ঢাকা ০২:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ভারত থেকে এলো ১৮ রেলকোচের প্রথম চালান, পরীক্ষা হবে সৈয়দপুরে চীনের সহায়তায় আধুনিকায়ন হবে ৮ কারিগরি প্রতিষ্ঠান, গড়ে উঠবে যৌথ বিশ্ববিদ্যালয় ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় কনটেন্ট ক্রিয়েটরের সহযোগী নিহত, আহত ১ শিশু হাসপাতালে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর আজ স্বাভাবিক সময়েই চলবে ব্যাংক লেনদেন, এরপর টানা ৫ দিন বন্ধ জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের এক বছর পূর্ণ আজ মিরপুরে দখলমুক্ত ফুটপাত পরিদর্শনে প্রধানমন্ত্রী, শুনলেন পথচারীদের কথা হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১১৮৯ ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরা বা উঁকি দেওয়ার গুঞ্জন হাস্যকর: বিমানমন্ত্রী আগামী দুই বছরে স্বর্ণের দামে নতুন রেকর্ডের সম্ভাবনা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’—দুর্গাপূজার শুভেচ্ছায় সম্প্রীতির বার্তা প্রধানমন্ত্রীর

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:০২:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
  • ২৬ সময় দেখুন

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সব হিন্দু ধর্মাবলম্বীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার। একই সঙ্গে দেশের হিন্দু সম্প্রদায়ের মানুষ যেন নির্ভয়ে ও নিরাপদে উৎসব উদ্‌যাপন করতে পারেন, সেই প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।

শুক্রবার (১৬ অক্টোবর) দুর্গাপূজা উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

অশুভ শক্তির বিনাশ ও সত্য-সুন্দরের আরাধনা

শুভেচ্ছাবার্তায় তারেক রহমান বলেন, হিন্দুধর্মীয় বিশ্বাস অনুযায়ী, জগতের মঙ্গল কামনায় দেবী দুর্গা স্বর্গলোক থেকে মর্ত্যলোকে আগমন করেন। তিনি ভক্তদের কল্যাণ সাধন, অশুভ শক্তির বিনাশ এবং সৃষ্টির লালনের প্রতীক। অশুভের বিনাশ ও সত্য-সুন্দরের আরাধনা শারদীয় দুর্গোৎসবকে বিশেষ তাৎপর্য দিয়েছে।

আরও পড়ুনঃ  বাড়ার পর বিশ্ববাজারে ফের কমল তেলের দাম, ব্রেন্ট ক্রুড ১০৬ ডলারের নিচে

সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখার আহ্বান

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে বিভিন্ন ধর্মের মানুষ নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করেন। এসব আয়োজন দেশের দীর্ঘদিনের ধর্মীয়, সামাজিক মূল্যবোধ ও সাংস্কৃতিক ঐতিহ্যের সৌন্দর্য তুলে ধরে। ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে বন্ধুত্ব, সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের সম্পর্ক আরও দৃঢ় হয়।

আরও পড়ুনঃ  দুই মাসের মধ্যে পাথরঘাটায় কিশোর গ্যাং নির্মূলের নির্দেশ চিফ হুইপের

তিনি আরও বলেন, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার সব ধর্মেরই গুরুত্বপূর্ণ শিক্ষা। মানবতার কল্যাণও প্রতিটি ধর্মের অন্যতম মূল বার্তা। তাই নিজ নিজ ধর্মীয় বিধান ও সংস্কৃতি চর্চার পাশাপাশি সবার প্রতি শ্রদ্ধা, সম্মান ও সহমর্মিতা বজায় রেখে সমাজে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা জরুরি।

নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার

তারেক রহমান বলেন, হাজারো প্রাণের বিনিময়ে ফ্যাসিস্টের বিদায়ের পর বাংলাদেশ আবার গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে। একই সঙ্গে দেশ পুনর্গঠনের ব্যাপক কর্মযজ্ঞ এগিয়ে চলছে।

আরও পড়ুনঃ  কক্সবাজারে টুপটুপ রিসোর্টে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৫ জনের

