ঢাকা ০৬:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
তাজমীন হত্যা: অটোরিকশাচালক সুমনের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ, উদ্ধার স্কুলছাত্রীর আইফোন শিক্ষার্থীর আইফোন নিয়ে যাওয়ার অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে, ১৭ হাজার টাকা আদায়ের দাবি শ্যামনগরে ষষ্ঠ শ্রেণির ছাত্রী অন্তঃসত্ত্বা, মাদ্রাসাশিক্ষক ও দুই ছাত্রের বিরুদ্ধে মামলা নারায়ণগঞ্জে ১০ লাখ টাকা পাওনা নিয়ে সংঘর্ষ, প্রাণ গেল ৭২ বছরের বৃদ্ধার সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার ২১ ঘণ্টা ধরে কার্যালয়ে অবরুদ্ধ চুয়েটের উপাচার্য, অসুস্থ দুজন মেইলিং অপারেটর ও কুরিয়ার সার্ভিস লাইসেন্সিং কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান খায়রুল আনাম যুক্তরাষ্ট্রে ‘ঢালিউড অ্যাওয়ার্ড’-এ সেরা ড্রামার ডিকিউ মিথুন শতাধিক গুম-খুনের মামলা: জিয়াউল আহসানের আইনজীবীদের জেরার মুখে তদন্ত কর্মকর্তা মধ্যপ্রাচ্যের সংঘাতে কমতে পারে রেমিট্যান্স, নতুন শ্রমবাজার খুঁজছে সরকার: শামা ওবায়েদ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

যুক্তরাষ্ট্রে ‘ঢালিউড অ্যাওয়ার্ড’-এ সেরা ড্রামার ডিকিউ মিথুন

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:২৩:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
  • ৯ সময় দেখুন

যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ‘ঢালিউড অ্যাওয়ার্ড’-এ সেরা ড্রামার হিসেবে সম্মাননা পেয়েছেন বাংলাদেশি সংগীতশিল্পী ডিকিউ মিথুন। গত ১০ অক্টোবর আয়োজিত এবারের আসরে এই স্বীকৃতি পান তিনি। দীর্ঘদিনের সংগীতসাধনার স্বীকৃতি পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এই ড্রামার।

মিথুন বলেন, “দীর্ঘ ২৬ বছর ধরে আমেরিকার মতো দেশে এই পুরস্কার দেওয়া হচ্ছে। শৈশবেই আমার মনে স্বপ্ন জেগেছিল, কবে এই পুরস্কার পাব। চট্টগ্রাম থেকে উঠে এসে ঢাকায়, আর এখন যুক্তরাষ্ট্রে এসে সেরা ড্রামারের পুরস্কার পেলাম—এটা আমার জন্য অত্যন্ত গৌরবের। আমার অনেক বড় স্বপ্ন পূরণ হয়েছে।”

চট্টগ্রাম থেকে সংগীতের পথচলা

ব্যান্ডসংগীতের জন্য পরিচিত চট্টগ্রামের আগ্রাবাদে জন্ম ও বেড়ে ওঠা মিথুনের। সপ্তম শ্রেণিতে পড়ার সময় সংগীতে হাতেখড়ি তাঁর। শুরুতে স্থানীয় কয়েকটি ব্যান্ডের সঙ্গে ড্রামস বাজাতেন তিনি।

আরও পড়ুনঃ  ষাট ও সত্তরের দশকের জনপ্রিয় অভিনেত্রী নাসিমা খান আর নেই

২০১১ সালে ‘নেসক্যাফে গেটসেট রক’ প্রতিযোগিতায় ড্রামার হিসেবে তৃতীয় স্থান অর্জন করেন মিথুন। সেই অভিজ্ঞতা ও অনুপ্রেরণা নিয়ে ২০১২ সালে ঢাকায় এসে পুরোদমে সংগীতচর্চা শুরু করেন।

এরপর কুমার বিশ্বজিৎ, তাহসান খান, জয় শাহরিয়ার, মিলা ও পারভেজসহ দেশের অনেক জনপ্রিয় শিল্পীর সঙ্গে ড্রামস বাজিয়েছেন তিনি। নিজের অভিজ্ঞতা তুলে ধরে মিথুন জানান, দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলে সাত শতাধিক লাইভ অনুষ্ঠান এবং প্রায় দুই হাজার কনসার্টে ড্রামস বাজিয়েছেন তিনি।

