ঢাকা ০২:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ভারত থেকে এলো ১৮ রেলকোচের প্রথম চালান, পরীক্ষা হবে সৈয়দপুরে চীনের সহায়তায় আধুনিকায়ন হবে ৮ কারিগরি প্রতিষ্ঠান, গড়ে উঠবে যৌথ বিশ্ববিদ্যালয় ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় কনটেন্ট ক্রিয়েটরের সহযোগী নিহত, আহত ১ শিশু হাসপাতালে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর আজ স্বাভাবিক সময়েই চলবে ব্যাংক লেনদেন, এরপর টানা ৫ দিন বন্ধ জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের এক বছর পূর্ণ আজ মিরপুরে দখলমুক্ত ফুটপাত পরিদর্শনে প্রধানমন্ত্রী, শুনলেন পথচারীদের কথা হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১১৮৯ ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরা বা উঁকি দেওয়ার গুঞ্জন হাস্যকর: বিমানমন্ত্রী আগামী দুই বছরে স্বর্ণের দামে নতুন রেকর্ডের সম্ভাবনা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

দুর্গাপূজার পরিস্থিতি দেখতে মঙ্গলবার রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:৩৯:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
  • ২১ সময় দেখুন

শারদীয় দুর্গাপূজার সার্বিক পরিস্থিতি পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানাতে আগামী মঙ্গলবার (২০ অক্টোবর) রাজশাহী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে তিনি পূজামণ্ডপ পরিদর্শনের পাশাপাশি ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন।

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে রাজশাহীতে ব্যাপক প্রস্তুতি চলছে। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি তারেক রহমানের প্রথম রাজশাহী সফর। এর আগে গত ২৯ জানুয়ারি নির্বাচনী জনসভায় অংশ নিতে তিনি নগরীর মাদ্রাসা মাঠে এসেছিলেন।

আরও পড়ুনঃ  ফ্যামিলি কার্ড পেতে ৫১ প্রশ্নের উত্তর, পাঁচ ধাপে যাচাই হবে তথ্য

### প্রধানমন্ত্রীর সফরসূচি

নির্ধারিত সূচি অনুযায়ী, ২০ অক্টোবর সামরিক বিমানে তেজগাঁও বিমানবন্দর থেকে সৈয়দপুর বিমানবন্দরে যাবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে তিনি রংপুরের রাধা গোবিন্দ মন্দিরে ধর্মসভা পরিদর্শন করবেন।

পরে সৈয়দপুর থেকে রাজশাহীর হযরত শাহ মখদুম (রহ.) বিমানবন্দরে পৌঁছাবেন তিনি। দুপুর দেড়টার দিকে রাজশাহী ধর্মসভা মন্দির পরিদর্শনের পর রাজশাহী সার্কিট হাউসে কিছুক্ষণ অবস্থান করবেন। বিকেল ৩টায় ঐতিহাসিক মাদ্রাসা মাঠের জনসভায় যোগ দিয়ে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তাঁর।

আরও পড়ুনঃ  ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে অন্তত দুই দিন আধা ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

### নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে প্রস্তুতি

প্রধানমন্ত্রীর সফর এবং দুর্গাপূজা উদযাপন নির্বিঘ্ন করতে প্রস্তুতিমূলক সভা করেছে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি)। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় আরএমপি কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।

সভায় প্রধানমন্ত্রীর সফর সুশৃঙ্খলভাবে সম্পন্ন করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পূজামণ্ডপগুলোতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়। এ ছাড়া সরকারি দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদার এবং জননিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।

আরও পড়ুনঃ  হুতিদের হামলায় ধাহরানে আরামকোর প্রশাসনিক ভবনে আগুন

### মাদ্রাসা মাঠে চলছে প্রস্তুতি

প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন মাদ্রাসা মাঠ পরিদর্শন করেন।

এ সময় তিনি মাঠের পরিষ্কার-পরিচ্ছন্নতা, দেয়াল রং করা, মাঠসংলগ্ন সড়ক সংস্কারসহ বিভিন্ন প্রস্তুতিমূলক কাজের অগ্রগতি পর্যালোচনা করেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ভারত থেকে এলো ১৮ রেলকোচের প্রথম চালান, পরীক্ষা হবে সৈয়দপুরে

দুর্গাপূজার পরিস্থিতি দেখতে মঙ্গলবার রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আপডেটের সময়: ০৭:৩৯:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

শারদীয় দুর্গাপূজার সার্বিক পরিস্থিতি পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানাতে আগামী মঙ্গলবার (২০ অক্টোবর) রাজশাহী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে তিনি পূজামণ্ডপ পরিদর্শনের পাশাপাশি ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন।

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে রাজশাহীতে ব্যাপক প্রস্তুতি চলছে। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি তারেক রহমানের প্রথম রাজশাহী সফর। এর আগে গত ২৯ জানুয়ারি নির্বাচনী জনসভায় অংশ নিতে তিনি নগরীর মাদ্রাসা মাঠে এসেছিলেন।

আরও পড়ুনঃ  আজ স্বাভাবিক সময়েই চলবে ব্যাংক লেনদেন, এরপর টানা ৫ দিন বন্ধ

### প্রধানমন্ত্রীর সফরসূচি

নির্ধারিত সূচি অনুযায়ী, ২০ অক্টোবর সামরিক বিমানে তেজগাঁও বিমানবন্দর থেকে সৈয়দপুর বিমানবন্দরে যাবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে তিনি রংপুরের রাধা গোবিন্দ মন্দিরে ধর্মসভা পরিদর্শন করবেন।

পরে সৈয়দপুর থেকে রাজশাহীর হযরত শাহ মখদুম (রহ.) বিমানবন্দরে পৌঁছাবেন তিনি। দুপুর দেড়টার দিকে রাজশাহী ধর্মসভা মন্দির পরিদর্শনের পর রাজশাহী সার্কিট হাউসে কিছুক্ষণ অবস্থান করবেন। বিকেল ৩টায় ঐতিহাসিক মাদ্রাসা মাঠের জনসভায় যোগ দিয়ে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তাঁর।

আরও পড়ুনঃ  ৪৫তম বিসিএসে এএসপি পদে সুপারিশ, গেজেটে নাম নেই ফাহিমের—ক্ষোভে বললেন, ‘এ দেশে মেধার মূল্য নাই’