দল, মত, ধর্ম ও বর্ণনির্বিশেষে সব নাগরিকের জন্য কল্যাণমুখী, নিরাপদ ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা সরকারের অঙ্গীকার বলেও উল্লেখ করেন তিনি।

নিশ্চিন্তে দুর্গোৎসব উদ্‌যাপনের প্রত্যাশা

প্রধানমন্ত্রী প্রত্যাশা ব্যক্ত করে বলেন, সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তায় দেশের বহুমাত্রিক সমাজ ও জীবনবোধ আরও সমৃদ্ধ হয়ে উঠুক। হিন্দু সম্প্রদায়ের ভাই-বোনেরা যেন উৎসাহ-উদ্দীপনার সঙ্গে সারা দেশে নিশ্চিন্তে ও নিরাপদে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপন করতে পারেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ভারত থেকে এলো ১৮ রেলকোচের প্রথম চালান, পরীক্ষা হবে সৈয়দপুরে

‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’—দুর্গাপূজার শুভেচ্ছায় সম্প্রীতির বার্তা প্রধানমন্ত্রীর

আপডেটের সময়: ০৮:০২:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সব হিন্দু ধর্মাবলম্বীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার। একই সঙ্গে দেশের হিন্দু সম্প্রদায়ের মানুষ যেন নির্ভয়ে ও নিরাপদে উৎসব উদ্‌যাপন করতে পারেন, সেই প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।

শুক্রবার (১৬ অক্টোবর) দুর্গাপূজা উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

অশুভ শক্তির বিনাশ ও সত্য-সুন্দরের আরাধনা

শুভেচ্ছাবার্তায় তারেক রহমান বলেন, হিন্দুধর্মীয় বিশ্বাস অনুযায়ী, জগতের মঙ্গল কামনায় দেবী দুর্গা স্বর্গলোক থেকে মর্ত্যলোকে আগমন করেন। তিনি ভক্তদের কল্যাণ সাধন, অশুভ শক্তির বিনাশ এবং সৃষ্টির লালনের প্রতীক। অশুভের বিনাশ ও সত্য-সুন্দরের আরাধনা শারদীয় দুর্গোৎসবকে বিশেষ তাৎপর্য দিয়েছে।

আরও পড়ুনঃ  ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমার সম্ভাবনা, মূল্যস্ফীতির চাপ মোকাবিলায় আশাবাদী বিশ্বব্যাংক-আইএমএফ

সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখার আহ্বান

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে বিভিন্ন ধর্মের মানুষ নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করেন। এসব আয়োজন দেশের দীর্ঘদিনের ধর্মীয়, সামাজিক মূল্যবোধ ও সাংস্কৃতিক ঐতিহ্যের সৌন্দর্য তুলে ধরে। ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে বন্ধুত্ব, সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের সম্পর্ক আরও দৃঢ় হয়।

আরও পড়ুনঃ  চট্টগ্রামে ভোক্তা অধিদপ্তরের অভিযান, পাঁচ প্রতিষ্ঠানকে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা

তিনি আরও বলেন, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার সব ধর্মেরই গুরুত্বপূর্ণ শিক্ষা। মানবতার কল্যাণও প্রতিটি ধর্মের অন্যতম মূল বার্তা। তাই নিজ নিজ ধর্মীয় বিধান ও সংস্কৃতি চর্চার পাশাপাশি সবার প্রতি শ্রদ্ধা, সম্মান ও সহমর্মিতা বজায় রেখে সমাজে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা জরুরি।

নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার

তারেক রহমান বলেন, হাজারো প্রাণের বিনিময়ে ফ্যাসিস্টের বিদায়ের পর বাংলাদেশ আবার গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে। একই সঙ্গে দেশ পুনর্গঠনের ব্যাপক কর্মযজ্ঞ এগিয়ে চলছে।

আরও পড়ুনঃ  হাসপাতাল, স্কুল ও সরকারি স্থাপনায় প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, দিলেন একাধিক নির্দেশনা