যুক্তরাষ্ট্রেও অব্যাহত সংগীতচর্চা

ড্রামস বাজানোর সুবাদে ২০২৪ সালের মার্চে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান মিথুন। সেখানে গিয়েও থেমে নেই তাঁর সংগীতযাত্রা। মূলত সেশন প্লেয়ার হিসেবে বিভিন্ন শিল্পীর সঙ্গে কাজ করছেন তিনি।

আরও পড়ুনঃ  তনুশ্রীর যৌন হেনস্থার অভিযোগে নানা পাটেকরের বিরুদ্ধে মামলা যেভাবে নিষ্পত্তি হয়

দেশের খুরশীদ আলম, পান্থ কানাই, পথিক নবী, শফি মণ্ডল, রন্টি দাস, হাসান (আর্ক), সামিনা চৌধুরী, রিংকু ও রেশমি মির্জাসহ অনেক শিল্পীর সঙ্গে ড্রামস বাজিয়েছেন এই সংগীতশিল্পী।

মিথুন বলেন, “যুক্তরাষ্ট্রেও নিয়মিত ড্রামস বাজিয়ে আমার দিন কাটছে। দেশের বড় বড় শিল্পীদের অনুষ্ঠানে বাজাচ্ছি। দেশ ছেড়ে এলেও সংগীত বা ড্রামস আমার সঙ্গেই আছে।”

যুক্তরাষ্ট্রে সংগীতের স্কুল গড়ার স্বপ্ন

সংগীত নিয়ে ভবিষ্যতের পরিকল্পনাও রয়েছে মিথুনের। যুক্তরাষ্ট্রে বসবাসরত বাঙালি পরিবারের শিশুদের জন্য একটি মিউজিক স্কুল চালু করতে চান তিনি। তাঁর লক্ষ্য, প্রবাসে বেড়ে ওঠা শিশুরা যেন বাংলাদেশের সংগীত ও সংস্কৃতির সঙ্গে পরিচিত হতে পারে।

আরও পড়ুনঃ  ‘নিজেকে নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই’—ট্রলারদের জবাব দিলেন ক্যাটরিনা

নিজের স্বপ্নের কথা জানিয়ে মিথুন বলেন, “মিউজিকই আমার ধ্যানজ্ঞান। সংগীত নিয়ে অনেক দূর যেতে চাই। আন্তর্জাতিক পরিমণ্ডলে কাজ করতে চাই, সেটার দ্বারপ্রান্তে চলে এসেছি। বিস্তারিত এখনই বলছি না। এটুকুই বলতে পারি, এমন কিছু কাজ করব, যেগুলোর মাধ্যমে আমার দেশ ও আমার শহর চট্টগ্রামের নাম উজ্জ্বল হবে।”

দীর্ঘদিনের সাধনা, দেশ-বিদেশে মঞ্চে কাজের অভিজ্ঞতা এবং সংগীতের প্রতি নিবেদন নিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও এগিয়ে যাওয়ার প্রত্যাশা করছেন ডিকিউ মিথুন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

তাজমীন হত্যা: অটোরিকশাচালক সুমনের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ, উদ্ধার স্কুলছাত্রীর আইফোন

যুক্তরাষ্ট্রে ‘ঢালিউড অ্যাওয়ার্ড’-এ সেরা ড্রামার ডিকিউ মিথুন

আপডেটের সময়: ১০:২৩:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ‘ঢালিউড অ্যাওয়ার্ড’-এ সেরা ড্রামার হিসেবে সম্মাননা পেয়েছেন বাংলাদেশি সংগীতশিল্পী ডিকিউ মিথুন। গত ১০ অক্টোবর আয়োজিত এবারের আসরে এই স্বীকৃতি পান তিনি। দীর্ঘদিনের সংগীতসাধনার স্বীকৃতি পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এই ড্রামার।

