ঢাকা ০৬:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
তাজমীন হত্যা: অটোরিকশাচালক সুমনের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ, উদ্ধার স্কুলছাত্রীর আইফোন শিক্ষার্থীর আইফোন নিয়ে যাওয়ার অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে, ১৭ হাজার টাকা আদায়ের দাবি শ্যামনগরে ষষ্ঠ শ্রেণির ছাত্রী অন্তঃসত্ত্বা, মাদ্রাসাশিক্ষক ও দুই ছাত্রের বিরুদ্ধে মামলা নারায়ণগঞ্জে ১০ লাখ টাকা পাওনা নিয়ে সংঘর্ষ, প্রাণ গেল ৭২ বছরের বৃদ্ধার সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার ২১ ঘণ্টা ধরে কার্যালয়ে অবরুদ্ধ চুয়েটের উপাচার্য, অসুস্থ দুজন মেইলিং অপারেটর ও কুরিয়ার সার্ভিস লাইসেন্সিং কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান খায়রুল আনাম যুক্তরাষ্ট্রে ‘ঢালিউড অ্যাওয়ার্ড’-এ সেরা ড্রামার ডিকিউ মিথুন শতাধিক গুম-খুনের মামলা: জিয়াউল আহসানের আইনজীবীদের জেরার মুখে তদন্ত কর্মকর্তা মধ্যপ্রাচ্যের সংঘাতে কমতে পারে রেমিট্যান্স, নতুন শ্রমবাজার খুঁজছে সরকার: শামা ওবায়েদ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

তাজমীন হত্যা: অটোরিকশাচালক সুমনের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ, উদ্ধার স্কুলছাত্রীর আইফোন

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১২:০৮:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
  • ১৬ সময় দেখুন

কুমিল্লার স্কুলছাত্রী জান্নাতুন তাজমীনকে ধর্ষণ ও হত্যার মামলায় গ্রেপ্তার সুমন মিয়াকে ঘিরে নানা তথ্য জানিয়েছে পুলিশ। তদন্তসংশ্লিষ্টদের দাবি, মাদক সেবন ও পারিবারিক বিরোধসহ বিভিন্ন ঘটনায় জড়িত ছিলেন তিনি। গ্রেপ্তারের পর তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে নিহত স্কুলছাত্রীর আইফোনও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের তথ্য অনুযায়ী, সুমনের বাড়ি চাঁদপুরের কচুয়া উপজেলায়। পেশায় তিনি সিএনজিচালিত অটোরিকশাচালক। দীর্ঘদিন ধরে কুমিল্লার লালমাই উপজেলার জয়নগর গ্রামে শ্বশুরবাড়িতে বসবাস করতেন তিনি।

পুলিশ ও স্থানীয়দের ভাষ্য, সুমন নিয়মিত গাঁজা ও ইয়াবা সেবন করতেন। মাদক কেনার টাকা জোগাতে শ্বশুরবাড়ির দামি আসবাব বিক্রি করে দেওয়ার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। একপর্যায়ে তাঁর স্ত্রী মামলা করেন এবং সন্তানকে নিয়ে আলাদা থাকতে শুরু করেন। এরপর সুমন অটোরিকশা চালিয়ে বিভিন্ন জায়গায় অবস্থান করতেন বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুনঃ  রাষ্ট্র পুনর্গঠনে আলেমদের সম্পৃক্ত করার আহ্বান চরমোনাই পীরের

যেভাবে ঘটেছিল হত্যাকাণ্ড

তদন্তে পাওয়া তথ্য ও আদালতে দেওয়া সুমনের জবানবন্দির বরাত দিয়ে পুলিশ জানায়, গত বুধবার মধ্যরাতে কক্সবাজার থেকে ফিরে পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় নামেন স্কুলছাত্রী জান্নাতুন তাজমীন। সেখান থেকে কুমিল্লা শহরে যাওয়ার জন্য তিনি ৩০০ টাকায় সুমনের অটোরিকশা ভাড়া করেন।

পুলিশের দাবি, সংক্ষিপ্ত পথে পৌঁছে দেওয়ার কথা বলে সুমন তাঁকে নির্জন স্থানে নিয়ে যান। পরিস্থিতি বুঝতে পেরে তাজমীন চলন্ত অটোরিকশা থেকে লাফ দিয়ে পালানোর চেষ্টা করেন। তবে সুমন তাঁকে ধাওয়া করে ধরে ফেলেন বলে তদন্তে উঠে এসেছে।

