ঢাকা ০৯:০৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ভারত থেকে এলো ১৮ রেলকোচের প্রথম চালান, পরীক্ষা হবে সৈয়দপুরে চীনের সহায়তায় আধুনিকায়ন হবে ৮ কারিগরি প্রতিষ্ঠান, গড়ে উঠবে যৌথ বিশ্ববিদ্যালয় ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় কনটেন্ট ক্রিয়েটরের সহযোগী নিহত, আহত ১ শিশু হাসপাতালে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর আজ স্বাভাবিক সময়েই চলবে ব্যাংক লেনদেন, এরপর টানা ৫ দিন বন্ধ জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের এক বছর পূর্ণ আজ মিরপুরে দখলমুক্ত ফুটপাত পরিদর্শনে প্রধানমন্ত্রী, শুনলেন পথচারীদের কথা হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১১৮৯ ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরা বা উঁকি দেওয়ার গুঞ্জন হাস্যকর: বিমানমন্ত্রী আগামী দুই বছরে স্বর্ণের দামে নতুন রেকর্ডের সম্ভাবনা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরা বা উঁকি দেওয়ার গুঞ্জন হাস্যকর: বিমানমন্ত্রী

ডিসেম্বরে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জনকে সম্পূর্ণ অবান্তর ও হাস্যকর বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

তিনি বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচন অনুষ্ঠানের সুযোগ তৈরি না হলে দেশের অস্তিত্ব সংকটে পড়ত। এ ছাড়া সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অতীতে দেওয়া বক্তব্যের সত্যতা এখন বাস্তবে প্রমাণিত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুনঃ  নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে প্রবাসীদের বিক্ষোভ

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে জামালপুর জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক সংবর্ধনা ও অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

বিগত সরকারের সমালোচনা করে এম রশিদুজ্জামান মিল্লাত অভিযোগ করেন, ওই সরকারের আমলে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের জমি ও বাড়িঘর দখলের অধিকাংশ ঘটনায় আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত ছিলেন। তাঁর দাবি, এসব অপকর্মের দায় অন্যদের ওপর চাপিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে ‘জঙ্গি রাষ্ট্র’ হিসেবে তুলে ধরার চক্রান্ত করা হয়েছিল।

আরও পড়ুনঃ  ‘ভিপি নুর মানেই বারুদ’, জামায়াত-এনসিপিকে নিয়ে রাশেদ খাঁনের মন্তব্য

দেশের বর্তমান বিদ্যুৎ ও গ্যাস সংকট প্রসঙ্গে মন্ত্রী বলেন, তৎকালীন সরকারের দূরদর্শী পরিকল্পনা ছিল না। নতুন গ্যাসকূপ খননেরও কোনো প্রস্তুতি নেওয়া হয়নি। সেই নীতিহীনতার মূল্য এখন দেশের মানুষকে দিতে হচ্ছে।

আরও পড়ুনঃ  দেশের সব বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে ইন্টারন্যাশনাল অফিস: ইউজিসি সদস্য ড. মামুন

জেলা পরিষদের প্রশাসক সিরাজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু, মোস্তাফিজুর রহমান বাবুল, ফরিদুল কবির শামীম তালুকদার ও নিলুফার চৌধুরী মনি।

আলোচনা সভা শেষে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের আওতায় উপকারভোগীদের মধ্যে অনুদানের চেক বিতরণ করা হয়।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ভারত থেকে এলো ১৮ রেলকোচের প্রথম চালান, পরীক্ষা হবে সৈয়দপুরে

ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরা বা উঁকি দেওয়ার গুঞ্জন হাস্যকর: বিমানমন্ত্রী

আপডেটের সময়: ০৪:৩৮:৩১ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ডিসেম্বরে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জনকে সম্পূর্ণ অবান্তর ও হাস্যকর বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

তিনি বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচন অনুষ্ঠানের সুযোগ তৈরি না হলে দেশের অস্তিত্ব সংকটে পড়ত। এ ছাড়া সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অতীতে দেওয়া বক্তব্যের সত্যতা এখন বাস্তবে প্রমাণিত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুনঃ  এক বছরে রেমিট্যান্স ৩৫.৫৯ বিলিয়ন ডলার, স্বস্তির মধ্যেও বাড়ছে উদ্বেগ

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে জামালপুর জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক সংবর্ধনা ও অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

বিগত সরকারের সমালোচনা করে এম রশিদুজ্জামান মিল্লাত অভিযোগ করেন, ওই সরকারের আমলে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের জমি ও বাড়িঘর দখলের অধিকাংশ ঘটনায় আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত ছিলেন। তাঁর দাবি, এসব অপকর্মের দায় অন্যদের ওপর চাপিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে ‘জঙ্গি রাষ্ট্র’ হিসেবে তুলে ধরার চক্রান্ত করা হয়েছিল।

আরও পড়ুনঃ  ‘ভিপি নুর মানেই বারুদ’, জামায়াত-এনসিপিকে নিয়ে রাশেদ খাঁনের মন্তব্য

দেশের বর্তমান বিদ্যুৎ ও গ্যাস সংকট প্রসঙ্গে মন্ত্রী বলেন, তৎকালীন সরকারের দূরদর্শী পরিকল্পনা ছিল না। নতুন গ্যাসকূপ খননেরও কোনো প্রস্তুতি নেওয়া হয়নি। সেই নীতিহীনতার মূল্য এখন দেশের মানুষকে দিতে হচ্ছে।

আরও পড়ুনঃ  হাসপাতাল, স্কুল ও সরকারি স্থাপনায় প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, দিলেন একাধিক নির্দেশনা