মিথুন বলেন, “দীর্ঘ ২৬ বছর ধরে আমেরিকার মতো দেশে এই পুরস্কার দেওয়া হচ্ছে। শৈশবেই আমার মনে স্বপ্ন জেগেছিল, কবে এই পুরস্কার পাব। চট্টগ্রাম থেকে উঠে এসে ঢাকায়, আর এখন যুক্তরাষ্ট্রে এসে সেরা ড্রামারের পুরস্কার পেলাম—এটা আমার জন্য অত্যন্ত গৌরবের। আমার অনেক বড় স্বপ্ন পূরণ হয়েছে।”

চট্টগ্রাম থেকে সংগীতের পথচলা

ব্যান্ডসংগীতের জন্য পরিচিত চট্টগ্রামের আগ্রাবাদে জন্ম ও বেড়ে ওঠা মিথুনের। সপ্তম শ্রেণিতে পড়ার সময় সংগীতে হাতেখড়ি তাঁর। শুরুতে স্থানীয় কয়েকটি ব্যান্ডের সঙ্গে ড্রামস বাজাতেন তিনি।

আরও পড়ুনঃ  তনুশ্রীর যৌন হেনস্থার অভিযোগে নানা পাটেকরের বিরুদ্ধে মামলা যেভাবে নিষ্পত্তি হয়

২০১১ সালে ‘নেসক্যাফে গেটসেট রক’ প্রতিযোগিতায় ড্রামার হিসেবে তৃতীয় স্থান অর্জন করেন মিথুন। সেই অভিজ্ঞতা ও অনুপ্রেরণা নিয়ে ২০১২ সালে ঢাকায় এসে পুরোদমে সংগীতচর্চা শুরু করেন।

এরপর কুমার বিশ্বজিৎ, তাহসান খান, জয় শাহরিয়ার, মিলা ও পারভেজসহ দেশের অনেক জনপ্রিয় শিল্পীর সঙ্গে ড্রামস বাজিয়েছেন তিনি। নিজের অভিজ্ঞতা তুলে ধরে মিথুন জানান, দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলে সাত শতাধিক লাইভ অনুষ্ঠান এবং প্রায় দুই হাজার কনসার্টে ড্রামস বাজিয়েছেন তিনি।

যুক্তরাষ্ট্রেও অব্যাহত সংগীতচর্চা

ড্রামস বাজানোর সুবাদে ২০২৪ সালের মার্চে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান মিথুন। সেখানে গিয়েও থেমে নেই তাঁর সংগীতযাত্রা। মূলত সেশন প্লেয়ার হিসেবে বিভিন্ন শিল্পীর সঙ্গে কাজ করছেন তিনি।

আরও পড়ুনঃ  ষাট ও সত্তরের দশকের জনপ্রিয় অভিনেত্রী নাসিমা খান আর নেই

দেশের খুরশীদ আলম, পান্থ কানাই, পথিক নবী, শফি মণ্ডল, রন্টি দাস, হাসান (আর্ক), সামিনা চৌধুরী, রিংকু ও রেশমি মির্জাসহ অনেক শিল্পীর সঙ্গে ড্রামস বাজিয়েছেন এই সংগীতশিল্পী।

মিথুন বলেন, “যুক্তরাষ্ট্রেও নিয়মিত ড্রামস বাজিয়ে আমার দিন কাটছে। দেশের বড় বড় শিল্পীদের অনুষ্ঠানে বাজাচ্ছি। দেশ ছেড়ে এলেও সংগীত বা ড্রামস আমার সঙ্গেই আছে।”

যুক্তরাষ্ট্রে সংগীতের স্কুল গড়ার স্বপ্ন

সংগীত নিয়ে ভবিষ্যতের পরিকল্পনাও রয়েছে মিথুনের। যুক্তরাষ্ট্রে বসবাসরত বাঙালি পরিবারের শিশুদের জন্য একটি মিউজিক স্কুল চালু করতে চান তিনি। তাঁর লক্ষ্য, প্রবাসে বেড়ে ওঠা শিশুরা যেন বাংলাদেশের সংগীত ও সংস্কৃতির সঙ্গে পরিচিত হতে পারে।

আরও পড়ুনঃ  মনীষা কৈরালার সঙ্গে প্রেমের গুঞ্জন, ৩৫ বছর আলাদা থেকেও বিচ্ছেদ হয়নি নানা পাটেকারের