ঢাকা ০১:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’—দুর্গাপূজার শুভেচ্ছায় সম্প্রীতির বার্তা প্রধানমন্ত্রীর দুর্গাপূজায় সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির দুর্গাপূজার ছুটি এক দিন বাড়ানো বাংলাদেশের ইতিহাসে প্রথম: প্রতিমন্ত্রী মীর শাহে আলম দুর্গাপূজার পরিস্থিতি দেখতে মঙ্গলবার রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান যুব উন্নয়ন নিয়োগের প্রশ্নফাঁস: হোয়াটসঅ্যাপে প্রশ্ন দিয়ে ১০ লাখ টাকা পর্যন্ত নিত চক্রটি শনিবার খোলা থাকবে ব্যাংক, শেয়ারবাজার ও সরকারি দপ্তর দুই মাসের মধ্যে পাথরঘাটায় কিশোর গ্যাং নির্মূলের নির্দেশ চিফ হুইপের নরসিংদীর পলাশে শিয়ালের কামড়ে নারী-পুরুষসহ আহত ১০ ভারতের জাতীয় বিক্ষোভেও যোগ দিতে পারে থালাপতি বিজয়ের দল জাতীয় প্রতিযোগিতার বিজয়ীদের জাতিসংঘের সম্মেলনে পাঠাবে সরকার
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

দুর্গাপূজার ছুটি এক দিন বাড়ানো বাংলাদেশের ইতিহাসে প্রথম: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:৫৩:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
  • ১২ সময় দেখুন

হিন্দু সম্প্রদায়ের মানুষ ধানের শীষে ভোট দিয়ে নিজেদের রাজনৈতিক স্বাধীনতার প্রমাণ দিয়েছেন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’-এর ধারার সঙ্গে যুক্ত থাকার বিষয়টিও তাঁরা প্রমাণ করেছেন। দুর্গাপূজার আনন্দ আরও বাড়াতে নির্বাহী ক্ষমতাবলে এক দিন ছুটি বাড়ানো হয়েছে বলেও জানান তিনি।

শুক্রবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা এলাকার ৬৫টি পূজামণ্ডপে তাঁর নিজস্ব তহবিল থেকে অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

### প্রধানমন্ত্রীর পূজামণ্ডপ পরিদর্শনের কথা

মীর শাহে আলম জানান, আগামী ২০ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমান রংপুর, রাজশাহী ও চট্টগ্রামের পূজামণ্ডপ পরিদর্শন করবেন। এ সময় তিনি হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে শারদীয় দুর্গোৎসবের আনন্দ ভাগ করে নেবেন বলে জানান প্রতিমন্ত্রী।

আরও পড়ুনঃ  গ্রেফতারের মুখে টালিউড অভিনেতা সোহম চক্রবর্তী!

### ভোটের অধিকার নিয়ে বক্তব্য

প্রতিমন্ত্রী বলেন, ধানের শীষে ভোট দিয়ে হিন্দু সম্প্রদায়ের মানুষ প্রমাণ করেছেন যে তাঁরা কোনো ব্যক্তি, সংগঠন বা রাজনৈতিক দলের প্রতি অন্ধ আনুগত্যে আবদ্ধ নন। নিজেদের পছন্দ অনুযায়ী ভোট দেওয়ার অধিকার তাঁদের রয়েছে।

তাঁর ভাষ্য, আগে অনেকে মনে করতেন হিন্দু সম্প্রদায়ের ভোট একটি নির্দিষ্ট রাজনৈতিক দল বা সংগঠনের পক্ষে যায়। তবে বিগত নির্বাচনে তাঁদের ভোটের মাধ্যমে সেই ধারণা বদলেছে।

### বিরোধী দলকে গঠনমূলক ভূমিকা রাখার আহ্বান

বিরোধী দলের ভূমিকা নিয়ে সমালোচনা করে মীর শাহে আলম অভিযোগ করেন, ১১ দলীয় জোট নির্বাচনে বেহেশতের প্রলোভন দেখিয়ে একটি গোষ্ঠীর ভোট নিয়েছে। একই সঙ্গে তিনি বিরোধী দলকে সংসদে গঠনমূলক আলোচনা করা, সরকারের ভুলত্রুটি তুলে ধরা এবং দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

আরও পড়ুনঃ  উলিপুরে আজ সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

### পাঁচ বছর পর আবার জনগণের কাছে ভোট চাইবে সরকার

প্রতিমন্ত্রী বলেন, তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার বিনা ভোটে বা রাতের ভোটে ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা করছে না। সরকার জনগণের ভোটের মাধ্যমে আবার ক্ষমতায় যেতে চায়। এ লক্ষ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম-মুয়াজ্জিনদের বেতন, স্বাস্থ্যসেবা, বৃক্ষরোপণ, খাল খনন ও খেলাধুলাসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি আরও বলেন, পাঁচ বছর পর সরকার আবার জনগণের কাছে ভোট চাইবে। জনগণ ভোট দিলে সরকার গঠন করবে, আর ভোট না দিলে বিরোধী দলে চলে যাবে।