আরও পড়ুনঃ  ইরানের বিরুদ্ধে যুক্তরাজ্যের অভিযোগ: ফেয়ারফোর্ড বিমানঘাঁটিতে হামলার ষড়যন্ত্রে আইআরজিসি জড়িত, দুই নাগরিকের ওপর নিষেধাজ্ঞা

পুলিশের ভাষ্য অনুযায়ী, সেখানে তাজমীনকে ধর্ষণের চেষ্টা করা হলে তিনি বাধা দেন। এ সময় দুজনের মধ্যে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে তাঁকে হত্যা করা হয় বলে অভিযোগ রয়েছে।

এরপর তাজমীনের ব্যাগ থেকে আইফোন নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান সুমন। পরে ফোনটি একটি জঙ্গলে ফেলে তিনি চট্টগ্রামে চলে যান বলে জানিয়েছে পুলিশ।

চট্টগ্রাম থেকে গ্রেপ্তার, উদ্ধার আইফোন

বৃহস্পতিবার তাজমীনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তাঁর বাবা অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে মামলা করেন।

পরে গোয়েন্দা ও থানা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় শুক্রবার চট্টগ্রাম থেকে সুমনকে গ্রেপ্তার করে। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে বাগমারার একটি জঙ্গল থেকে তাজমীনের আইফোন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুনঃ  রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলায় বগুড়ার শাহেদের মৃত্যু, স্বামীর ফোনের অপেক্ষায় ছিলেন স্ত্রী

শনিবার রাতে কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মমিনুল হকের আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন সুমন। পরে আদালতের নির্দেশে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়।

লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, সুমন মাদকাসক্ত ছিলেন বলে তথ্য পাওয়া গেছে। তাঁর কর্মকাণ্ডের বিভিন্ন দিক বিশ্লেষণ করে তদন্ত চলছে।

অন্যদিকে, কুমিল্লা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোহাম্মদ শামছুল আলম শাহ জানান, মামলার তদন্তের স্বার্থে কথিত প্রেমিক রাজু চৌধুরীকে গ্রেপ্তার করে কুমিল্লায় আনা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট সব তথ্য ও সম্ভাব্য যোগসূত্র যাচাই করে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

তাজমীন হত্যা: অটোরিকশাচালক সুমনের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ, উদ্ধার স্কুলছাত্রীর আইফোন

তাজমীন হত্যা: অটোরিকশাচালক সুমনের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ, উদ্ধার স্কুলছাত্রীর আইফোন

আপডেটের সময়: ১২:০৮:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

কুমিল্লার স্কুলছাত্রী জান্নাতুন তাজমীনকে ধর্ষণ ও হত্যার মামলায় গ্রেপ্তার সুমন মিয়াকে ঘিরে নানা তথ্য জানিয়েছে পুলিশ। তদন্তসংশ্লিষ্টদের দাবি, মাদক সেবন ও পারিবারিক বিরোধসহ বিভিন্ন ঘটনায় জড়িত ছিলেন তিনি। গ্রেপ্তারের পর তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে নিহত স্কুলছাত্রীর আইফোনও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের তথ্য অনুযায়ী, সুমনের বাড়ি চাঁদপুরের কচুয়া উপজেলায়। পেশায় তিনি সিএনজিচালিত অটোরিকশাচালক। দীর্ঘদিন ধরে কুমিল্লার লালমাই উপজেলার জয়নগর গ্রামে শ্বশুরবাড়িতে বসবাস করতেন তিনি।

পুলিশ ও স্থানীয়দের ভাষ্য, সুমন নিয়মিত গাঁজা ও ইয়াবা সেবন করতেন। মাদক কেনার টাকা জোগাতে শ্বশুরবাড়ির দামি আসবাব বিক্রি করে দেওয়ার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। একপর্যায়ে তাঁর স্ত্রী মামলা করেন এবং সন্তানকে নিয়ে আলাদা থাকতে শুরু করেন। এরপর সুমন অটোরিকশা চালিয়ে বিভিন্ন জায়গায় অবস্থান করতেন বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুনঃ  সৌদি বিমানবন্দরে হামলায় ৪ জন নিহত, নিশ্চিত করল কর্তৃপক্ষ