ঢাকা ০৬:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
তাজমীন হত্যা: অটোরিকশাচালক সুমনের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ, উদ্ধার স্কুলছাত্রীর আইফোন শিক্ষার্থীর আইফোন নিয়ে যাওয়ার অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে, ১৭ হাজার টাকা আদায়ের দাবি শ্যামনগরে ষষ্ঠ শ্রেণির ছাত্রী অন্তঃসত্ত্বা, মাদ্রাসাশিক্ষক ও দুই ছাত্রের বিরুদ্ধে মামলা নারায়ণগঞ্জে ১০ লাখ টাকা পাওনা নিয়ে সংঘর্ষ, প্রাণ গেল ৭২ বছরের বৃদ্ধার সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার ২১ ঘণ্টা ধরে কার্যালয়ে অবরুদ্ধ চুয়েটের উপাচার্য, অসুস্থ দুজন মেইলিং অপারেটর ও কুরিয়ার সার্ভিস লাইসেন্সিং কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান খায়রুল আনাম যুক্তরাষ্ট্রে ‘ঢালিউড অ্যাওয়ার্ড’-এ সেরা ড্রামার ডিকিউ মিথুন শতাধিক গুম-খুনের মামলা: জিয়াউল আহসানের আইনজীবীদের জেরার মুখে তদন্ত কর্মকর্তা মধ্যপ্রাচ্যের সংঘাতে কমতে পারে রেমিট্যান্স, নতুন শ্রমবাজার খুঁজছে সরকার: শামা ওবায়েদ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

নারায়ণগঞ্জে ১০ লাখ টাকা পাওনা নিয়ে সংঘর্ষ, প্রাণ গেল ৭২ বছরের বৃদ্ধার

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:৩৮:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
  • ১৫ সময় দেখুন

নারায়ণগঞ্জের মাহমুদপুর এলাকায় ব্যবসার পাওনা টাকা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে মাকসুদা বেগম (৭২) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত চারজন আহত হয়েছেন বলে জানা গেছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

সোমবার (১২ অক্টোবর) রাতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের মাহমুদপুর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত মাকসুদা বেগম ওই এলাকার মৃত নাজির সরদারের স্ত্রী।

পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ

নিহেতর স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, মাকসুদা বেগমের ছেলে জজ মিয়া স্থানীয় সাদ্দাম নামের এক ব্যবসায়ীর কাছে স্টিল মিলের জন্য দুই ট্রাক লোহা বিক্রি করেছিলেন। ওই লোহা বিক্রির বিপরীতে সাদ্দামের কাছে প্রায় ১০ লাখ টাকা পাওনা ছিল জজ মিয়ার।

আরও পড়ুনঃ  মিরসরাইয়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি, লুট ১৫ লাখ টাকার মালামাল

সোমবার রাতে পাওনা টাকা চাইতে মাকসুদা বেগম ও তাঁর ছেলে রাসেলকে সঙ্গে নিয়ে সাদ্দামের কাছে যান জজ মিয়া। এ সময় টাকা পরিশোধ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন হাতাহাতি ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

আরও পড়ুনঃ  কুমিল্লায় তাজমিন হত্যা: আদালতে দায় স্বীকার অটোরিকশাচালক সুমনের

ধাওয়া-পাল্টাধাওয়ার মধ্যে ধারালো অস্ত্রের আঘাতে মাকসুদা বেগম ও তাঁর ছেলে রাসেল গুরুতর আহত হন। সংঘর্ষে অপর পক্ষের সাদ্দামও রক্তাক্ত হন।

হাসপাতালে নেওয়ার পর বৃদ্ধার মৃত্যু

স্থানীয় বাসিন্দারা আহত ব্যক্তিদের উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক মাকসুদা বেগমকে মৃত ঘোষণা করেন। আহত অন্যদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে রাতেই তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আরও পড়ুনঃ  বরিশালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে আটক এএসআই সাময়িক বরখাস্ত

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, ব্যবসায়িক পাওনা টাকা নিয়ে বিরোধের জেরেই সংঘর্ষ ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

তাজমীন হত্যা: অটোরিকশাচালক সুমনের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ, উদ্ধার স্কুলছাত্রীর আইফোন

নারায়ণগঞ্জে ১০ লাখ টাকা পাওনা নিয়ে সংঘর্ষ, প্রাণ গেল ৭২ বছরের বৃদ্ধার

আপডেটের সময়: ১০:৩৮:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

নারায়ণগঞ্জের মাহমুদপুর এলাকায় ব্যবসার পাওনা টাকা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে মাকসুদা বেগম (৭২) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত চারজন আহত হয়েছেন বলে জানা গেছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

সোমবার (১২ অক্টোবর) রাতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের মাহমুদপুর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত মাকসুদা বেগম ওই এলাকার মৃত নাজির সরদারের স্ত্রী।

পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ

নিহেতর স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, মাকসুদা বেগমের ছেলে জজ মিয়া স্থানীয় সাদ্দাম নামের এক ব্যবসায়ীর কাছে স্টিল মিলের জন্য দুই ট্রাক লোহা বিক্রি করেছিলেন। ওই লোহা বিক্রির বিপরীতে সাদ্দামের কাছে প্রায় ১০ লাখ টাকা পাওনা ছিল জজ মিয়ার।

আরও পড়ুনঃ  মাগুরায় ২৮ হাজার পিস ইয়াবা ও ১৯ লাখ ৫৮ হাজার টাকা উদ্ধার, গ্রেপ্তার ১

সোমবার রাতে পাওনা টাকা চাইতে মাকসুদা বেগম ও তাঁর ছেলে রাসেলকে সঙ্গে নিয়ে সাদ্দামের কাছে যান জজ মিয়া। এ সময় টাকা পরিশোধ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন হাতাহাতি ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

আরও পড়ুনঃ  শ্যামনগরে ষষ্ঠ শ্রেণির ছাত্রী অন্তঃসত্ত্বা, মাদ্রাসাশিক্ষক ও দুই ছাত্রের বিরুদ্ধে মামলা

ধাওয়া-পাল্টাধাওয়ার মধ্যে ধারালো অস্ত্রের আঘাতে মাকসুদা বেগম ও তাঁর ছেলে রাসেল গুরুতর আহত হন। সংঘর্ষে অপর পক্ষের সাদ্দামও রক্তাক্ত হন।

হাসপাতালে নেওয়ার পর বৃদ্ধার মৃত্যু

স্থানীয় বাসিন্দারা আহত ব্যক্তিদের উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক মাকসুদা বেগমকে মৃত ঘোষণা করেন। আহত অন্যদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে রাতেই তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আরও পড়ুনঃ  বিদেশে চাকরির প্রলোভনে প্রতারণা, রাজধানীতে ১২ জন গ্রেপ্তার