আরও পড়ুনঃ  গুগল ম্যাপে যেকোনো স্থান চিহ্নিত করবেন যেভাবে

আগামী তিন থেকে চার বছরের মধ্যে বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ, সড়ক ও অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং বিদেশে দক্ষ শ্রমিক পাঠানোর ক্ষেত্রে অগ্রগতি আনার আশাবাদও ব্যক্ত করেন তিনি।

### পূজামণ্ডপে অনুদান ও শাড়ি বিতরণ

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমানের সভাপতিত্বে উপজেলা হলরুমে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতারা এবং পূজা উদযাপন পরিষদের প্রতিনিধিরা বক্তব্য দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এস এম তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল ওহাব, মোকামতলা উপজেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হোসেন তৌফিক, সদস্যসচিব রোকন উদ্দিন, শিবগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রামনারায়ণ কানুসহ অন্যরা।

অনুষ্ঠান শেষে শিবগঞ্জ উপজেলার উথলী হাইস্কুল মাঠে সনাতন ধর্মাবলম্বী নারীদের মধ্যে শাড়ি বিতরণ করেন প্রতিমন্ত্রী।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’—দুর্গাপূজার শুভেচ্ছায় সম্প্রীতির বার্তা প্রধানমন্ত্রীর

দুর্গাপূজার ছুটি এক দিন বাড়ানো বাংলাদেশের ইতিহাসে প্রথম: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

আপডেটের সময়: ০৭:৫৩:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

হিন্দু সম্প্রদায়ের মানুষ ধানের শীষে ভোট দিয়ে নিজেদের রাজনৈতিক স্বাধীনতার প্রমাণ দিয়েছেন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’-এর ধারার সঙ্গে যুক্ত থাকার বিষয়টিও তাঁরা প্রমাণ করেছেন। দুর্গাপূজার আনন্দ আরও বাড়াতে নির্বাহী ক্ষমতাবলে এক দিন ছুটি বাড়ানো হয়েছে বলেও জানান তিনি।

শুক্রবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা এলাকার ৬৫টি পূজামণ্ডপে তাঁর নিজস্ব তহবিল থেকে অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

### প্রধানমন্ত্রীর পূজামণ্ডপ পরিদর্শনের কথা

মীর শাহে আলম জানান, আগামী ২০ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমান রংপুর, রাজশাহী ও চট্টগ্রামের পূজামণ্ডপ পরিদর্শন করবেন। এ সময় তিনি হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে শারদীয় দুর্গোৎসবের আনন্দ ভাগ করে নেবেন বলে জানান প্রতিমন্ত্রী।

আরও পড়ুনঃ  গ্রেফতারের মুখে টালিউড অভিনেতা সোহম চক্রবর্তী!

### ভোটের অধিকার নিয়ে বক্তব্য

প্রতিমন্ত্রী বলেন, ধানের শীষে ভোট দিয়ে হিন্দু সম্প্রদায়ের মানুষ প্রমাণ করেছেন যে তাঁরা কোনো ব্যক্তি, সংগঠন বা রাজনৈতিক দলের প্রতি অন্ধ আনুগত্যে আবদ্ধ নন। নিজেদের পছন্দ অনুযায়ী ভোট দেওয়ার অধিকার তাঁদের রয়েছে।

তাঁর ভাষ্য, আগে অনেকে মনে করতেন হিন্দু সম্প্রদায়ের ভোট একটি নির্দিষ্ট রাজনৈতিক দল বা সংগঠনের পক্ষে যায়। তবে বিগত নির্বাচনে তাঁদের ভোটের মাধ্যমে সেই ধারণা বদলেছে।

### বিরোধী দলকে গঠনমূলক ভূমিকা রাখার আহ্বান

বিরোধী দলের ভূমিকা নিয়ে সমালোচনা করে মীর শাহে আলম অভিযোগ করেন, ১১ দলীয় জোট নির্বাচনে বেহেশতের প্রলোভন দেখিয়ে একটি গোষ্ঠীর ভোট নিয়েছে। একই সঙ্গে তিনি বিরোধী দলকে সংসদে গঠনমূলক আলোচনা করা, সরকারের ভুলত্রুটি তুলে ধরা এবং দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

আরও পড়ুনঃ  উলিপুরে আজ সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

### পাঁচ বছর পর আবার জনগণের কাছে ভোট চাইবে সরকার

প্রতিমন্ত্রী বলেন, তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার বিনা ভোটে বা রাতের ভোটে ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা করছে না। সরকার জনগণের ভোটের মাধ্যমে আবার ক্ষমতায় যেতে চায়। এ লক্ষ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম-মুয়াজ্জিনদের বেতন, স্বাস্থ্যসেবা, বৃক্ষরোপণ, খাল খনন ও খেলাধুলাসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি আরও বলেন, পাঁচ বছর পর সরকার আবার জনগণের কাছে ভোট চাইবে। জনগণ ভোট দিলে সরকার গঠন করবে, আর ভোট না দিলে বিরোধী দলে চলে যাবে।

আরও পড়ুনঃ  হাসিনার দুপুরের খাবারে খরচ সাড়ে ১০ লাখ, তারেক রহমান খান ১৫০ টাকায়: চিফ হুইপ