: চিফ হুইপ

সহকারী শিক্ষক মোসা. জান্নাতুল ফেরদৌসের সঞ্চালনায় অনুষ্ঠানে বিদায়ী শিক্ষিকার হাতে স্মৃতিস্মারক ও উপহার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠান শেষে শিক্ষক ও শিক্ষার্থীরা ফুলে সজ্জিত গাড়িতে করে রেহানা আক্তারকে তাঁর বাড়িতে পৌঁছে দেন। প্রিয় শিক্ষিকাকে বিদায় জানাতে গিয়ে অনেকের চোখেই ছিল অশ্রু।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’—দুর্গাপূজার শুভেচ্ছায় সম্প্রীতির বার্তা প্রধানমন্ত্রীর

ফুলে সাজানো গাড়িতে প্রিয় শিক্ষিকাকে বিদায় জানালেন শিক্ষক-শিক্ষার্থীরা

আপডেটের সময়: ০৯:০৮:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

দীর্ঘ শিক্ষকতা জীবনের ইতি টানলেন কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোসা. রেহানা আক্তার। তাঁর অবসর উপলক্ষে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিদ্যালয় প্রাঙ্গণে আবেগঘন বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শেষে ফুলে সাজানো গাড়িতে করে প্রিয় শিক্ষিকাকে বাড়িতে পৌঁছে দেন শিক্ষক ও শিক্ষার্থীরা।

মোকাম ইউনিয়নের ঐতিহ্যবাহী নিমসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে রেহানা আক্তারের অবসর গ্রহণের পাশাপাশি সম্প্রতি প্রয়াত শিক্ষিকা মোসা. পারুল আক্তারের স্মৃতিও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

আরও পড়ুনঃ  দুর্গাপূজায় সারাদেশে প্রায় ১০ হাজার বিজিবি মোতায়েন, শান্তিপূর্ণ উৎসব নিশ্চিতে সমন্বিত নিরাপত্তা পরিকল্পনা

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও নিমসার জুনাব আলী কলেজের সভাপতি অ্যাডভোকেট মো. শরিফুল ইসলাম।

মোকাম ইউনিয়ন বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি মো. সফিকুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষানুরাগী মো. গোলাম সারওয়ার, বুড়িচং উপজেলা বিএনপির সহসভাপতি মো. সেলিম, মোকাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম, সাবেক যুগ্ম আহ্বায়ক মো. জহিরুল ইসলাম এবং ব্যবসায়ী মো. মঞ্জুর রহমান।

আরও পড়ুনঃ  একমাস পর আবার দৃশ্যমান রাঙ্গামাটির ঝুলন্ত সেতু, ফিরেছে পর্যটকদের ভিড়

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামানের স্বাগত বক্তব্যের পর প্রয়াত শিক্ষিকা পারুল আক্তারের মাগফিরাত এবং অবসরপ্রাপ্ত শিক্ষিকা রেহানা আক্তারের দীর্ঘায়ু কামনায় দোয়া করা হয়।

আরও পড়ুনঃ  অল্পের জন্য রক্ষা পেলেন ইমরান হাশমি