ঢাকা ১০:০৯ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে অন্তত দুই দিন আধা ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সংস্কৃতি মন্ত্রণালয় পরিদর্শনে প্রধানমন্ত্রী, লালন উৎসব ও শীতকালীন সাংস্কৃতিক আয়োজন নিয়ে দিকনির্দেশনা পাঁচ বছরে ৫০০ তরুণ আইনজীবীকে দক্ষ করার লক্ষ্য, শুরু ইন্টার্নশিপের তৃতীয় ব্যাচ সুস্থ হয়ে চুয়েটে ফিরবেন উপাচার্য, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি শিক্ষার্থীদের গাঁজাসহ ধরা পড়লেন ছাত্রদল নেতা, এক দিনের কারাদণ্ড দেশের সব বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে ইন্টারন্যাশনাল অফিস: ইউজিসি সদস্য ড. মামুন আয়াসের জামিন শুনানিতে আদালতে তুলকালাম, বিচারকের সামনেই আইনজীবীদের হাতাহাতি পূজার ছুটিতে সাজেক বন্ধই থাকছে? নিষেধাজ্ঞা-অবরোধে কোটি টাকার বুকিং নিয়ে শঙ্কা সাভারে মাদানী সুপার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট মৌলভীবাজারে আ.লীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী গ্রেফতার
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

বাড়ার পর বিশ্ববাজারে ফের কমল তেলের দাম, ব্রেন্ট ক্রুড ১০৬ ডলারের নিচে

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:২০:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
  • ২০ সময় দেখুন

আগের দিনে বড় লাফ দেওয়ার পর বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম সামান্য কমেছে। সৌদি আরবে সম্প্রতি সিরিজ হামলার কারণে তেল সরবরাহে মারাত্মক বিঘ্ন ঘটার আশঙ্কা তৈরি হয়েছে। এর পাশাপাশি বাজারে রাশিয়ার ডিজেল রপ্তানি বাড়ার সম্ভাবনাও তৈরি হয়েছে। এই দুই হিসাব মিলিয়ে বিশ্ববাজারে তেলের দাম কিছুটা কমেছে।

আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৬১ সেন্ট কমেছে। শতাংশের হিসাবে এই পতন শূন্য দশমিক ৫৭ শতাংশ। এতে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের দাম দাঁড়িয়েছে ১০৬ ডলার চার সেন্টে।

আরও পড়ুনঃ  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর মামলায় ফের জামিন পেলেন না এমপি গাজী নজরুল

অন্যদিকে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৪৭ সেন্ট কমেছে। শতাংশের হিসাবে এই পতন শূন্য দশমিক পাঁচ শতাংশ। বর্তমানে বাজারে ডব্লিউটিআই ক্রুড বিক্রি হচ্ছে ৯৩ ডলার ২৭ সেন্টে।

এর আগে সোমবার (১২ অক্টোবর) আন্তর্জাতিক বাজারে তেলের দাম অনেক বাড়ে। সেদিন এক ধাক্কায় প্রতি ব্যারেলে প্রায় দুই ডলার দরবৃদ্ধি ঘটে। ওই দিন কার্যদিবস শেষে ব্রেন্ট ক্রুডের দাম ১০৬ ডলার ৬৫ সেন্টে স্থির হয়। এটি ছিল গত ১৫ সেপ্টেম্বরের পর তেলের সর্বোচ্চ বাজারমূল্য।

আরও পড়ুনঃ  ‘নিজেকে নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই’—ট্রলারদের জবাব দিলেন ক্যাটরিনা

সম্প্রতি সৌদি আরবের বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এর ফলে মধ্যপ্রাচ্য থেকে বিশ্ববাজারে তেল সরবরাহ বন্ধের চরম ঝুঁকি তৈরি হয়। এই অনিশ্চয়তার কারণে হঠাৎ করে বাজারে তেলের দাম বেড়ে যায়।

আরও পড়ুনঃ  উলিপুরে আজ সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

তবে পরিস্থিতি সামাল দিতে বিকল্প কিছু উদ্যোগ নেওয়া হয়। বাজারে রাশিয়ার ডিজেল রপ্তানি বাড়ানোর সুযোগ তৈরি হয়। এর ফলে তেল সরবরাহের চাপ কিছুটা কমতে পারে বলে আশা করছেন ব্যবসায়ীরা। এই খবরের কারণে তেলের বাজারে নতুন করে প্রভাব পড়ে। ফলে হু হু করে দাম বাড়ার পর বাজারে তেলের দাম কিছুটা নিচের দিকে নামতে শুরু করে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে অন্তত দুই দিন আধা ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

বাড়ার পর বিশ্ববাজারে ফের কমল তেলের দাম, ব্রেন্ট ক্রুড ১০৬ ডলারের নিচে

আপডেটের সময়: ০৯:২০:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

আগের দিনে বড় লাফ দেওয়ার পর বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম সামান্য কমেছে। সৌদি আরবে সম্প্রতি সিরিজ হামলার কারণে তেল সরবরাহে মারাত্মক বিঘ্ন ঘটার আশঙ্কা তৈরি হয়েছে। এর পাশাপাশি বাজারে রাশিয়ার ডিজেল রপ্তানি বাড়ার সম্ভাবনাও তৈরি হয়েছে। এই দুই হিসাব মিলিয়ে বিশ্ববাজারে তেলের দাম কিছুটা কমেছে।

আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৬১ সেন্ট কমেছে। শতাংশের হিসাবে এই পতন শূন্য দশমিক ৫৭ শতাংশ। এতে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের দাম দাঁড়িয়েছে ১০৬ ডলার চার সেন্টে।

আরও পড়ুনঃ  তাজমীন হত্যা: অটোরিকশাচালক সুমনের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ, উদ্ধার স্কুলছাত্রীর আইফোন

অন্যদিকে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৪৭ সেন্ট কমেছে। শতাংশের হিসাবে এই পতন শূন্য দশমিক পাঁচ শতাংশ। বর্তমানে বাজারে ডব্লিউটিআই ক্রুড বিক্রি হচ্ছে ৯৩ ডলার ২৭ সেন্টে।

এর আগে সোমবার (১২ অক্টোবর) আন্তর্জাতিক বাজারে তেলের দাম অনেক বাড়ে। সেদিন এক ধাক্কায় প্রতি ব্যারেলে প্রায় দুই ডলার দরবৃদ্ধি ঘটে। ওই দিন কার্যদিবস শেষে ব্রেন্ট ক্রুডের দাম ১০৬ ডলার ৬৫ সেন্টে স্থির হয়। এটি ছিল গত ১৫ সেপ্টেম্বরের পর তেলের সর্বোচ্চ বাজারমূল্য।

আরও পড়ুনঃ  ‘রাজুর স্ত্রী’ পরিচয়ে কক্সবাজারের হোটেলে উঠেছিলেন স্কুলছাত্রী তাজমিন, রেজিস্টারে বয়স ১৮

সম্প্রতি সৌদি আরবের বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এর ফলে মধ্যপ্রাচ্য থেকে বিশ্ববাজারে তেল সরবরাহ বন্ধের চরম ঝুঁকি তৈরি হয়। এই অনিশ্চয়তার কারণে হঠাৎ করে বাজারে তেলের দাম বেড়ে যায়।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রীর সময় অনুযায়ী নির্ধারিত হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন